ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার

  • Home
  • Bangladesh
  • Mirzapur
  • ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার

ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার, Pet Supplies, Mirzapur.

 # # # বর্ষাকাল বা বৃষ্টিভেজা আবহাওয়ায় পোষা প্রাণীর বিশেষ যত্ন নেওয়া জরুরি।--> আর্দ্রতা, কাদা, ঠান্ডা এবং জীবাণুর কার...
28/06/2026

# # # বর্ষাকাল বা বৃষ্টিভেজা আবহাওয়ায় পোষা প্রাণীর বিশেষ যত্ন নেওয়া জরুরি।

--> আর্দ্রতা, কাদা, ঠান্ডা এবং জীবাণুর কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়।

# কুকুর ও বিড়ালের যত্নঃ

১). শরীর শুকনো রাখুন
বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো তোয়ালে দিয়ে মুছে দিন। বিশেষ করে পা, কান ও লেজের গোড়া ভালোভাবে শুকান। দীর্ঘ সময় ভেজা থাকলে ছত্রাক (ফাঙ্গাল) সংক্রমণ হতে পারে।

২). পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাইরে থেকে এলে পা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। শোবার স্থান শুকনো ও পরিষ্কার রাখুন।
বিছানা বা কম্বল নিয়মিত রোদে দিন।

৩). খাবারের প্রতি নজর দিন ভেজা বা নষ্ট খাবার দেবেন না। সবসময় বিশুদ্ধ পানি সরবরাহ করুন।খাবারের পাত্র প্রতিদিন পরিষ্কার করুন।

৪). পরজীবী নিয়ন্ত্রণ
বর্ষায় উকুন, মাছি, টিক এবং মশার উপদ্রব বাড়ে।
নিয়মিত ডিওয়ার্মিং ও এক্টোপ্যারাসাইট নিয়ন্ত্রণ করুন। পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিক-ফ্লি প্রতিরোধক ব্যবহার করুন।

৫). টিকাদান সম্পন্ন রাখুন।
কুকুরের ক্ষেত্রে রেবিস, পারভোভাইরাস, ডিস্টেম্পার ইত্যাদির টিকা সময়মতো দিন। বিড়ালের ক্ষেত্রে FVRCP ও রেবিস টিকা নিশ্চিত করুন।

# সাধারণ সতর্কতাঃ

* বজ্রপাতের সময় প্রাণীরা ভয় পেতে পারে, তাই নিরাপদ ও শান্ত স্থানে রাখুন।

* কাদা-পানিতে হাঁটলে পায়ে ক্ষত বা সংক্রমণ হয়েছে কি না পরীক্ষা করুন।

* ডায়রিয়া, বমি, কাশি, জ্বর বা ক্ষুধামন্দা দেখা দিলে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নিন।

# খামারের প্রাণীদের জন্যঃ

গরু, ছাগল ও ভেড়ার ক্ষেত্রে: গোয়ালঘর শুকনো ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন ---->
- ভেজা খড় বা পচা খাদ্য দেবেন না।
* নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদান করুন।
* খুর পচা (Foot rot), ক্ষুরারোগ (FMD) প্রতিরোধে খুর পরিষ্কার ও শুকনো রাখুন।

10/05/2026
Today Spay Done for Another Special One!সকল পেট পেশেন্টের তুলনায় এটা আলাদা Special এ কারনে যে - ঝালকাঠি ভেট কেয়ারে সর্বপ...
24/04/2026

Today Spay Done for Another Special One!

সকল পেট পেশেন্টের তুলনায় এটা আলাদা Special এ কারনে যে - ঝালকাঠি ভেট কেয়ারে সর্বপ্রথম যেদিন চেম্বার করা শুরু করি, ঠিক সেদিনের সর্বপ্রথম পেশেন্ট ছিলো এই আজকের স্পে অপারেশন করা - লিনা আপুর "পিশু" মোটামুটি মাসখানেক বয়সের ছিলো তখন। মানে - আমার পেট প্রাকটিস লাইফের প্রথম শুরুটাই ছিলো এই 'পিশু' কে দিয়ে। বর্তমানে তার বয়স ৯ মাস চলমান। আজকে তার স্পে অপারেশন সুসম্পন্ন হয়েছে।

পিশুর স্পে অপারেশন পরবর্তী সুস্থতা ও রোগমুক্ত পরবর্তী লাইফের জন্য সকলে দোয়া করবেন।

রমজান পরবর্তী পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার এ বিড়ালের  সিজার, স্পে ও নিউটার সম্পন্ন হওয়া ...
13/04/2026

রমজান পরবর্তী পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার এ বিড়ালের সিজার, স্পে ও নিউটার সম্পন্ন হওয়া প্রিয় পেট ও পেট ওনারদের সাথে খন্ডচিত্র।

আপনার সুপ্রিয় পোষ্য - পেট এর সার্বিক সুস্থতায় গরম সীজনে অতিরিক্ত কিছু যত্ন নেওয়া অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। ঝালকাঠি ভেট...
13/04/2026

আপনার সুপ্রিয় পোষ্য - পেট এর সার্বিক সুস্থতায় গরম সীজনে অতিরিক্ত কিছু যত্ন নেওয়া অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক।

ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার এর বিশেষ আয়োজন - গ্রুমিং, ট্রিমিং ও পেট পার্লারিং।

লোমের যট বাধা, অতিমাত্রায় ফ্লী/উঁকুন, ফাঙ্গাল ইনফেকশন, তীব্র তাপদাহে জিহ্বা বের করে ঘনঘন নিশ্বাস নেওয়া, ঘর্মাক্ত শরীর থেকে ঠান্ডা আক্রান্ত হওয়া, শরীর ময়লা আক্রান্ত হওয়া সহ অন্যান্য সমস্যা থেকে পরিত্রাণ পেতে অতি দ্রুতই - গ্রুমিং, ট্রিমিং ও পেট পার্লারিং এর সুবর্ণ সুযোগ নিতে নিম্নোক্ত নম্বরে ফোনালাপ / সরাসরি যোগাযোগ করুন -

মো: শাওন
01728-116716
01968-397259
ঝালকাঠি ভেট কেয়ার, সাধনার মোড়, ঝালকাঠি

মো: মামুনুর রশীদ রনি
Combined Pets & Birds
01724-005006
01924-005006

Alhamdulillah!Today Another Spay Operation Done at Jhalakathi Vet & Pet Care Clinic.
19/03/2026

Alhamdulillah!

Today Another Spay Operation Done at Jhalakathi Vet & Pet Care Clinic.

সুখবর!পেট লাভারদের জন্য সুখবর! আজকে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত রাজাপুর প্রাণিসম্পদ হাসপাতালে - ৩ মাসের ...
11/03/2026

সুখবর!
পেট লাভারদের জন্য সুখবর!

আজকে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত রাজাপুর প্রাণিসম্পদ হাসপাতালে - ৩ মাসের বেশী বয়সী, গর্ভবতী নয় এবং সর্বদিক থেকে সুস্থ সবল বিড়াল কে _ ফ্রী কৃমিনাশক ঔষধ সেবন করিয়ে দেওয়া হবে। যাদের বিড়ালকে অদ্যাবধি ডিওয়ার্মিং করা হয়নি - তারা অবশ্যই তাদের আদরের পোষ্য বিড়ালকে সাথে নিয়ে হাসপাতালে চলে আসুন।

আগামীকালও একই সেবা চলমান থাকবে।

ঝালকাঠিতে সুপরিচিত সফল নারী উদ্দোক্তা মিসেস ইসরাত জাহান স্বর্ণা আপুর আদুরে পোষ্য - "মিকি" র সফল অস্ত্রোপচার এর মাধ্যমে ন...
20/02/2026

ঝালকাঠিতে সুপরিচিত সফল নারী উদ্দোক্তা মিসেস ইসরাত জাহান স্বর্ণা আপুর আদুরে পোষ্য - "মিকি" র সফল অস্ত্রোপচার এর মাধ্যমে নিউটার অপারেশন সুসম্পন্ন হয়েছে। 'মিকি' কে আপনাদের ভালবাসায়❤️❤️ শামিল রাখবেন।

সকলকে অগ্রীম ধন্যবাদ।

জনাবা সূচনা আপু!আদুরে পোষ্যের নাম রেখেছেন- মার্কো। ঝালকাঠি তে বড়োসাইজের এক আদুরে বিড়াল - মার্কো। গতমাসের মাঝামাঝি সময়ে ম...
08/02/2026

জনাবা সূচনা আপু!

আদুরে পোষ্যের নাম রেখেছেন- মার্কো। ঝালকাঠি তে বড়োসাইজের এক আদুরে বিড়াল - মার্কো।

গতমাসের মাঝামাঝি সময়ে মার্কোর নিউটার সুসম্পন্ন হয়েছে। গতপরশু মার্কোকে নিয়ে এসেছিলেন - শীতকালীন Health Checkup এর জন্য।

মার্কো বরাবরই আমার উপরে রাগ! এ কারনে মার্কো তার চোখের টর্চ জ্বালিয়ে দিয়েছে!

ঝালকাঠি ভেট কেয়ার এ দেখা হয়েছে আল্ট্রা মডার্ন Exotic Breed "নবাব" এর সাথে। প্রিয় নবাব (বর্তমান বাংলাদেশে), নবাবের মা (ইন...
05/12/2025

ঝালকাঠি ভেট কেয়ার এ দেখা হয়েছে আল্ট্রা মডার্ন Exotic Breed "নবাব" এর সাথে। প্রিয় নবাব (বর্তমান বাংলাদেশে), নবাবের মা (ইন্ডিয়ান), নবাবের বাবা (রাশিয়ান)।

ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার, সাধনার মোড়, বাহের রোড, এপেক্স শো-রুম এর বিপরীতে। প্রয়োজনে ফোনালাপ _
01728-116716 (মোঃ শাওন) Md Saon

Address

Mirzapur

Alerts

Be the first to know and let us send you an email when ঝালকাঠি ভেট এন্ড পেট কেয়ার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share