22/08/2026
🥰 ব্যাকাট্যারা জিলিপির বিবরণ : 📝
🐶 Breed - Indie
♀️ Gender - Female
🎂 Age - 1 year
❤️ Nature - Very friendly with human
💉 Vaccination - Updated
🦮 Cage and leash trained
🚽 Toilet potty trained
🍗🥦 Comfortable in veg and non-veg diet
🥲 ব্যাকাট্যারা জিলিপির জীবনের কাহিনী :
জিলিপির জন্ম 2025 সালের September মাসে। বাবা-মা, ভাই-বোনের সঙ্গে দিব্যি ও রাস্তায় ছিল। ওদের যখন 5 মাস বয়স তখন আমরা ওর বাবা-মায়ের vaccination and sterilization করাই এবং ওদের যখন আট 7 মাস বয়স তখন আমরা ওর বাকি ভাই-বোনের vaccination and sterilization করিয়েছি।
জিলিপি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। Sterilization-র আগে খাওয়া-দাওয়া ছেড়ে দেয় এবং দু তিন দিনের মধ্যেই ওর back portion paralysed হয়ে যায়। জিলিপির feeder ওকে এক সপ্তাহ বাড়িতে রাখেন কিন্তু, তারপর তারা আর ওকে রাখতে পারেনি। তাই, আমরা আমাদের কাছে নিয়ে এসে ওর treatment শুরু করি।
প্রায় তিন মাসের একটা যুদ্ধের পর জিলিপি আবার হাঁটাচলা করা শুরু করে। তবে হ্যাঁ, বাকি বাচ্চাদের মত খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, একটু টলমল করে আর তাই ওর নাম দিয়েছি ব্যাকাট্যারা জিলিপি। ❤️🩹
🤔 ব্যাকাট্যারা জিলাপির adoption কেন প্রয়োজন?
আমরা অকারণে রাস্তা থেকে দেশি বাচ্চা তুলে adoption করানোর চেষ্টা করিনা বরং area-তে রেখেই daily feeding, yearly vaccination এবং sterilization করানোর চেষ্টা করি but জিলিপির মত বাচ্চাদের রাস্তায় থাকা তো সম্ভব না।
❌ জিলিপি খাবার খুঁজে খেতে পারবেনা।
❌ হাতে পায়ে জোর কম তাই অন্য বাচ্চাদের সঙ্গে মারামারি করে এলাকায় টিকে থাকতে পারবে না।
❌ কোন মানুষ বা অন্য এলাকার কুকুর তাড়া করলে পাঁচিল টপকে পালাতে পারবে না।
❌ খুব speed-এ গাড়ি এলে তাড়াতাড়ি সরে যাওয়ার মতো হাতে পায়ে জোর নেই।
সব মিলিয়ে রাস্তায় survive করার মতো অবস্থায় জিলিপি নেই। তাই, ওর adoption প্রয়োজন। 💔
জিলিপিকে adopt করতে গেলে আপনাকে ভীষণ বড়লোক হতে হবে না কিন্তু, একটা বড় মন প্রয়োজন। ❤️
Pet market বা pet shop কুকুর-বিড়াল কিনতে যাওয়া মানুষজনের ক্ষমতার বাইরে এই কাজ। 😏
তাই আপনি যদি প্রাণের মর্ম বোঝেন এবং বড় মনের মানুষ হন জিলিপি-কে adopt করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 🙏❤️
📢 Please comment and share our post.
🥰 One share can find a permanent home for ব্যাকাট্যারা জিলিপি। 🏡🐾