24/08/2025
গত ১৮ই আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় সবুজ সংহতি সমাবেশে বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণের অবদানের জন্য সেভ দ্য এনিমেলস অফ সুসং কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা একটি সংগঠনের কাজের গতি নিঃসন্দেহে অনেক বাড়িয়ে তুলবে। এর মাধ্যমে সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাঝেও কর্মস্পৃহা বৃদ্ধি পায়। এই সম্মাননার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও রাজশাহী সবুজ সংহতিকে।
আগামী দিনগুলোতে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সেভ দ্য এনিমেলস অফ সুসং আরো উদ্যোমী হবে। সবুজ আয়ন, পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ব্যবহার রোধ, প্রাকৃতিক জলাধার রক্ষা, প্রকৃতি রক্ষায় কাজ করা যাবে। সবাইকে নিজ নিজ স্থান থেকে পরিবেশ প্রতিবেশ ভারসাম্য রক্ষায় এগিয়ে আছে এমনটাই প্রত্যাশা।
সেভ দ্য এনিমেলস অফ সুসং। নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা এলাকায় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় দীর্ঘ ৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। এই সময়ে প্রায় ৫৬ টি রেসকিউ অভিযানের মাধ্যমে বন থেকে লোকালয়ে চলে আসা শতাধিক বন্যপ্রাণীকে উদ্ধার করে পুনরায় বনে উন্মুক্ত করেছে। এরমধ্যে অজগর সাপ ২০টি, বিরল প্রজাতির লজ্জাপতি বানর ১৫টি, দুর্লভপুর জাতীয় বনরুই ২টি, মেছো বিড়াল ৪ টি, সন্ধি কাচ্ছিম, গন্ধগোকুল সহ আরো অসংখ্য প্রাণী।
সংগঠনটির সাথে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে এক ধরনের স্বেচ্ছাসেবক। এর স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালেও পরিবেশ বন্ধু সম্মাননা পায় সেভ দ্য এনিমেলস অফ সুসং।