16/10/2021
অনেকেই লফটে ভ্যাক্সিনেশন নিয়ে গাফিলতি করেন, আবার অনেকে এমনও যুক্তি দেখান যে বাজারে প্রচলিত পি এম ভি ভ্যাক্সিনগুলো পোল্ট্রি স্ট্রেইনের তাই কবুতরের পিএমভি প্রতিরোধে এরা কোন ভূমিকা রাখতে পারে না, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ কিছুদিন আগেও অধিকাংশ খামারীগণ ভ্যাক্সিন সম্পর্কে উদাসীন ছিলেন একমাত্র টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী রেসার ফেন্সিয়ার ও ফেন্সী কবুতর খামারী ভাইগণ জার্মানিতে উৎপাদিত কবুতরের পিএমভি কিল ভ্যাক্সিন ব্যাবহার করে আসতেন এতে সাধারণ খামারীদের মধ্যে একটা ধারণা তৈরি বাজারে পাওয়া যায় এমন লাইভ ভ্যাক্সিন কবুতরের চিকিৎসায় উপকারী নয় কিংবা পোল্ট্রির নিউ ক্যাসল ডিজিজ এর পেছনে দায়ী এভিয়ান প্যারামিক্সো টাইপ ওয়ান ভাইরাসের স্ট্রেইন ও কবুতরের প্যারামিক্সো ভাইরাসের স্ট্রেইন আলাদা, এটি সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ। এরা একই স্ট্রেইনের ভাইরাস যা পোল্ট্রি, কবুতর, ঘুঘু, হাস, টার্কি সহ সকল গৃহপালিত কিংবা বুনো পাখিকে আক্রান্ত করে। লাইভ ও কিল ভ্যাক্সিন এর মূল পার্থক্য হলো এদের সুরক্ষা প্রদানের সময়কাল, কিল ভ্যাক্সিন এক বছরের জন্য সুরক্ষা প্রদান করে এবং লাইভ ভ্যাক্সিন তিন/চার মাস! অন্যদিকে কিল ভ্যাক্সিন করানো একটু জটিল ই, অভিজ্ঞ প্রফেশনাল লোক ব্যাতিত এই কিল ভ্যাক্সিন পুশ করা বিপদজনক। বন্ধুগণ আমার আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে, প্যারামিক্সো ভাইরাস শীত-গরম যেকোনো সময় আক্রমণ করতে পারে তাই, কিল ভ্যাক্সিন করানোর সুবিধা না থাকলে চার মাস অন্তর লাইভ ভ্যাক্সিন একফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে এতে কবুতর অন্যতম কমন প্রাণঘাতী প্যারামিক্সো ভাইরাসের সংক্রামণ থেকে সুরক্ষিত থাকবে।
বাজারে প্রচলিত পিএমভি ভ্যাক্সিন Rani vax 300 doage, 500 dose & 1000 dose এ পাওয়া যায় এবং এর সাথে ডায়ালেটর টি ১০০০ ডোজের ই থাকে, এক্ষেত্রে ৩০০ ডোজ ডায়াল করার সময় ৭০% ডায়ালেটর সল্যুশন ফেলে দিতে হবে এবং ৫০০ ডোজের ক্ষেত্রে অর্ধেক এরপর ডায়ালেশন করা দ্রবণ একফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে।