30/03/2020
পাখীর প্রজনন: বাজেরিগারের মেটিং
দুটো প্রাপ্তবয়স্ক (১০মাস+) বাজেরিগার মেল-ফিমেল পাখী যখন ব্রীডিং মুডে থাকে, তখন তাদের জোড়া দিলে স্বভাবসুলভ ভাবেই তারা মেটিং করবে...
সাধারনত জোড়া দেয়ার পর প্রথম মেটিং এর ১০-১৫ দিন পর ডিম দিতে পারে আর জোড়া দেয়ার পর সফল ব্রিডিং হলে সেই ডিমে বাচ্চা হবে আর একবার মেটিং-এ সব ডিমই উর্বর হতে পারে...
একটি সুস্থ্য-সবল ফিমেল পাখী প্রতিবার ৪/৫ টা থেকে সর্বোচ্চ ৮/১০ টা ডিম দিতে পারে...
যারা নতুন পাখী পালন করেন, মেটিং সম্পর্কে ধারনা নাও থাকতে পারে... তাতে সমস্যা নেই...
যদিও অনেকে সেটা মনে করেন, ঠোঁটে-ঠোঁটে টোকাটুকি করা মানে মেটিং..
মেটিং-এর পূর্ব লক্ষণ গুলো খেয়াল রাখবেন,
-ছেলে পাখিটি লাফিয়ে লাফিয়ে মেয়ে পাখিটির পাসে বসে মেয়েপাখিটিকে কাঠঠোকরা পাখির মতো টোকা দিবে
-ছেলে পাখি মেয়ে পাখিটিকে খাবার খাইয়ে দিবে
-ছেলে পাখি মেয়ে পাখিটির ডানার উপর পা উঠাতে চেষ্টা করবে
তারপর এক সময় ভাগ্য ভালো হলে ভিডিওর মতো করে পাখীকে মেটিং করতে দেখতে পাবেন...
পাখী থেকে ডিম-বাচ্চা আশা করেন, মেটিং সম্পর্কে ধারনা থাকা উচিত আপনার... কারন মেটিং-এর লক্ষনগুলো দেখার পর খাঁচায় হাড়ি/বক্স দিতে হয়...
আর পাখীকে ব্রীড করার জন্য উপযুক্ত পরিবেশ দিতে হবে...
তবে এখানে বলে রাখা ভালো, পাখি তার দেহে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না আর ডিম দেয়ার সময় অনেক ক্যালসিয়াম দরকার হয় পাখির তাই ডিম দেয়ার আগে / পরে পাখিকে ক্যালসিয়াম খাওয়াতে হয়...
আজ এ পর্যন্তই...
বাজেরিগারের ব্রীডিং ও এর পরিবেশ নিয়ে অন্য ভিডিওতে অন্যদিন আলোচনা হবে...
আজকের ভিডিওটি, অর্থাৎ বাজেরিগারের মেটিং-এর ভিডিওর ইউটিউব লিংক: https://youtu.be/KBIQXyXGQL0
চাইলে দেখে নিতে পারেন... বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন...
সবাই ভালো থাকবেন...
Enjoy and stay connected with us.
Subscribe to AR Aviary on,
YouTube: https://youtube.com/channel/UCQzHgMX0888_BFSeqmAzi4A
Like AR Aviary on,
Facebook: https://fb.com/ARAviary.com.bd/