Dr. Harun- Or- Rasid, DVM

Dr. Harun- Or- Rasid, DVM ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
তাহিরপুর, সুনামগঞ্জ।

31/07/2026

Congenital Skin Tag

27/07/2026

হার্নিয়া অপা*রেশন

স্থানঃ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, তাহিরপুর, সুনামগঞ্জ।

সত্যায়ন, কতোটা গুরুত্বপূর্ণ? ডিজিটাল যুগে প্রতিটা 📑 ডকুমেন্টসে কিউআর কোড বসানো কি খুব কঠিন কাজ? যেকোন ডকুমেন্টের ফটোকপি ...
25/07/2026

সত্যায়ন, কতোটা গুরুত্বপূর্ণ?

ডিজিটাল যুগে প্রতিটা 📑 ডকুমেন্টসে কিউআর কোড বসানো কি খুব কঠিন কাজ?

যেকোন ডকুমেন্টের ফটোকপি জমা দিলে, সেটাতে যদি কিউআর কোড থাকে, তাহলে সহজেই স্ক্যান করে যাচাই করা সম্ভব, অরিজিনাল ডকুমেন্ট আছে কিনা?

বর্তমান সময়ে সত্যায়ন মানেই ভোগান্তি- সত্যায়নকারী কর্মকর্তার হয়তো একটু কষ্ট হয়, কিন্তু করে দেন। কিন্তু যাদের প্রয়োজন, তাদের কষ্ট, সময় নষ্ট, বিভিন্ন দপ্তরে ঘোরা... অনেক বিরক্তিকর একটা কাজ।

কি বলেন?

#সত্যায়িত

কাঠালের মৌসুম। দামও তুলনামূলক কম। পরম যত্নে সেই কাঠাল খাওয়ানো হচ্ছে 🐄 গরুকে। ফলাফল? ১. বদহজম, ২. পেট ফাঁপা৩. পায়খানা বন্...
17/07/2026

কাঠালের মৌসুম। দামও তুলনামূলক কম।

পরম যত্নে সেই কাঠাল খাওয়ানো হচ্ছে 🐄 গরুকে।

ফলাফল?
১. বদহজম,
২. পেট ফাঁপা
৩. পায়খানা বন্ধ/পাতলা পায়খানা
৪. চিকিৎসা খরচ।

15/07/2026

যে গরুকে 🐄 টেনে হাঁটানো যাচ্ছেনা, অপারেশনের পরে তাকে ধরে রাখা যাচ্ছেনা-দৌড়.... 🏃

#ঝিনজি #ছিটকা

ভ্যাকসিন/টিকা: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, তাহিরপুর, সুনামগঞ্জ- এ হাঁস-মুরগির জন্য 🦆ডাকপ্লেগ, 🐥বি.সি.আর.ডি.ভি এবং 🐓 আর.ডি....
14/07/2026

ভ্যাকসিন/টিকা:

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, তাহিরপুর, সুনামগঞ্জ- এ হাঁস-মুরগির জন্য 🦆ডাকপ্লেগ, 🐥বি.সি.আর.ডি.ভি এবং 🐓 আর.ডি.ভি ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

যাদের প্রয়োজন, সরকার নির্ধারিত মূল্যে যেকোন সময় সংগ্রহ করতে পারেন।

* সময়সীমা: সরবরাহ থাকা সাপেক্ষে।

বন্যাপরবর্তী 🌊 সময়ে গবাদিপশুর কৃমিমুক্তকরণ জরুরী। সাধারণত 🐄 গবাদিপশুকে ৪ মাস পরপর কৃমিনাশক দিতে হবে। ছবিতে প্রদর্শিত কৃম...
13/07/2026

বন্যাপরবর্তী 🌊 সময়ে গবাদিপশুর কৃমিমুক্তকরণ জরুরী।

সাধারণত 🐄 গবাদিপশুকে ৪ মাস পরপর কৃমিনাশক দিতে হবে।

ছবিতে প্রদর্শিত কৃমিনাশক গুলো- 'ট্রাইক্লাবেন্ডাজল ও লিভামিজোল' কম্বাইন্ড গ্রুপ। ট্রাইক্লাবেন্ডাজল ৯০০মি.গ্রা., লিভামিজোল ৬০০ মি.গ্রা., যা ৪১-৭৫ কেজি ওজনের জন্য ১ টি বোলাস।

তবে স্ট্যান্ডার্ড হলো- প্রতি ৫০ কেজি ওজনের জন্য ১টি।

বাছুরের ক্ষেত্রে- জন্মের পর ১০ দিন বয়সে পাইপেরাজিন সাইট্রেট গ্রুপ (পেরাভেট, এসকারেক্স, পাইপারভেট, রেনাপার ভেট ইত্যাদি) ১ চামচ খাওয়াবেন। তারপর ৪ মাস বয়স পর্যন্ত মাসে ১ বার খাওয়াবেন। ৪ মাস পর থেকে প্রতি ৪ মাসে ১বার কৃমিনাশক দিতে হবে।

৬ মাস বা তার চেয়ে বেশি বয়সী বাছুরের ক্ষেত্রে অ্যালবেন্ডাজল গ্রুপ, যেমন- অ্যালমেক্স, বেনাজল, হেলমেক্স ইত্যাদি দিতে পারেন প্রতি ৫০ কেজির জন্য ১টি করে।

জনস্বার্থে প্রচারিত। শেয়ার করে দিন।

ডিস্টোকিয়া বা প্রসবজনিত জটিলতা: কারণ-১. তুলনামূলক বড় বাছুর (দেশি গাভী উন্নত জাতের হাই পার্সেন্টেজ বীজ দেওয়ার কারণে )২. গ...
12/07/2026

ডিস্টোকিয়া বা প্রসবজনিত জটিলতা:

কারণ-
১. তুলনামূলক বড় বাছুর (দেশি গাভী উন্নত জাতের হাই পার্সেন্টেজ বীজ দেওয়ার কারণে )
২. গাভীর দূর্বলতা, অতিরিক্ত ফ্যাট, মেটাবলিক ডিজঅর্ডার (হাইপোক্যালসেমিয়া)
৩. বাছুরের ভুল পজিশন
ইত্যাদি বিভিন্ন কারণ।

এছাড়াও কিছু কারণ আছে, যেগুলোর জন্য খামারী বা পল্লী চিকিৎসক দায়ী-
১. নির্ধারিত সময়ের পূর্বেই টানাটানি
২. মাথা না বের করে, পা ধরে টানাটানি
৩. বকনার বয়স ১৬ মাস হওয়ার পূর্বেই হিটে আসার সাথে সাথে বীজ দেওয়া (হিটে আসলেও বীজ দেওয়া যাবেনা, বকনার বয়স ন্যূনতম ১৬ মাস হতে হবে)
৪. পজিশন ঠিক না করেই প্রসবের চেষ্টা করা
৫. অজ্ঞতাবশত পজিশন ভুলভাবে উল্টে দেওয়া বা সঠিক নিয়মে চেষ্টা না করা

সমাধান:
১. গাভীর সাইজ অনুযায়ী বীজ দিতে হবে, ছোট গাভীতে বড় বাছুর বা হাই পার্সেন্টেজ আশা করা বোকামী
২. বকনার বয়স কম্পক্ষে ১৬ মাস না হলে বীজ না দেওয়া
৩. বাছুরের মাথা ও পা একইসাথে বের করা
৪. বাছুরের পজিশন ঠিক না থাকলে আগে পজিশন ঠির করে নেওয়া
৫. জরায়ূ সম্পূর্ণভাবে খোলা পর্যন্ত অপেক্ষা করা
৬. জটিলতা দেখা দিলে সাথে সাথে ভেটেরিনারিয়ানের স্মরণাপন্ন হওয়া (অনভিজ্ঞ হাতে বাছুর ও গাভী, দুটোরই মৃত্যু ঝুঁকি থাকে)
৭. পা দেখা গেলে টান দেওয়ার সাথে সাথে যদি মাথা না আসে, তাহলে অযথা টানাটানি না করে নিকটস্থ ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করা বা অভিজ্ঞ কারও সহায়তা নেওয়া

মনে রাখবেন-
আপনার একটি ভুল সিদ্ধান্ত, দুটি প্রাণের সংকট এবং আপনি অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণ।

জনস্বার্থে-
ডা. হারুন- অর- রশিদ
ভেটেরিনারি সার্জন।

11/07/2026

ফুড পয়*জনিং, একটি এলার্মিং সিচুয়েশন❗

ফুড পয়*জনিংজনিত কারণে পাতলা পায়খানা হলে, সেটা বন্ধ করার জন্য 💊 সিপ্রো, মেট্রো বা অন্য কোন গ্রুপের মেডিসিন খাওয়ানো মানে-
👉গরুটি মৃ*ত্যুর পথে একধাপ এগিয়ে গেলো...

Address

Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Harun- Or- Rasid, DVM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Harun- Or- Rasid, DVM:

Shortcuts

Share

Category