Vet And Pet Clinic Sirajganj-VPCS

Directions

Vet And Pet Clinic Sirajganj-VPCS This page is for Vet and Pet services

বিড়ালের টক্সোপ্লাজমোসিস সম্পর্কে জানুন:রোগের কারণ: Toxoplasma gondii, কাচা মাছ, মাংস খাওয়ানোলক্ষণ: জ্বর, খাবারে অনীহা, র...
27/06/2025

বিড়ালের টক্সোপ্লাজমোসিস সম্পর্কে জানুন:

রোগের কারণ:
Toxoplasma gondii,
কাচা মাছ, মাংস খাওয়ানো

লক্ষণ:
জ্বর,
খাবারে অনীহা,
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া,
চোখ ঘোলা/ছানি মতন হয়ে যাওয়া,
মাথা ঘুরানো,
প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ হারানো

সচেতনতা :
মানুষ বিড়ালের এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলা বিড়ালের পায়খানা পরিষ্কার করার সময়ে এই রোগের সংস্পর্শে আসতে পারে। তাতে অনেক সময় গর্ভপাতের মত ঘটনা ঘটতে পারে। তাই বিড়াল পালনকারী মহিলা মালিকদের সচেতনতা জরুরী। লিটারবক্স নিয়মিত পরিষ্কার রাখুন।
অল্প সিদ্ধ মাছ মাংস বা কাচা মাছ মাংস খাওয়ানো থেকে বিরত থাকুন।

চিকিৎসা নিতে রেজিস্টার্ড অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হোন।

Dr Najmul Islam Manik,
DVM, MS, PGT
01728-380402

বিড়ালকে কি মুরগির কলিজা খাওয়ানো উচিত? আমরা জানি, পালিত মুরগির জন্য বিভিন্ন মাত্রায় হরহামেশাই এন্টিবায়োটিক ব্যবহার করা হয়...
18/03/2025

বিড়ালকে কি মুরগির কলিজা খাওয়ানো উচিত?

আমরা জানি, পালিত মুরগির জন্য বিভিন্ন মাত্রায় হরহামেশাই এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিশেষ করে বাণিজ্যিক ভাবে পালিত মুরগির ফার্মে। যথাযথ নিয়ম মেনে withdrawal period মেনেও বাজারে বিক্রি করা হয় না। তাই উচ্চ মাত্রায় একাধিক এন্টিবায়োটিক ব্যবহৃত মুরগির কলিজা এবং হাড়ে এন্টিবায়োটিক residue / এন্টিবায়োটিকের ক্ষতিকর পদার্থ থাকে।
ফলে দীর্ঘদিন আপনার বিড়ালকে কলিজা খাওয়ানো মানে আপনি নিয়মিত এন্টিবায়োটিক খাওয়াচ্ছেন। এভাবে দীর্ঘদিন কলিজা খাওয়ালে পরবর্তীতে বিড়ালের জন্য কোন এন্টিবায়োটিক দিলে তা কাজ করবে না। ফলে সহজেই সামান্য ছোট রোগ হলে আর ওষুধে কাজ করবে না। বিড়াল মৃত্যুর দিকে আগাতে থাকবে।
আবার আপনি যদি নিশ্চিত থাকেন যে, আপনার কেনা কলিজা এন্টিবায়োটিক ফ্রি (বা দেশি মুরগির কলিজা বা এন্টিবায়োটিক এর ক্ষতিকর প্রভাব মুক্ত) তাহলে আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারবেন।

Dr. Md. Najmul Islam Manik,
DVM, MS, PGT in Surgery,
01728-380402

17/12/2024

চেম্বার লোকেশন জানতে কমেন্ট দেখুন

ভেটেরিনারি ডাক্তার কে হেনস্তা করার প্রতিবাদ জানাচ্ছি।
04/12/2024

ভেটেরিনারি ডাক্তার কে হেনস্তা করার প্রতিবাদ জানাচ্ছি।

২-৩ মাসের বিড়াল ছানাকে কুকুর কামড়িয়ে অনেক টুকু অংশ ছিড়ে ফেলেছিল। বিড়ালের মালিক টেনশনে ছিল।আলহামদুলিল্লাহ সে এখন পুরো সুস...
03/12/2024

২-৩ মাসের বিড়াল ছানাকে কুকুর কামড়িয়ে অনেক টুকু অংশ ছিড়ে ফেলেছিল। বিড়ালের মালিক টেনশনে ছিল।
আলহামদুলিল্লাহ সে এখন পুরো সুস্থ। দিব্যি ঘুরে বেড়ায়।
সুস্থ করার এবং জীবন দেয়ার মালিক ত আল্লাহ।
আমরা অধম কেবল চেষ্টা টুকু করে দেখতে পারে।

প্রাণি পাখির যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

Dr. Md. Najmul Islam Manik,
DVM, MS, PGT in Surgery & Lab.
01728-380402

11/10/2024

হার্নিয়া বাছুরের একটা জন্মগত রোগ।
এটা অপারেশন ছাড়া ভালো করার উপায় নাই।
অনেকেই না জেনে, না বুঝে খালি মেডিসিনের চিকিৎসা চালায়, ফলাফল আরও খারাপের দিকে যায়।

অপারেশন সুন্দর ভাবে সফলতার সাথে করা হয়েছে।
দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া প্রার্থী।
যেকোনো প্রাণী পাখির প্রয়োজনে, বা মেজর অপারেশনে আমাদেরকে ডাকতে পারেন।

বিভিসি রেজিষ্ট্রেশন কৃত ভেটেরিনারি ডাক্তার কর্তৃক চিকিৎসা করে প্রাণির সর্বোচ্চ সুস্বাস্থ্য বজায় রাখুন।

অপারেশন টিমে ছিলেন:
Zakaria Hossen আর আমি Najmul Islam Manik
DVM, MS, PGT in Surgery, CT
01728380402 (whatsapp Also)

Vaccine schedule of CowDr. Md. Najmul Islam ManikDVM. MS, PGT, CT01728380402
08/10/2024

Vaccine schedule of Cow

Dr. Md. Najmul Islam Manik
DVM. MS, PGT, CT
01728380402

23/09/2024
বিড়ালে মেহেদী পাতার টক্সিসিটি বা বিষক্রিয়া:(Henna Tree toxicity in Feline/ cat)মেহেদী পাতার বৈজ্ঞানিক নাম: Lawsonia iner...
09/09/2024

বিড়ালে মেহেদী পাতার টক্সিসিটি বা বিষক্রিয়া:(Henna Tree toxicity in Feline/ cat)

মেহেদী পাতার বৈজ্ঞানিক নাম: Lawsonia inermis,

ইংরেজিতে একে Henna Tree ও বলা হয়ে থাকে।

এটা দিলে বিড়ালের শরীরে বিষক্রিয়া হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে মারাও যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে বিষক্রিয়া এতই ধীর গতির যে, ১-২ দিন পরেও বিড়াল মারা যেতে পারে।

মেহেদী রঙ বা মেন্দি যাই বলি না কেন, এটা দিলে বিড়ালের শরীরে বিষক্রিয়া শুরু হয়। বিড়ালের শরীরে মেহেদী পাতার হজম বা প্রতিবিরুদ্ধ কোন এনজাইম নাই। তাই এটা মুখে বা পেটে গেলে (শরীর পরিস্কার করার সময়ে বা চেটে খাওয়ার সময়ে) এদের হিমোলাইটিক এনিমিয়া (hemolytic anemia) শুরু হয় ফলে শরীরে আস্তে আস্তে অক্সিজেন সরবরাহ কমতে থাকে বা বন্ধ হয়ে যায়। ফলাফল নির্ঘাত মৃত্যু।

এটার কারণে রক্তে নাইট্রোজেন বর্জ্যর পরিমাণ বেড়ে যায় ফলে কিডনি ফেইল করতে পারে।

এই বিষক্রিয়ায় যে প্রধান লক্ষণ গুলো দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. বমি করা,

২. পাতলা পায়খানা করা,

৩. ক্ষুধা মন্দা/ খাবার বন্ধ করে দেয়া।

৪. নিস্তেজ হয়ে চুপচাপ বসে থাকা

প্রয়োজনীয় ব্যবস্থা: উপরিউক্ত লক্ষণ দেখা দিলে, বা ভুলে মেহেদী দিয়ে ফেললে দ্রুত বমি করানোর ওষুধ দিতে পারেন অথবা ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।

বি:দ্র: বিড়ালেরও প্রাণ আছে। এটা আপনার কোন খেলনার বস্তু নয়।

রেফারেন্স:

https://greg.app/henna-tree-toxic-to-cats/ #:~:text=Found%20in%20the%20leaves%20of,to%20toxic%20reactions%20if%20ingested.

Address

Sirajganj Bazar Station
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet And Pet Clinic Sirajganj-VPCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share