30/11/2022
রানীক্ষেত রোগ ( New castle disease)
রানীক্ষেত ভাইরাস জনিত রোগ এই রোগে মুরগির শ্বাসনালি,অন্ত্রনালি ও স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে থাকে।
লক্ষণঃ--চোখ বুজে ঝিমাতে থাকে,সবুজ-চুনা পাতলা পায়খানা করে,ডানা ঝুলে পড়ে,পালক অবিন্যস্ত থাকে,পানি শুন্যতায় পা অবস ওজন হ্রাস পায়,মলাশয় ফুলে যায় চুনা পায়খানা আটকে থাকে,নিউমোনিক ফর্মে চোখ- মূখ ফুলে যায়।সর্দি কাশি, শ্বাস কষ্ট হয়।ঠোট উপরের দিকে খুলিয়ে রাখে ও হা করে নিশ্বাস নেয়।ঘাড় বেকে যায়,চলা ফেরায় অসংগতি দেখা দেয়।
পোষ্ট মর্টেম লক্ষণঃ--ইনটেসটাইন এবং সিকাল টনসিলে হেমোরজিক স্পট এবং নেক্রোটিক আলসার দেখা যাবে।প্রোভেনটিকিউলাস এর মিউকোসাল সারফেসে পেটিক্যাল হেমোরেজ দেখা যাবে।
প্রতিকারঃ-- নিয়মিত ভ্যাকসিন ও বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে।
চিকিৎসা ঃ--ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কোন চিকিৎসা নাই। ভেটেরিনারি সার্জন এর পরামর্শে এন্টিবায়োটিক,নিউট্রিশন জাতীয় ঔষধের মাধ্যমে চিকিৎসা নিলে মৃত্যুহার কমানো সম্ভব।