PawPet

Directions Contact the business

PawPet Your Beloved Pet Freind 💝🙀

পরিপূর্ণ ভাবে পেট শপ শুরু করতে যাচ্ছে Pet Necessaries।আপনারা আমাদের কাছ থেকে পর্যায়ক্রমে আপনার পোষাপ্রাণীর প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে যাবেন তাই আমাদের চলার পথে প্রথম থেকেই পাশে থাকুন।

06/07/2025
অতিরিক্ত গরমে অসহনীয় অবস্থা 🫠নিজেদের পাশাপাশি পোষা প্রাণীরও খবর রাখবেন প্লিজ 😢তারা তো আমাদের মতো মুখ ফুটে বলতে পারেনা 😑 ...
11/04/2023

অতিরিক্ত গরমে অসহনীয় অবস্থা 🫠
নিজেদের পাশাপাশি পোষা প্রাণীরও খবর রাখবেন প্লিজ 😢তারা তো আমাদের মতো মুখ ফুটে বলতে পারেনা 😑

# কখন বুঝবেন আপনার বিড়ালের অতরিক্ত গরম লাগছে?

১. অস্থিরতা এবং ঠান্ডা জায়গা খোজা
২. শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত হয়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত শরীর চাটা
৩. কুকুরের মতো জিহবা বের করে শ্বাস নেওয়া এবং লালা ঝরা
৪. পায়ের পাতা অতিরিক্ত ঘামা (ফ্লোড়ে ভেজা দাগ দেখা যায়)
৫. শরিরের তাপমাত্রা বেড়ে যাওয়া
৬. জিহবা এবং নাকের ভেজা অংশ অতিরিক্ত লাল হয়ে যাওয়া
৭. বমি করা
৮. মাথা ঘুরানো
৯. এবং খুব সিভিয়ার কেস এ অজ্ঞান হয়ে যাওয়া

# এবার জেনে নিই গরমে কিভাবে যত্ন নিতে পারি

১.সর্বপ্রথম আপনাকে তাদের প্রতি সময় দিতে হবে তারা কি চায় সেটি বুঝতে হবে।

২.আপনার বিড়াল যদি পার্সিয়ান বা লম্বা চুল ওয়ালার হয় তাহলে অবশ্যই এই গরমে grooming করিয়ে দিবেন।

৩. প্রচুর পরিমাণে ফ্রেশ নরমাল পানি খাওয়ান।
(বেশি ঠান্ডা পানি দেওয়া যাবেনা)

৪.কোনো ধরনের বমি, পাতলা পায়খানা শুরু হলে যত দ্রুত সম্ভব ভেট দেখানো উচিত। কারণ সামান্য পানি শূন্যতা থেকেই জীবনের ঝুঁকি হতে পারে।

৫. পাতলা কাপড় ভিজিয়ে চার পা, মাথা, ঘাড় মুছে দিলে বেশ স্বস্তি অনুভব করবে।

৬.থাকার যায়গা এবং ঘরের পরিবেশ অবশ্যই ঠান্ডা রাখতে হবে।

৭.বয়স এবং পশম ভেদে সপ্তাহে ১-২ বার গোসল করিয়ে দিতে হবে।

৮.অবশ্যই ভ্যাক্সিনেশন কম্পলিট রাখবেন।

# কেমন খাবার দিতে পারি?

১.পর্যাপ্ত ফ্রেশ খাবার পানির সরবারাহ নিশ্চিত করুন। প্রয়োজনে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিন। মনে রাখবেন, বিড়াল Running water পছন্দ করে তাই Water fountain দিতে পারেন।

২.গরমে প্রানিজ আমিষ এবং Wet ফুড(৭০-৭৫% ময়েশ্চার) দিতে হবে এবং এর পাশাপাশি তরমুজ(বীজ ছাড়া) এবং শসা(খোসা ছাড়া অবশ্যই) খাওয়াতে পারেন এতে কিছুটা পানির চাহিদা পুরনো সহায়তা করবে।

৩.ড্রাই Cat ফুড পারতপক্ষে কমিয়ে দিতে হবে। সেটা সম্ভব নাহলে Water intake বাড়াতে হবে।

৪.প্লাস্টিকের খাবার/পানির পাত্র পরিহার করুন,,,, স্টিলের পাত্র ব্যবহার করুন এতে খাবার বেশি সময় ধরে ঠান্ডা থাকবে।

৫.পানির সাথে গ্লুকোজ বা স্যালাইন দিতে পারেন অথবা ডাবের পানি।

৬.মাছ মাংসের পাশাপাশি সবুজ শাকসবজি দিতে হবে।

৭.টক-মিষ্টি দই দিতে পারেন।

(সর্বোপরি যেকোনো প্রয়োজনে ভেটের শরণাপণ্য হতে হবে)

একটু বড় হয়ে গিয়েছে কিন্ত পড়লে আশা করি উপকৃত হবেন 🤗 ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্লিজ😊

আমি ক্ষুধার্ত ছিলাম আপনি খাবার দিলেন...আমি খুশি হয়ে রবের কাছে প্রার্থনা করলামকিন্তু এটাই যে জীবনের শেষ খাবার হবে তা আমার...
06/12/2022

আমি ক্ষুধার্ত ছিলাম আপনি খাবার দিলেন...

আমি খুশি হয়ে রবের কাছে প্রার্থনা করলাম
কিন্তু এটাই যে জীবনের শেষ খাবার হবে তা আমার জানা ছিল না...🥺😥

Plz 😓

আলহামদুলিল্লাহ আমিও আমার বিল্লু বাহিনীর জন্য ঘরেই ঘাস বানিয়ে ফেললাম। মাটিতে কয়েকবার ট্রাই করার পর অবশেষে হাইড্রোপনিক পদ্...
27/11/2022

আলহামদুলিল্লাহ আমিও আমার বিল্লু বাহিনীর জন্য ঘরেই ঘাস বানিয়ে ফেললাম। মাটিতে কয়েকবার ট্রাই করার পর অবশেষে হাইড্রোপনিক পদ্ধতিতে গম থেকে ঘাস তৈরি করলাম। বিড়াল ভালোই খায় এই ঘাস গুলা। যারা জানেন না তাদের জন্য আমি পুরা প্রসেস বলে দিচ্ছি। যতটা ইজি ভাবে আমি করেছি সেভাবেই বলছি।
🔴 প্রথমে গম ভাল মত ধুয়ে নিতে হবে। যে গম গুলা ধোয়ার সময় পানির উপরে ভেসে উঠবে সেগুলা বেছে ফেলে দিবেন। পরে একটা মগে বা বাটিতে গম গুলা ১২ ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর গম পানি থেকে উঠিয়ে একটা ট্রে বা সমান প্লেটে ছড়িয়ে দিবেন। পরে প্লেট বা ট্রে টা একটু আলো থেকে দূরে সরিয়ে রাখবেন ১ দিনের মত। মাঝে যদি গম শুকিয়ে যায় তো হালকা পানি স্প্রে করবেন। ১ দিনেই গমে অংকুর দেখা দেয়। পরে ডেইলি ২,৩ বার করে পানি স্প্রে করবেন। তবে পানি যেন ট্রে তে জমে না থাকে তাহলে কিন্তু গম পচে যাবে। হালকা পানি থাকলে সমস্যা নেই। ভাল মত শিকড় আর গাছ না গজানো পর্যন্ত একটু অন্ধকারেই রাখেন। পরে যখন শিকড় আর গাছ একটু বড় হবে যেমন ২ সেঃ মিঃ তখন ট্রে টা আলো বাতাস আছে এমন জায়গায় রাখবেন। আর ডেইলি ৩, ৪ বার পানি স্প্রে করবেন। এভাবে ৫,৬ দিনের মধ্যেই ঘাস হয়ে যাবে। তবে পানি যেন বেশি না জমে সেটায় খেয়াল রাখতে হবে।
🔵 এইতো এতোটুকুই। মাটির ঝামেলা ছাড়া সহজেই ঘাস। অনেকের অনেক পোস্ট দেখে জানতে চাইছি কেউ কেন জানি বলতে চায় না। শুধু বলে গম মাটিতে লাগালে বা পানি দিলেই হয়ে যায়।
উপকার হলে দোয়া করবেন। 🖤🖤
(Copy from CWSB)

Mymensingh Pet Lovers Society গ্রুপে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন 😊

Sun shower is very importent for every pet in winter so don't forget this 😊 Mamma winter is Coming 🙉 🥶Hi I am Mithu 🥰 an...
26/11/2022

Sun shower is very importent for every pet in winter so don't forget this 😊

Mamma winter is Coming 🙉 🥶

Hi I am Mithu 🥰 and you..

বিড়ালের ঘাস খাওয়ার সম্ভাব্য কিছু কারণসমূহ: ১। ভিটামিনের চাহিদা পূরন করে।২। ফলিক এসিডের  ঘাটতি হলে, ফলিক এসিড শরীরে    রক...
06/09/2022

বিড়ালের ঘাস খাওয়ার সম্ভাব্য কিছু কারণসমূহ:

১। ভিটামিনের চাহিদা পূরন করে।

২। ফলিক এসিডের ঘাটতি হলে, ফলিক এসিড শরীরে
রক্তের মাধ্যমে অক্সিজেন সরবারহ করতে সাহায্য
করে।

৩। Digestive tract এর Parasite দূর করার জন্য।
Wild nature - এ বিড়াল এই অভ্যাস রপ্ত করেছিল
যা এখনও আছে ।

৪। ইমারজেন্সি বমি করে Digestive কন্টেন্ট বের করে
দেয়ার জন্য।

৫। প্রাকৃতিক লেকজেটিভ (Laxative) হিসেবে কাজ
করে বিধায়।

এটি অবশ্যই যেকোনো পশু প্রেমিককে কষ্ট দিবে 😢
27/07/2022

এটি অবশ্যই যেকোনো পশু প্রেমিককে কষ্ট দিবে 😢

🍜 রান্না করা খাবারে বিড়াল মুখ দিলে আপনারা কি করেন?🏠 আমাদের বাড়ির এমন খাবার জাস্ট ফেলে দেওয়া হতো। অথচ উম্মুল মুমিনিন মা ...
24/06/2022

🍜 রান্না করা খাবারে বিড়াল মুখ দিলে আপনারা কি করেন?
🏠 আমাদের বাড়ির এমন খাবার জাস্ট ফেলে দেওয়া হতো। অথচ উম্মুল মুমিনিন মা “আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা” সেই খাবার খেতেন। বিড়াল যেখানে মুখ লাগিয়ে খেতো, সেখান থেকেই তিনি খেতেন।
➠ আল্লাহর রাসূল ﷺ বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে ওজু করতেন, বলতেন বিড়াল অপবিত্র বা নাপাক নয়।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ، عَنْ أُمِّهِ، أَنَّ مَوْلَاتَهَا، أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ % فَوَجَدْتُهَا تُصَلِّي فَأَشَارَتْ إِلَىَّ أَنْ ضَعِيهَا فَجَاءَتْ هِرَّةٌ فَأَكَلَتْ مِنْهَا، فَلَمَّا انْصَرَفَتْ، أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ، فَقَالَتْ: إِنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ ‏"‏ ‏.‏ وَقَدْ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِفَضْلِهَا ‏.‏ - صحيح
🔴 দাউদ ইবনু সালিহ ইবনু দীনার আত-তাম্মার (রহঃ) থেকে তাঁর মায়ের সূত্রে বর্ণিত। একদা তাঁর আযাদকারী মুনিব তাকে ‘হারিসাহ্’ (এক ধরনের খাদ্য) সহ ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট পাঠালেন।
➦ তিনি গিয়ে দেখলেন, ‘আয়িশাহ্ (রাঃ) সলাত আদায় করছেন। তিনি আমাকে ইশারায় বললেন, রেখে দাও। এমন সময় একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেলল।
➦ ‘আয়িশাহ্ (রাঃ) সলাত শেষে বিড়াল যেখান থেকে খেয়েছিল, সেখান থেকেই খেলেন। আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিড়াল নাপাক (প্রাণী) নয়, বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই আনাগোনা করে থাকে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অযু করতে দেখেছি।
📚 হাদিসের মান - সহীহ, [আবু দাউদ - ৭৬]

For your beloved pets 🌹🌹
19/06/2022

For your beloved pets 🌹🌹

Address

Mymensingh

Opening Hours

Monday 14:00 - 22:00
Tuesday 14:00 - 22:00
Wednesday 14:00 - 22:00
Thursday 14:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 14:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when PawPet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PawPet:

Shortcuts

Share