25/08/2026
"যে রাস্তায় একদিন মায়ের মমতায় বড় হয়েছিলাম, সেই রাস্তাই আজ মাকে কেড়ে নিয়েছে...
কোনো নাম নেই, মাথার ওপর কোনো ছাদ নেই, শুধু টিকে থাকার এক অনন্ত লড়াই। একটু খাবারের জন্য মানুষের দরজায় দাঁড়ালে মেলে শুধু তাড়া আর পাথর। কিন্তু জানেন, পেটের খিদের চেয়েও বড় খিদে যে ভালোবাসার! অবলা বলে কি আমাদের কষ্ট হয় না? আমাদের চোখে কি জল আসে না?
আমরা রাজপ্রাসাদ চাই না, শুধু চাই একটু মায়ার পরশ। পরের বার রাস্তায় আমাকে দেখলে একটু মায়া দেখাবেন তো? আসুন, অবলাদের পাশে দাঁড়াই..." 🐾💔🌧️