ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ

Directions

ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ, Veterinarian, Mymensingh.

আপনার ডাকে আসা গাভী বা বকনাকে উন্নতমানের হলস্টিন ফ্রিজিয়ান শাহীওয়াল জার্সি, রেড বাঙ্গাস, রেড চিটাগাং ষাঁড়ের বীজ দ্বারা কৃত্রিম প্রজনন, মোটাতাজাকরণ ও সুচিকিৎসা প্রদান করা হয়।

10/09/2026



23/07/2026

ময়মনসিংহের অন্যতম সুন্দর একটি রাস্তা ।
বলুনতো দেখি এটা কোন রাস্তার ছবি?

30/07/2025
স্বাগতম -ভাই ভাই ভেটেরিনারি এগ্রো শপ এগরু,ছাগল,হাঁস মুরগির, চিকিৎসা, ঔষধ, ভ্যাকসিন ও খামার পরামর্শ সব এক জায়গায়।-রায়ব...
27/07/2025

স্বাগতম -ভাই ভাই ভেটেরিনারি এগ্রো শপ এ
গরু,ছাগল,হাঁস মুরগির, চিকিৎসা, ঔষধ, ভ্যাকসিন ও খামার পরামর্শ সব এক জায়গায়।
-রায়বাজার ভূষি মহালে অবস্থিত।
-আমাদের সাথে থাকুন,প্রাণীর যত্নে পাশে আছি সবসময়

06/10/2024

নতুন গরুর খামারীরা
গরু কেনার পর তাৎক্ষণিকভাবে পশু চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করান। আলাদা ঘরে কয়েক দিন পর্যবেক্ষণ করুন এবং তাদেরকে কয়েক দিন সময় দিন আপনার পরিবেশটা মানিয়ে নিতে।

04/10/2024

সুস্থ গবাদিপশু মানেই সফল খামার এবং উন্নত জীবন। আপনার পশুদের সুস্থ রাখতে দায়িত্বশীল থাকুন। মনে রাখবেন সস্তা চিকিৎসা শুধু অস্থায়ী সমাধান দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে -পশু অসুস্থ হলে একজন প্রশিক্ষিত পশু চিকিৎসকের পরামর্শ নিন। আপনার পশুর স্বাস্থ্যের ব্যাপারে কখনো সস্তা বা সহজ উপায় খুঁজবেন না বরং সঠিক কার্যকর চিকিৎসা নিশ্চিত করুন। একজন প্রশিক্ষিত চিকিৎসক নির্বাচন করা মানে আপনার পশুর সুস্বাস্থ্যের নিশ্চিতকরণ। সঠিক চিকিৎসকের সঠিক পরামর্শ আপনার খামারকে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল রাখতে সাহায্য করবে। একজন প্রশিক্ষিত পশু চিকিৎসক সবসময় পশুর শারীরিক অবস্থা, শারীরিক ওজন বুঝে এবং পরীক্ষার পর সঠিক চিকিৎসা দেন।যে চিকিৎসক খুব তাড়াহুড়া করে,সবসময় এক‌ই ওষুধ দেয় বা সস্তায় করার প্রতিশ্রুতি দেয় তাকে এড়িয়ে চলুন। জরুরী প্রয়োজনে ডাক্তার আপনার পাশে থাকতে পারবেন কিনা সেটাও বিবেচনা করা জরুরি। বিশেষকরে বাচ্চা প্রসবের সময় বা আকস্মিক রোগের ক্ষেত্রে দ্রুত উপস্থিত হতে পারেন কিনা তাও দেখতে হবে। যদি সম্ভব হয়, ডাক্তার নিয়মিত কোথায় কাজ করেন বা তার চেম্বার কোথায় সেটি পরিদর্শন করুন। দেখতে হবে তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা কি রকম।একজন পশু চিকিৎসক পশু মালিককের সাথে সহজভাবে যোগাযোগ করতে সক্ষম হন কিনা। আপনার পশুর অবস্থা ও চিকিৎসার প্রয়োজনীয়তা সহজভাবে করতে পারবেন কিনা তাও দেখতে হবে।
-আপনাদের সেবায়
ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ

04/10/2024

আমি তুহিন। কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করি, এবং ২০১৩সালে আমার পেশাগত জীবনের শুরু সিংগাপুর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি নিয়ে। আমার কাজ আমাকে সিংগাপুর থেকে রাশিয়া ও আজারবাইজান পর্যন্ত নিয়ে গিয়েছিল, সেখানে আমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি।২০১৭ সালে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং আমি দেশে ফিরে নতুন কিছু করার সিদ্ধান্ত নেই।২০১৮ সালে রায় বাজার সদরঘাট আমি একটি এগ্রো শপ শুরু করি। তবে মাত্র ছয় মাসের মধ্যেই আমি বুঝতে পারি। শুধু মাত্র ব্যবসা শুরু করা যথেষ্ট নয়।সফল হতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ অপরিহার্য। আমি দ্রুত একটি ট্রেনিং প্রোগ্রামে যোগ দিই, সেখানে আমি পশু চিকিৎসা ও পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করি।সেই শিক্ষা ও কঠোর পরিশ্রম আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।এই যাত্রা আমাকে শিখিয়েছে জীবন কখন ও সরল পথে চলে না বিভিন্ন বাক আসে এবং প্রতিটি বাঁকেই কিছু না কিছু শিখতে হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আমি আমার ব্যবসায়ীক সাফল্যকে কেবল আমার নয়, আমার পরিবারের ও গ্রামের সাফল্য হিসেবে দেখি। আমার শপ ভাই ভাই ভেটেরিনারি এগ্রো আজ একটি ব্যবসা নয়, এলাকাবাসীর ভরসার নাম। আমি প্রতিদিন আমার গ্রাহকদের সেবা দেওয়ার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরী করি এবং তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করি।
#প্রেরনা #পরিশ্রম #সফলতা #
ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ
#জীবনের যাত্রা #শিক্ষা #বিজনেস #

13/05/2024

সুখবর! সুখবর!সুখবর
খামারী ভাই বোনদের জন্য সুখবর। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঈশ্বরগঞ্জ এর ভেটেরিনারি সার্জন, বিসিএস লাইভস্টক এবং চেন্নাই থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার পল্লব বৈশ্য আপনার খামারের হাঁস মুরগী ও গবাদী প্রাণীর চিকিৎসা ও পরামর্শ দিবেন প্রতি শুক্রবার দুপুর ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত। চেম্বারের স্থান ভাই ভাই ট্রেডার্স, কালিবাড়ী রোড, ধান মহল, রায় বাজার, আঠার বাড়ী, ঈশ্বরগঞ্জ।।

Address

Mymensingh
2282

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাই ভাই ভেটেরিনারি এগ্রো সপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category