Sifat Aviary

Directions

Sifat Aviary আসসালামু আলাইকুম
(4)

আহ্ 😍🥰           #বাজরিগার
24/09/2026

আহ্ 😍🥰

#বাজরিগার

উত্তরবঙ্গের নদীতে.....ভেসে যাচ্ছিল ছোট্ট হাতির শাবকটি… 🐘💔জীবন-মৃত্যুর সেই কঠিন মুহূর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে...
23/09/2026

উত্তরবঙ্গের নদীতে.....
ভেসে যাচ্ছিল ছোট্ট হাতির শাবকটি… 🐘💔

জীবন-মৃত্যুর সেই কঠিন মুহূর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করলেন সেখানকার যুবক মাঝিরা। ❤️🙏

উদ্ধারের পর ছোট্ট হাতিটি যেভাবে নিজের শুঁড় দিয়ে সেই যুবককে জড়িয়ে ধরেছে—দৃশ্যটি সত্যিই চোখে জল এনে দেওয়ার মতো! 🥹❤️

ভাষা নেই, কথা নেই—তবুও ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে এই অবুঝ প্রাণীটিও।
মানুষ আর প্রাণীর এই ভালোবাসার বন্ধনই হয়তো মানবিকতার সবচেয়ে সুন্দর ছবি। ❤️🐘

এই দৃশ্য দেখে সত্যিই মনটা আপ্লুত হয়ে যায়।
এমন মানবিক যুবকদের স্যালুট। 🙏❤️
এখনো হয়তো মানবতা বেঁচে আছে 😓

সংগৃহীত

#জীবন #সাহসী #হাতি #বাচ্চা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই??আমি হারাই নাই খুব শীঘ্রই ফিরবো..!!!
07/09/2026

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই??
আমি হারাই নাই খুব শীঘ্রই ফিরবো..!!!

15/08/2026

জীবন মানেই তো লড়াই, কখনো নিজের সাথে, কখনো পরিস্থিতির সাথে 💔🥹 #বাজরিগার

জীবনের প্রথম পাখি পালন কোনটি?আমার বাজেরিগার 😇, আপনার ___🤔   #পাখিরসুস্থতা          #পাখিরখাদ্য  #পাখিপ্রেমী  #পাখির_যত্ন...
20/06/2026

জীবনের প্রথম পাখি পালন কোনটি?
আমার বাজেরিগার 😇, আপনার ___🤔

#পাখিরসুস্থতা #পাখিরখাদ্য #পাখিপ্রেমী #পাখির_যত্ন

🐣 ক্রপ খালি না হলে কেন বাচ্চাকে খাবার দেওয়া যাবে না?হ্যান্ডফিড করার সময় নতুনদের সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো ক্রপে আগ...
17/06/2026

🐣 ক্রপ খালি না হলে কেন বাচ্চাকে খাবার দেওয়া যাবে না?

হ্যান্ডফিড করার সময় নতুনদের সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো ক্রপে আগের খাবার থাকা অবস্থায় আবার খাবার দিয়ে দেওয়া। এই ভুলটি বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

🔍 ক্রপ কী?

ক্রপ হলো পাখির গলার নিচে থাকা একটি খাবার সংরক্ষণকারী থলি, যেখানে খাবার সাময়িকভাবে জমা থাকে এবং ধীরে ধীরে হজমের জন্য পাকস্থলীতে যায়।

⚠️ ক্রপ খালি না হলে কী সমস্যা হতে পারে?

❌ খাবার জমে যেতে পারে (Slow Crop)
ক্রপে পুরনো খাবার থাকা অবস্থায় নতুন খাবার দিলে খাবার জমে যেতে পারে এবং স্বাভাবিক হজম ব্যাহত হয়।

❌ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ
জমে থাকা খাবার দ্রুত নষ্ট হয়ে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তৈরি করতে পারে, যা বাচ্চার জন্য খুবই বিপজ্জনক।

❌ ক্রপ ইনফেকশন (Sour Crop)
ক্রপে খাবার পচে গেলে ইনফেকশন হতে পারে, ফলে বাচ্চা দুর্বল হয়ে যায় এবং খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে।

❌ মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি
গুরুতর ক্ষেত্রে ক্রপের সমস্যার কারণে বাচ্চার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

✅ কখন খাবার দেবেন?

✔️ পরবর্তী ফিড দেওয়ার আগে ক্রপ প্রায় সম্পূর্ণ খালি হয়েছে কিনা দেখে নিন।

✔️ সকালে ঘুম থেকে ওঠার পর সাধারণত ক্রপ খালি থাকার কথা। যদি দীর্ঘ সময় পরও ক্রপে খাবার থেকে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করুন।

✔️ প্রতিবার খাবার দেওয়ার আগে ক্রপ পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলুন।

📌 মনে রাখবেন হ্যান্ডফিডিংয়ে বেশি খাবার দেওয়াটা দক্ষতার পরিচয় নয়, সঠিক সময়ে খাবার দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুস্থ বাচ্চা বড় করতে হলে ক্রপের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি।

🐦 বাচ্চার যত্নে সচেতন থাকুন, সুস্থ ও সুন্দর পাখি গড়ে তুলুন।

লেখা এবং ছবিঃ পাখির যত্ন - Bird Care

#পাখিরসুস্থতা #পাখিপ্রেমী #পাখিরখাদ্য
#পাখির_যত্ন #পাখিপালন

17/06/2026

আমাদের লাভবার্ডস সেক্টরের সবচেয়ে বড় সমস্যা কি জানেন?

১️. Pair নেওয়ার সময় ১০–১৫ জনের কাছে knock করি।
যেখানে ৫০০ টাকা কম পাই, সেখান থেকেই bird নিয়ে আসি।
তারপর আশা করি giant size, healthy feather, rare mutation baby আসবে!

২️. শুরুতে cage clean, medicine, food — সব ঠিক থাকে।
কয়েক মাস পর পানি বদলাতেও আলসেমি লাগে।
মনে করি — “পাখি তো এখনও মরে নাই!”

৩️.খাবারের বেলায় সবচেয়ে বেশি কৃপণতা করি।
Low quality seed mix, no calcium, no mineral।
কিন্তু expectation থাকে heavy feather, healthy chick আর nonstop breeding।

৪️. ১০–১৫ pair হলেই selling competition শুরু হয়ে যায়।
একজনের price শুনে আরেকজন আরো কমে দেয়।
শেষে buyer লাভবান হয়, breeder-রাই market নষ্ট করি।

৫️.Bird rest কি জিনিস সেটা অনেকেই জানি না।
৪–৫ clutch নিয়ে ফেলি, bird শুকিয়ে গেলে তখন emergency sale।
তারপর বলি — “লাভবার্ডস লাইনে লাভ নাই!”

৬️.Genetics শিখতে চাই না, quality maintain করতে চাই না।
কিন্তু rare mutation আর high price result চাই overnight।

৭️.এই লাইনে আসার আগেই যদি শুধু লাভের হিসেব করেন,
তাহলে ভাই, এই sector আপনার জন্য না।
কারণ লাভবার্ডস business শুধু buying-selling না।
এখানে patience লাগে, care লাগে, ethics লাগে, quality maintain করার mentality লাগে।
🕊️
ভালো breeder হতে টাকা না, mentality লাগে।
লেখাঃ সংগৃহীত

#পাখিরসুস্থতা #পাখিরখাদ্য
#লাভবার্ডস #লাভবার্ডস #পাখিপ্রেমী #বাংলাদেশ_লাভবার্ডস 🐦🔥

সজনে পাতা (Drumstick Leaves)শুধু মানুষের জন্যই নয়, পাখির জন্যও একটি অসাধারণ পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্...
17/06/2026

সজনে পাতা (Drumstick Leaves)
শুধু মানুষের জন্যই নয়, পাখির জন্যও একটি অসাধারণ পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট,
যা পাখির সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সজনে পাতার উপকারিতাঃ

✅ প্রোটিন সমৃদ্ধঃ সজনে পাতায় প্রায় ২৫-৩০% প্রোটিন থাকে, যা পাখির দ্রুত বৃদ্ধি এবং পালক গজানোর জন্য অপরিহার্য।

✅ হাড় মজবুত করেঃএতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকার কারণে এটি পাখির হাড় ও ডিমের খোসা শক্তিশালী করে।

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃএতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ থেকে রক্ষা করে।

✅ পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করেঃ নিয়মিত খাওয়ালে পাখির পালক আরও চকচকে ও স্বাস্থ্যকর হয়।

✅ হজমের সহায়কঃ সজনে পাতা হজমে সহায়ক এনজাইম উৎপাদন করে, যা পাখির পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।

✅ প্রজনন ক্ষমতা বাড়ায়ঃ বিশেষ করে ব্রিডিং সিজনে এটি পাখির জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে উচ্চমাত্রার পুষ্টিগুণ।

পাখিকে কীভাবে সজনে পাতা খাওয়াবেন......???

✔ তাজা পাতাঃ সজনে পাতা ভালোভাবে ধুয়ে সরাসরি খাওয়ানো যায়। ছোট টুকরো করে বা গোটা পাতার ডাল পাখির খাঁচায় ঝুলিয়ে দিতে পারেন।

✔ শুকানো ও গুঁড়ো করাঃ সজনে পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে পাখির সাধারণ খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এটি বিশেষ করে ছোট পাখির (ফিঞ্চ, বাজরিগার) জন্য উপকারী।

✔ সবজি বা স্প্রাউটের সঙ্গে মিশিয়েঃ অন্য সবজির সঙ্গে মিশিয়ে পাখির খাবারকে আরও পুষ্টিকর করা যায়।

কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে.......?

⚠ অতিরিক্ত না খাওয়ানোঃ প্রতিদিন পরিমাণ মতো দিন, কারণ অতিরিক্ত খেলে পাখির হজমে সমস্যা হতে পারে।

⚠ কেমিক্যাল মুক্ত পাতা ব্যবহার করুনঃ রাসায়নিক বা কীটনাশকযুক্ত সজনে পাতা পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই অর্গানিক বা নিজস্ব উৎপাদিত পাতা ব্যবহার করুন।

⚠ সঠিকভাবে সংরক্ষণ করুনঃ শুকানো পাতা বা গুঁড়ো যদি সংরক্ষণ করতে চান, তবে এয়ারটাইট কন্টেইনারে রাখুন, যেন এটি আদ্রতা না পায়।

প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবার হিসেবে সজনে পাতা পাখির জন্য এক অসাধারণ উপাদান। এটি নিয়মিত খাওয়ালে পাখি সুস্থ, সক্রিয় ও সুন্দর পালকের অধিকারী হবে। আপনার পাখির খাদ্য তালিকায় সজনে পাতা যুক্ত করুন এবং তাদের সুস্থতা নিশ্চিত করুন।

লেখা এবং ছবিঃ সংগৃহীত

#পাখিরখাদ্য #পাখিরসুস্থতা #বাজরিগার

16/06/2026

মাশাআল্লাহ 🥰🤲
আমার সবচেয়ে পছন্দের রঙের পাখি,
আপনাদেরও কি এই রঙ পছন্দ.....???

#বাজরিগার

Mutation Basic Study-1..... 🇧🇩 Topic: Color Mutations (বাজরিগার কালার মিউটেশন)আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি ভ...
16/06/2026

Mutation Basic Study-1..... 🇧🇩



Topic: Color Mutations (বাজরিগার কালার মিউটেশন)
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।আমরা যারা বাজরিগার পাখি পুষি বা ব্রিডিং করি, তারা কমবেশি বিভিন্ন রঙের পাখি দেখে থাকি। অনেকেই শুধু চোখে দেখে এগুলোকে “সাদা, হলুদ, সবুজ, নীল, ছাই” এই নামেই চিনে থাকেন।

কিন্তু বাস্তব বিষয়টা হলো—এই রঙগুলো কোনো সাধারণ কালার না, এগুলো জেনেটিক মিউটেশন ও বেস কালার সিস্টেমের । আবার অনেক সময় না বুঝেই নানা নাম ব্যবহার করেন যেগুলোর আসল জেনেটিক ব্যাকগ্রাউন্ড অনেকেই জানেন না। (এগুলো নিয়ে আলাদা পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে)

বাজরিগারের বেসিক কালার সিরিজঃ
বাজরিগার মূলত বন্য অবস্থায় সবুজ (Wild Green) (PIC REF – 1) রঙের ছিল, যাকে আমরা Wild Type Green বলি।

বর্তমানে খাঁচার বাজরিগার প্রধানত দুইটি মৌলিক
সিরিজে ভাগ করা হয়ঃ
Yellow-based Series (সবুজ সিরিজ) এটি হলো হলুদ
বেস কালার, যেখান থেকে সবুজ রঙ তৈরি হয়।

এই সিরিজে অন্তর্ভুক্তঃ
Light Green (WILD GREEN COLORE) (PIC – 2)
Dark Green (PIC -3)
Olive Green (PIC-4)
Yellow (INO/YELLOW DF) ( PIC- 5)
এখানে Yellow pigment + Blue মিলে Green color
তৈরি হয়।
Green Series (Dominant)
Light Green (Dark factor: 0)
Dark Green (Dark factor: 1)
Olive Green (Dark factor: 2)
White-based Series (Blue Series)
এটি নীল বেস কালার, যেখানে Yellow pigment
অনুপস্থিত থাকে।

এই সিরিজে অন্তর্ভুক্তঃ
Sky Blue (PIC-6)
Cobalt (PIC - 7)
Mauve (PIC -8)
White (Albino/Blue-based mutation) (PIC-9)
Blue series সাধারণত recessive nature এর হয়ে থাকে।

Blue Series Breakdown:
Sky Blue (Dark factor: 0), Cobalt (Dark factor: 1). Mauve (Dark factor: 2)
Dark Factor ও কালারের গভীরতা Dark factor মূলত রঙের গাঢ়ত্ব নির্ধারণ করে।
0 = Light shade, 1 = Medium shade, 2 = Dark shade
এই ফ্যাক্টরের উপর ভিত্তি করেই একই সিরিজের মধ্যে বিভিন্ন শেড তৈরি হয়।

ভায়োলেট ও গ্রে কি?
অনেকেই ভায়োলেট বা গ্রে নিয়ে বিভ্রান্ত হন। এগুলো কোনো আলাদা বেস কালার না, বরং additional influencing factors, এগুলো মূলত existing blue/green series এর উপর অতিরিক্ত হিসেবে কাজ করে।

এই বিষয়টি “Mutation Basic Study - 2”
এ বিস্তারিত আলোচনা করা হবে।

মেলানিনের ভূমিকাঃ
পাখির রঙের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Melanin।
মেলানিন হলো একটি রঞ্জক পদার্থ যা পাখির পালকের কালো বা গাঢ় অংশ তৈরি করে। Melanin বেশি থাকলে কালো/গাঢ় রঙ বাড়ে Melanin কম বা অনুপস্থিত হলে সাদা রঙ দেখা যায় (INO condition) মেলানিন কোষ (Melanocyte) থেকে উৎপন্ন হয়।

বাজরিগারের কালার মিউটেশন বোঝার জন্য আগে বেসিক কালার সিরিজ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সব মিউটেশন এই দুইটি বেস সিরিজের উপর ভিত্তি করেই তৈরি হয়। পরিশেষে বলতে চাই, ”একজন সফল ব্রিডার হতে হলে শুধু পাখি পালন নয়, মিউটেশন বোঝাটাও গুরুত্বপূর্ণ।”
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ, ভাইয়া অনেক অনেক বিষয় জানতে ও শিখতে পারলাম। সবসময় এভাবেই নতুনদের জন্য লিখে যাবেন ভাইয়া তারা নতুন থেকেই শিখতে ও জানতে পারবে।

লেখা- Ajgor Ali Hridoy ভাইয়া❤️‍🔥🤲

Address

Mirpur-1 Dhaka-1216
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category