Pet Point & Vet Diagnostics

Pet Point & Vet Diagnostics পেট বিশেষজ্ঞ (ভেট) দ্বারা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও এক্সেসরিস বিক্রয় করা হয়
(1)

পেট বিশেষজ্ঞ (ভেট) দ্বারা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পোষা প্রাণির চিকিৎসা ও আনুষাঙ্গিক সকল সেবা প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

আলহামদুলিল্লাহ ❤️দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার অক্লান্ত চেষ্টা ও নিবিড় চিকিৎসার মাধ্যমে আজ একটি মৃতপ্রায় গাভীকে বাঁচানো সম্ভব হয়ে...
26/08/2026

আলহামদুলিল্লাহ ❤️

দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার অক্লান্ত চেষ্টা ও নিবিড় চিকিৎসার মাধ্যমে আজ একটি মৃতপ্রায় গাভীকে বাঁচানো সম্ভব হয়েছে। এমন এক পর্যায়ে প্রাণীটির অবস্থা পৌঁছেছিল যে, মালিক কয়েকবার ফোন করে জবাই করে দেওয়ার অনুমতি চেয়েছিলেন—এমনকি ছুরিও প্রস্তুত রেখেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়িনি। দীর্ঘ সময়ের চিকিৎসা, চেষ্টা ও ধৈর্যের পর আলহামদুলিল্লাহ, গাভীটি সাড়া দিতে শুরু করে এবং তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। 🐄❤️

সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, এটি ওয়ালটন ফ্যাক্টরির মালিকের গাভী। আজ তিনি সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রতিটি মুহূর্তে প্রাণীটির খোঁজ নিয়েছেন। প্রাণীটির প্রতি তাঁর এই মমতা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসার দাবিদার।

একটি প্রাণ বাঁচানো শুধু চিকিৎসার সাফল্য নয়—এটি মানবিকতারও জয়।
আলহামদুলিল্লাহ। ❤️

গতকাল আমরা একটা বোন পিনিং করেছিলাম। আজ সে স্বাভাবিক ভাবেই হাটাচলা কততে পারছে
25/08/2026

গতকাল আমরা একটা বোন পিনিং করেছিলাম। আজ সে স্বাভাবিক ভাবেই হাটাচলা কততে পারছে

আজ আমাদের Pet Point & Vet Diagnostics-এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সা...
30/07/2026

আজ আমাদের Pet Point & Vet Diagnostics-এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সাভার-এর ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহ মেরাজ স্যার, তাঁর দুইজন সম্মানিত ভেটেরিনারিয়ান বন্ধু-সহ।

তাঁদের আন্তরিক আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন, আধুনিক ভেটেরিনারি সেবা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে এমন সৌহার্দ্যপূর্ণ বন্ধন আমাদের এগিয়ে চলার প্রেরণা জোগায়।

সম্মানিত স্যার ও তাঁর সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। ভবিষ্যতেও প্রাণিকল্যাণে সবাই মিলে একসাথে কাজ করে যাওয়ার প্রত্যাশা রইল।

Pet Point & Vet Diagnostics
📍 সেনা শপিং কমপ্লেক্স, নবীনগর, সাভার, ঢাকা

এক টেবিলে সাভারের স্বনামধন্য ভেট প্র্যাক্টিশনাররা। প্রাণিকল্যাণ, আধুনিক ভেটেরিনারি সেবা এবং পেশাগত সৌহার্দ্যকে আরও শক্তি...
29/07/2026

এক টেবিলে সাভারের স্বনামধন্য ভেট প্র্যাক্টিশনাররা। প্রাণিকল্যাণ, আধুনিক ভেটেরিনারি সেবা এবং পেশাগত সৌহার্দ্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই মিলন। প্রাণিকল্যাণে আমরা সর্বদা একসাথে, সর্বদা সোচ্চার।

24/07/2026

আমাদের দক্ষ মেডিকেল টিম

আপনাদের প্রিয় পোষা প্রাণির সর্বোচ্চ মানের চিকিৎসাসেবায় নিয়োজিত

🩺 ডা. মো: আছাবুর রহমান

বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)
চিফ কনসালট্যান্ট, Pet Point & Vet Diagnostics

🩺 ডা. মো: শওকত মাহমুদ

সহযোগী অধ্যাপক
গণবিশ্ববিদ্যালয়
কনসালট্যান্ট, Pet Point & Vet Diagnostics

🩺 ডা. মো: মেহেদী হাসান

লেকচারার
গণবিশ্ববিদ্যালয়
কনসালট্যান্ট, Pet Point & Vet Diagnostics

আপনার পোষা প্রাণীর সুস্থতাই আমাদের অঙ্গীকার।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্য...
23/07/2026

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)-এর ২য় ব্যাচের অ্যালামনাই এবং প্রথিতযশা ভেটেরিনারিয়ান ড. মো: শওকত মাহমুদ স্যার এখন থেকে নিয়মিত Pet Point & Vet Diagnostics -এ কনসালটেন্সি প্রদান করবেন।

স্যারের দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের প্রাণিসেবা আরও সমৃদ্ধ, আধুনিক ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।

স্যারকে Pet Point & Vet Diagnostics পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও সেবার মাধ্যমে পোষ্য প্রাণীদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আমাদের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

Pet Point & vet Diagnostics
Committed to Better Pet Care.

09/07/2026

একটি বাচ্চা অর্ধেক আটকে থেকে আগেই মারা গিয়েছে। আমাদেরবকাছ্র সিজারের জন্য এসেছিল, আলহামদুলিল্লাহ আমরা নরমাল ডেলিভারি করতে পেরেছি, মা ও বাচ্চা সবাই সুস্থ আছে।

আলহামদুলিল্লাহ। 🌹Pet Point & Vet Diagnostics পরিবারের নতুন PGT Fellow, ডা. উম্মুল আরাফা, (ভেটেরিনারি সার্জন ৪৪ তম বিসিএস...
08/07/2026

আলহামদুলিল্লাহ। 🌹
Pet Point & Vet Diagnostics পরিবারের নতুন PGT Fellow, ডা. উম্মুল আরাফা, (ভেটেরিনারি সার্জন ৪৪ তম বিসিএস), কে আন্তরিক স্বাগতম।
তাঁর যোগদানের মাধ্যমে আমাদের চিকিৎসা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
Welcome to the Pet Point & Vet Diagnostics Family!

Pet Point & Vet Diagnostics-এর পক্ষ থেকে আজ RVFC, সাভার ডিপো-তে ডগ স্কোয়াডের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দেশের ...
08/07/2026

Pet Point & Vet Diagnostics-এর পক্ষ থেকে আজ RVFC, সাভার ডিপো-তে ডগ স্কোয়াডের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দেশের নিরাপত্তায় নিয়োজিত এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী কুকুরগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এই দায়িত্ব অর্পণ এবং সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত অধিনায়ক কর্ণেল ডা. প্রকাশ স্যার, কো-অধিনায়ক লে. কর্ণেল ডা. আসরাফ স্যার এবং শ্রদ্ধাভাজন মেজর ডা. সাদনান বাপিল ভাইকে। আপনাদের আস্থা, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা আমাদের সামনে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
Pet Point & Vet Diagnostics বিশ্বাস করে প্রতিটি প্রাণীর সুস্থতাই আমাদের অঙ্গীকার। পোষা প্রাণী হোক কিংবা কর্মরত সার্ভিস অ্যানিমাল, সর্বোচ্চ মানের ভেটেরিনারি সেবা প্রদানই আমাদের লক্ষ্য।

Pet Point & Vet Diagnostics
📍 Sena Shopping Complex, Nobinagar, Savar, Dhaka

"Committed to Excellence in Veterinary Care." 🩺🐾🇧🇩

03/07/2026

পোষা প্রাণীর সুস্থতার বিশ্বস্ত ঠিকানা
Pet Point & Vet Diagnostics

🐾 পোষা প্রাণীর সর্বোচ্চ মানের চিকিৎসা, সার্জারি, ডায়াগনস্টিকস ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

🎓 শুধু চিকিৎসাই নয়—পোষা প্রাণীর কষ্ট লাঘবে দক্ষ, মানবিক ও আধুনিক ভেটেরিনারিয়ান তৈরিতেও আমরা অঙ্গীকারবদ্ধ।

📌 বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন

Address

Sena Shoping Complex, E-81, 4th Floor, (Car Parking Side Lift), Dhaka Uddan 9 Tola Germents (2nd Branch)
Savar
1341

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30

Telephone

+8801986909978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Point & Vet Diagnostics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Point & Vet Diagnostics:

Shortcuts

Share

Category