28/09/2026
𝟮𝟴/𝟬𝟵/𝟮𝟬𝟮𝟲
𝗪𝗢𝗥𝗟𝗗 𝗥𝗔𝗕𝗜𝗘𝗦 𝗗𝗔𝗬.
❓𝗥𝗮𝗯𝗶𝗲𝘀 কি?
Rabies বা জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা মূলত আক্রান্ত প্রাণীর লালা (saliva) থেকে ছড়ায়। ভাইরাসটি আক্রান্ত প্রাণীর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—উপসর্গ শুরু হয়ে গেলে Rabies প্রাণঘাতী। তাই এই রোগের ক্ষেত্রে prevention is the key। ❤️
🦠 𝗥𝗮𝗯𝗶𝗲𝘀 কোথায় থাকে?
Rabies virus আক্রান্ত স্তন্যপায়ী প্রাণীর শরীরে থাকতে পারে। কুকুর Rabies ছড়ানোর একটি গুরুত্বপূর্ণ source হলেও শুধু কুকুর নয়—বিড়াল, বাদুড় এবং অন্যান্য mammal-ও আক্রান্ত হতে পারে।
আমাদের দেশে stray/free-roaming dogs ও cats-এর সঙ্গে contact-এর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।
🐕🐈 𝗣𝗲𝘁 𝗮𝗻𝗶𝗺𝗮𝗹-এর 𝗿𝗶𝘀𝗸 কতটা?
অনেকে ভাবেন, “আমার pet তো বাসার ভিতরেই থাকে, তাই Rabies-এর কোনো risk নেই।”
Risk কম হতে পারে, কিন্তু একেবারে zero নয়।
বিশেষ করে—
Pet-এর Rabies vaccination •নিয়মিত দেওয়া না হলে
•Pet বাইরে গিয়ে অন্য প্রাণীর সঙ্গে contact করলে
•Stray/unknown animal-এর সঙ্গে fight বা bite হলে
•Pet-এর vaccination status জানা না থাকলে
risk বাড়তে পারে।
তাই responsible pet owner এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সময়মতো Rabies vaccination এবং প্রয়োজনে veterinary advice নেওয়া।
⚠️ 𝗥𝗮𝗯𝗶𝗲𝘀 কীভাবে ছড়ায়?
•আক্রান্ত প্রাণীর কামড় সবচেয়ে common route।
•এছাড়াও আক্রান্ত প্রাণীর লালা যদি—কোনো open wound/cut-এ লাগে
•লালা চোখ, মুখ বা নাকের মতো mucous membrane-এ লাগে
তাহলেও transmission-এর risk থাকতে পারে।
শুধু আক্রান্ত প্রাণীকে ছোঁয়া, পাশে বসা বা fur touch করার মাধ্যমে সাধারণত Rabies ছড়ায় না। তবে কোনো exposure হয়েছে কি না সন্দেহ থাকলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।
🧠 𝗥𝗮𝗯𝗶𝗲𝘀-এর 𝘀𝘆𝗺𝗽𝘁𝗼𝗺𝘀 কী কী?
শুরুতে symptoms অনেক সময় সাধারণ অসুস্থতার মতো হতে পারে—
• জ্বর
• দুর্বলতা
• মাথাব্যথা
• কামড়ের জায়গায় ব্যথা, ঝিনঝিনি বা অস্বাভাবিক sensation
পরবর্তীতে nervous system আক্রান্ত হলে দেখা দিতে পারে—
• অস্থিরতা ও confusion
• আচরণে অস্বাভাবিক পরিবর্তন
• গিলতে সমস্যা
• পানি দেখলে/পান করতে গেলে গলার পেশিতে spasms হওয়া (hydrophobia)
• অতিরিক্ত লালা পড়া
• hallucination
• paralysis
• শেষ পর্যন্ত coma ও মৃত্যু
⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: 𝘀𝘆𝗺𝗽𝘁𝗼𝗺𝘀 শুরু হওয়ার পর 𝗥𝗮𝗯𝗶𝗲𝘀-এর জন্য কার্যকর 𝗰𝘂𝗿𝗮𝘁𝗶𝘃𝗲 𝘁𝗿𝗲𝗮𝘁𝗺𝗲𝗻𝘁 নেই । তাই 𝗩𝗮𝗰𝗰𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 একমাত্র উপায়।
🩹 কামড় লাগলে করনীয়-
কোনো suspected/rabid animal কামড়ালে বা saliva exposure হলে—
১. সঙ্গে সঙ্গে ক্ষতটি কাপড় কাচার ক্ষারযুক্ত সাবান ও প্রচুর পানি দিয়ে ২০ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলুন।
২. যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে/হাসপাতালে যান।
৩. প্রয়োজন অনুযায়ী Rabies vaccine এবং কিছু ক্ষেত্রে Rabies immunoglobulin (RIG) লাগতে পারে।
৪. “Animal-টা দেখতে healthy ছিল”, “ছোট কামড়”, “রক্ত বের হয়নি”—এগুলো দেখে নিজে থেকে vaccination না নেওয়ার সিদ্ধান্ত নেবেন না। Exposure-এর ধরন অনুযায়ী চিকিৎসক সিদ্ধান্ত নেবেন।
🐾 Pet Owners-দের জন্য সবচেয়ে important awareness
নিজের pet-কে শুধু ভালোবাসলেই responsible pet parenting সম্পূর্ণ হয় না—vaccination, regular veterinary care এবং safe handling-ও equally important।
✅ Pet-এর Rabies vaccination schedule মেনে চলুন
✅ Vaccine-এর record সংরক্ষণ করুন
✅ Pet-কে অচেনা/stray প্রাণীর সঙ্গে uncontrolled contact থেকে দূরে রাখুন
✅ Pet বাইরে গেলে supervision রাখুন
✅ কোনো animal bite/fight হলে দ্রুত veterinarian-এর সঙ্গে যোগাযোগ করুন
✅ নিজে বা পরিবারের কেউ animal bite/exposure-এর শিকার হলে দ্রুত medical care নিন
Rabies এমন একটি রোগ, যেটা একবার clinical symptoms শুরু হলে ভয়াবহ—কিন্তু exposure-এর পর সঠিক সময়ে appropriate medical care নিলে এটি প্রতিরোধ করা সম্ভব।
তাই ভয় নয়, দরকার সঠিক তথ্য + responsible pet ownership + timely vaccination.
𝗟𝗮𝘀𝘁𝗹𝘆 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗿𝗲𝗺𝗲𝗺𝗯𝗲𝗿:
𝗔𝗹𝘁𝗵𝗼𝘂𝗴𝗵 𝗥𝗮𝗯𝗶𝗲𝘀 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝘁𝗿𝗲𝗮𝘁𝗮𝗯𝗹𝗲 𝗼𝗿 𝗰𝘂𝗿𝗮𝗯𝗹𝗲. 𝗕𝘂𝘁 𝗶𝘁 𝗶𝘀 𝟭𝟬𝟬% 𝗽𝗿𝗲𝘃𝗲𝗻𝘁𝗮𝗯𝗹𝗲.