Survival Hunters

Survival Hunters All about giant snakes, wild monsters, spider man team and survival hunters.

বয়স মাত্র ১০ বছর। অথচ বুদ্ধিতে তার জুরি মেলা ভার। আর আইকিউ লেভেল শুনলে চমকে উঠতেই হবে। যার কথা বলছি সে এক বিস্ময় বালক।...
10/16/2025

বয়স মাত্র ১০ বছর। অথচ বুদ্ধিতে তার জুরি মেলা ভার। আর আইকিউ লেভেল শুনলে চমকে উঠতেই হবে। যার কথা বলছি সে এক বিস্ময় বালক। এই বালকের আইকিউ লেভেল ১৬২। আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের আইকিউ লেভেল ছিলো ১৬০। কে এই বিস্ময় বালক?

ভারতীয় বংশোদ্ভুত এই বিস্ময় বালকের নাম কৃষ আরোরা। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা। মানব ক্যালকুলেটর বলা চলে তাকে। মাত্র চার বছর বয়স থেকেই বিষয়টি নজরে আসে। খুব দ্রুত গণিতের সমাধান করতে পারে ওই খুদে। এই বয়সেই দশমিকের গণিতের সমাধান কষতে সময় লাগত মাত্র কয়েক সেকেন্ড। বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে বুদ্ধি। এখন তিনি আর পড়তে চান না প্রাইমারি স্কুলে। তার শ্রেণির তুলনায় দেড় গুণ উচ্চশ্রেণির গণিতের সমাধান করা কোনও ব্যাপারই নয় তার কাছে।

কৃষ আরোরার বাবা-মা দুইজনই পেশায় ইঞ্জিনিয়ার। অল্প বয়সেই ছেলের এমন প্রতিভা দেখে তারা দাবার প্রশিক্ষক রাখেন ছেলের জন্য। মাত্র চার মাস সময় লেগেছিল সেটা শিখতে কৃষের। এরপর সেই দাবা প্রশিক্ষকই কৃষের কাছে আর জিততে পারেন না দাবা খেলায়।

শুধু পড়াশোনা নয়, পিয়ানো বাজাতে ভালোবাসেন ওই বিস্ময় বালক। সেখানেও তিনি অর্জন করেছেন পুরস্কার। পিয়ানো শেখার চারটি ধাপ তিনি শিখে ফেলেন মাত্র ছয় মাসে। এতে করে জায়গা করে নেন ট্রিনিটি কলেজ অফ মিউজিক হল অফ ফেমে। যে কোনও স্বরলিপি তার মুখস্ত। না দেখেই একের পর এক পিয়ানোতে সুর তোলেন ওই বিস্ময় বালক।

কৃষ আরোরার বাবা-মায়ের আশা ছেলে বড় হয়ে একজন গণিতবিদ হতে পারেন। বর্তমানে কৃষ পড়ছেন সেখানকার সেরা স্কুল কুইন এলিজাবেথে। কিন্তু তা নিয়ে কৃষের বক্তব্য, এখন তিনি যে শ্রেণিতে পড়েন সেখানে খালি যোগ আর গুণ শেখানো হয়। তিনি আর এসবে আগ্রহী নন। তার চাই বড়দের গণিত।

ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা শুনে প্রার্থীরা সহজেই ঘাবড়ে যান। আসলে এই ধরনের প্রশ্ন করার উদ্দে...
10/16/2025

ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা শুনে প্রার্থীরা সহজেই ঘাবড়ে যান। আসলে এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা যাচাইয়ের জন্য। এছাড়া কৌতুহলবশত অনেকেই এই ধরনের প্রশ্নগুলি জানার চেষ্টা করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।১) প্রশ্নঃ কোন প্রাণীটি কখনো জল পান করে না?
উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর।

২) প্রশ্নঃ প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি।

৩) প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তরঃ ভাল্লুক।

৪) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ কোন দূরত্ব নেই, যেখানে ভারতের সীমানা শেষ সেখানে পাকিস্তানের শুরু।

৫)প্রশ্নঃ মেয়েরা কী করলে ৩০ মিনিট পর ক্লান্ত হয়ে যায়?
উত্তরঃ বাড়ির কাজ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে তিনি সত্যিই অন...
10/16/2025

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে তিনি সত্যিই অনন্য। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল (১৪ অক্টোবর) সকালে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায় আসছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ বেশেই তিনি এসে বসে যান ড্রাইভারের পাশের সিটে। সবাই তাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যান।

কাব্য কথা নামের ওই পেজ থেকে এজাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‌‘উনার সম্পর্কে আগে অনেক ইতিবাচক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম তার সাধারণ জীবনযাপন। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসেছিলেন। আমি সিট ছাড়তে চাইলে উনি বসেননি। পরে বাসের অন্য যাত্রীরাও সিট অফার করেন তবুও তিনি গ্রহণ করেননি। আমার পাশের সিট খালি হলে আবার তাকে ডাকলে উনি বরং অন্য এক যাত্রীকে বসতে বলেন।’

পোস্টদাতা আরও লেখেন, ‌‘বর্তমানে হাসপাতালে বা রাস্তায় ডাক্তারদের কাছে যাওয়া মানেই দূরত্ব, অথচ এত বড় ডাক্তার ও গুণী অভিনেতা হয়েও উনি কতটা সাধারণ! উনার আচরণে পুরো বাসের যাত্রীরা মুগ্ধ হয়ে যায়। সত্যিই, উনি গরিবের ডাক্তার।’

প্রযুক্তি জগতের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা ইলন মাস্ক আবারও গড়লেন ইতিহাস। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ গবেষণা প্রতি...
10/16/2025

প্রযুক্তি জগতের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা ইলন মাস্ক আবারও গড়লেন ইতিহাস। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাঁর অবিশ্বাস্য সাফল্যের কারণে এবার সম্পদের পরিমাণ ছুঁয়েছে ৫০০ বিলিয়ন ডলার—যা মানব ইতিহাসে প্রথম।

মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে বিলিয়নিয়ার ইনডেক্সে মাস্কের মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টায় তা দাঁড়ায় ৪৯৯ দশমিক ১ বিলিয়ন ডলারে। গত বছর প্রথমবারের মতো তাঁর সম্পদ ৪০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

টেসলার ১২ শতাংশ শেয়ার মাস্কের মোট সম্পদের বড় ভিত্তি। বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে টেসলার শেয়ার চলতি বছরে প্রায় ১৪ শতাংশ বেড়েছে, যদিও বছরের শুরুতে কিছুটা অস্থিরতা দেখা গিয়েছিল। গত মাসে মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কেনার ঘোষণা দেন, যা কোম্পানির ভবিষ্যৎ রূপান্তর পরিকল্পনায় তাঁর আস্থার প্রতীক হিসেবে দেখা হয়।

বর্তমানে টেসলা শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস প্রযুক্তি-নির্ভর একটি কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। সম্প্রতি টেসলার বোর্ড মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার পরিকল্পনা প্রস্তাব করেছে, যা করপোরেট ইতিহাসে কোনো নির্বাহীর জন্য সবচেয়ে বড় বেতন প্যাকেজ হিসেবে বিবেচিত। এতে উচ্চাভিলাষী আর্থিক ও কার্যকরী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সঙ্গে মাস্কের শেয়ার অংশীদারত্ব বৃদ্ধির প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, যার মাধ্যমে অজানাকে জানা যায়। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্...
10/16/2025

সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, যার মাধ্যমে অজানাকে জানা যায়। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাইহোক এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।১) প্রশ্নঃ কোন গানটি গাইলেই মানুষের মৃত্যু হয়?
উত্তরঃ আমেরিকার গায়ক ফ্রাঙ্ক সিনাত্রা যিনি ‘মাই ওয়ে’ গানটি রচনা করেছিলেন। তবে এখনো পর্যন্ত ১২ জন লোক এই গানটি গাওয়ার পরই খুন হয়েছেন।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়?
উত্তরঃ বিহার রাজ্য।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই?
উত্তরঃ রাজস্থান।

৪) প্রশ্নঃ ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কী?
উত্তরঃ রাষ্ট্র কোন ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।

৫) প্রশ্নঃ গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ উত্তরাখণ্ডের পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে।

৬) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে শুধুমাত্র পুরুষরাই থাকেন, একজনও মহিলা নেই?
উত্তরঃ বিহারের বারওয়ান কালা গ্রাম, যেটি ভারতের সবচেয়ে দুর্গম গ্রাম নামে পরিচিত। এখানে জল, বিদ্যুৎ ও রাস্তাঘাটের কোন কিছুরই সুবিধা নেই। জল আনতে গেলেও কয়েক কিলোমিটার দূরে যেতে হয়। তাই এই গ্রামে কোন মেয়ে বিয়ে করতে রাজি হয় না। গত ৫০ বছর ধরে গ্রামটিতে কোনও বিয়ে হয়নি। আর কোন ভাগ্যবান পুরুষের বিয়ে হলে সে অন্য জায়গায় গিয়ে থেকেছেন।

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়। অনেক কৌতুহলী মানুষ এই ধরনের প্রশ্নের উত্ত...
10/16/2025

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়। অনেক কৌতুহলী মানুষ এই ধরনের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন। আসলে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হয় ওই প্রার্থীর প্রেজেন্স অফ মাইন্ড বোঝার জন্য। এই ধরনের উত্তর বইতে থাকেনা আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করেই উত্তর দিতে হয়। এবার দেখে নেয়া যাক এমনই কিছু প্রশ্নের উত্তর…১) প্রশ্নঃ রেলওয়েতে W/L এর অর্থ কী?
উত্তরঃ যেখানে W/L এর বোর্ড লাগানো থাকে, সেখানে লোকো পাইলটদের হর্ন বাজাতে হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না?
উত্তরঃ ব্যাঙ।

৩) প্রশ্নঃ কোন মুহূর্তে ছেলেরা চুপ থাকলেও মেয়েরা জোরে জোরে চিৎকার করে?
উত্তরঃ ঝগড়া করার সময়।

৪) প্রশ্নঃ এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরও করতে পারে?
উত্তরঃ অঙ্গদান।

৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা সারা মাসে একবার আসে আর ২৪ ঘন্টা পূর্ণ হতেই চলে যায়?
উত্তরঃ তারিখ।

৬) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?
উত্তরঃ চোখ (বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়)।

বগুড়ার শেরপুর শহরের করতোয়া নদী সংলগ্ন হরিতলা কালিমাতা মন্দির প্রাঙণে এক যুগ আগে একটি পাকুড় ও একটি বটগাছ লাগিয়েছিলেন রিনা...
10/16/2025

বগুড়ার শেরপুর শহরের করতোয়া নদী সংলগ্ন হরিতলা কালিমাতা মন্দির প্রাঙণে এক যুগ আগে একটি পাকুড় ও একটি বটগাছ লাগিয়েছিলেন রিনা রানী দাস। স্থানীয় গোসাইপাড়া এলাকার প্রদীপ দাসের স্ত্রী তিনি। এই দম্পতির কোনো সন্তান ছিল না। নিঃসন্তান হওয়ায় ওই গাছ দু’টিকে সন্তানের মতোই পরিচর্যা করছিলেন তিনি। তাই বট ও পাকুড় গাছ একত্রে বেড়ে উঠতে থাকে।

ইচ্ছে ছিল গাছ দু’টি বড় হলে মা হিসেবে মহা ধুমধামে তাদের বিয়ে দিবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত বছর পরলোক গমন করেন রিনা রানী দাস। তবে তার ওই ইচ্ছে পূরণে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) অনুষ্ঠিত হলো বট-পাকুড় গাছ দু’টির বিয়ে।

পৌরসভার থানা রোড সংগলগ্ন হরিতলা কালীমাতা মন্দির প্রাঙণে এই বিয়ের আয়োজন করা হয়। বটগাছটিকে কনে এবং পাকুড়গাছটিকে বর মেনে সনাতন ধর্মীয় রীতিতে যেভাবে মানুষের বিয়ের আয়োজন করা হয়, ঠিক সেভাবেই বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। ওই বিয়ের আয়োজনে কোনো কিছুরই যেন কমতি নেই।

অয়োজনে করতে চারদিকে রঙিন কাপড় দিয়ে করা হয় সাজসজ্জা। বাদ যায়নি রঙিন বাতির আলোকসজ্জা। অতিথিদের দেওয়া হয়েছে নিমন্ত্রণপত্র। এছাড়া আমন্ত্রণ জানিয়ে শহরজুড়ে মাইকযোগে প্রচারণাও চালানো হয়। তাঁদের আপ্যায়নে রাখা হয় নিরামিষ খাবার। সনাতন ধর্মালম্বীদের রীতি অনুযায়ী গায়ে হলুদ, আদিশ্রাদ্ধ, অধিবাস, বিয়ের আয়োজনের কোনো কিছুর যেনো কমতি নেই। তাই চারদিকে বাজানো হয় সানাইয়ের সুর। উলুদ্ধনী দেন শতশত নারীরা। পুরোহিত পাঠ করেন মন্ত্র। পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর। সকাল থেকেই শুরু হয় ওই বিয়ের কার্যক্রম, চলে রাত পর্যন্ত।

ঘটনাটি শ্রীলঙ্কার সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ ট্রেন রুটের। এক পর্যটক চীনা তরুণী ট্রেনের দরজায় ঝুলে বন্ধুকে দিয়ে রিল বানা...
10/16/2025

ঘটনাটি শ্রীলঙ্কার সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ ট্রেন রুটের। এক পর্যটক চীনা তরুণী ট্রেনের দরজায় ঝুলে বন্ধুকে দিয়ে রিল বানাচ্ছিলেন। এমন সময়ই ঘটে দুর্ঘটনা। রেললাইনের ধারের গাছগাছড়ায় ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন ওই তরুণী। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

দ্য সানের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শ্রীলঙ্কার একটি ট্রেনে ওই ভিডিও বানাতে গিয়ে এমন ঘটনা ঘটে। চীন থেকে ওই পর্যটক সেখানে ঘুরতে গিয়েছিলেন। ওই চীনা তরুণী পর্যটক শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে একটি চলন্ত ট্রেনে গিয়ে ভিডিও বানানোর সময় হঠাৎ করে একটি গাছের ঝোপের সঙ্গে বাড়ি খায়। এতে সে সঙ্গে সঙ্গেই ছাদ থেকে পড়ে যায়। যদিও সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন যাত্রী ওই তরুণী পর্যটককে সাহায্যের জন্য দুর্ঘটনা স্থলে যায়। তারা সেখানে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী গাছের সঙ্গে বাড়ি খেয়ে একটি ঝোপের মধ্যে পড়ে যায়। ফলে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পুলিশ আরও জানায়, তারা সব সময়ই পর্যটকসহ যাত্রীদের নিরাপত্তায় সতর্ক করে থাকে।

আমাদের প্রতিদিনের জীবনে অনেক রকম ঘটনাই ঘটে থাকে। এসবের সঠিক ব্যাখ্যা দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তেমনি আমাদের প্রতি...
10/16/2025

আমাদের প্রতিদিনের জীবনে অনেক রকম ঘটনাই ঘটে থাকে। এসবের সঠিক ব্যাখ্যা দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তেমনি আমাদের প্রতিনিয়ত এমন কিছু প্রশ্ন মাথায় আসে যার সঠিক উত্তর আমাদের জানা থাকে না। পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা হারিয়ে গেছে।যেমন একটা উদাহরণ দেওয়া যাক। স্নান করে সাধারণত আমরা যে তোয়ালে দিয়ে গা মুছি তার ইংরেজি টাওয়েল। তবে, গ্রামাঞ্চলে প্রায় সব মানুষই গামছা ব্যবহার করেন। শুধু তাই নয়, আজকাল গামছা শাড়ি থেকে শুরু করে কুর্তি, পাঞ্জাবিও বেশ জনপ্রিয়। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন কি গামছার ইংরেজি শব্দ কী?

এই বিষয়টি নিয়ে অনেক মতভেদ প্রচলিত আছে। অনেকেই তোয়ালে ও গামছাকে একই রকম বলে মনে করেন। কিন্তু গঠনগত দিক থেকে এই দুই জিনিসের অনেক পার্থক্য রয়েছে। তোয়ালে বেশ মোটা হয় ও একে মেশিনে তৈরি করা হয়। অন্যদিকে গামছা তোয়ালের তুলনায় বেশ নরম ও হাতে বোনা হয়। এছাড়াও গামছাতে চৌকো আকারের নকশা দেখা যায়।

বাংলার ঐতিহ্য ও শিল্প গামছার মাধ্যমে অনেক অংশে প্রকাশিত হয়। এই গামছাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন গান। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে গামছার চাহিদা। তবে সেই অর্থে গামছার কোনও ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাওয়া যায়নি। গামছাকে ইংরেজি অভিধানে বলা হয়েছে ““ A napkin made by handloom”। যার অর্থ হল হাতে তৈরি ন্যাপকিন।

গুগল ম্যাপের উপর ভরসা করে আবারও বিপদে পড়ল ভারতের একটি পরিবার। বিহার থেকে গোয়া যেতে গিয়ে গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেল কর্ন...
10/16/2025

গুগল ম্যাপের উপর ভরসা করে আবারও বিপদে পড়ল ভারতের একটি পরিবার। বিহার থেকে গোয়া যেতে গিয়ে গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেল কর্নাটকের গভীর অরণ্যে। কর্নাটকের বেলাগাভি জেলার খানাপুরের জঙ্গলে আটকে পড়ে গাড়িতেই গোটা রাত কাটাতে হয়েছে তাদের। বনের ভিতরে প্রবেশ করার পর নেটওয়ার্কও হারিয়ে যায়। ফলে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্যা শুরু হয় শিরোলি এবং হেমাদাগার এলাকার কাছাকাছি একটি বনের মধ্য দিয়ে যাওয়ার সময়। গুগল নির্দেশিত সংক্ষিপ্ত রাস্তায় প্রবেশ করতেই বিপত্তি বাধে।

ঝুঁকিপূর্ণ রাস্তায় অজান্তেই গাড়ি নিয়ে প্রায় আট কিলোমিটার দুর্গম জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তারা। সেখান থেকে আর পথের হদিস দিতে পারেনি গুগল। বারবার চেষ্টা করেও ফেরার পথ খুঁজে পায়নি সেই পরিবার। বাধ্য হয়েই গাড়িতে রাত কাটান আরোহীরা। ভোর হওয়ার পর চার কিলোমিটার হেঁটে তাঁরা অবশেষে ফোনের নেটওয়ার্ক ফিরে পান। পুলিশকে ফোন করে সাহায্য চান তারা। খবর পেয়ে জঙ্গল থেকে ওই পরিবারকে উদ্ধার করে পুলিশ।

.ll সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়...
10/16/2025

.ll সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। তাদের এক কাপ কফির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা।

গত সপ্তাহে দুবাইয়ের কেন্দ্রস্থলে তাদের নতুন আউটলেটে এই প্রিমিয়াম কফির বিক্রি শুরু হয়েছে। রোস্টার্স ক্যাফে এর আগে থেকেই বিভিন্ন আউটলেটে উচ্চমানের পানীয় পরিবেশনের জন্য পরিচিত।

তাদের মেনুতে রয়েছে, জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি: ১১০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬৪৫ টাকা), গোল্ড ক্যাপুচিনো: ৭৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ২,৪৮৬ টাকা)।

এছাড়া তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যেখানে ১৫০ গ্রামের এক প্যাকেটের দাম ৩৫০ দিরহাম (প্রায় ১১,৫৯৯ টাকা)।

একজন মার্কিন বিজ্ঞানী এমন এক বিশেষ ধরণের কাঠ উদ্ভাবন করেছেন, যা স্টিলের চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী এবং ছয় গুণ হালকা। এ...
10/16/2025

একজন মার্কিন বিজ্ঞানী এমন এক বিশেষ ধরণের কাঠ উদ্ভাবন করেছেন, যা স্টিলের চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী এবং ছয় গুণ হালকা। এই নতুন উপাদানটির নাম দেওয়া হয়েছে ‘সুপারউড’।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে খবর দিয়েছে সিএনএন।

আমেরিকান গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান শিল্পকারখানায় ব্যবহারের জন্য এই উদ্ভাবনী কাঠ তৈরি করেছে। এর পেছনে মূল ভূমিকা রেখেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াংবিং হু, যিনি প্রায় এক দশক ধরে নির্মাণশিল্পে ব্যবহারের উপযোগী উপকরণ নিয়ে গবেষণা করছেন।অধ্যাপক হু জানান, তার লক্ষ্য ছিল কাঠকে আরও শক্তিশালী করতে সেলুলোজ ব্যবহার করা। ২০১৭ সালে তিনি প্রথম সফলভাবে সাধারণ কাঠকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেকসই নির্মাণ উপকরণে রূপান্তর করতে সক্ষম হন।

তিনি প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, কাঠ প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়, এরপর রাসায়নিক দ্রবণে সেদ্ধ করা হয় এবং পরে তা উচ্চচাপে চেপে ধরা হয়। প্রায় এক সপ্তাহের এই প্রক্রিয়া শেষে তৈরি হয় এমন এক উপাদান, যা ওজন ও দৃঢ়তার দিক থেকে স্টিলকেও ছাড়িয়ে যায়।

দেখতে এটি সাধারণ কাঠের মতো হলেও ‘সুপারউড’ কার্যক্ষমতার দিক থেকে প্রচলিত কাঠের তুলনায় অনেক বেশি টেকসই এবং শক্তিশালী। ফলে এটি ভবিষ্যতে নির্মাণশিল্পে ধাতুর বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে।

Address

Los Angeles, CA
90003

Alerts

Be the first to know and let us send you an email when Survival Hunters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share