Marlin's World

Call Directions Contact the business

Marlin's World Pet grooming service and only home service we provide.

আপডেট: ২৬ সেপ্টেম্বর অনেকদিন পরে দেখা হয়েছে ইংশিন আর টুক্কির সাথে। দুজনের হোয়াইটেনিং শাওয়ার দেয়া হয়েছে কারন ওরা অনেক ডাস...
26/09/2026

আপডেট: ২৬ সেপ্টেম্বর

অনেকদিন পরে দেখা হয়েছে ইংশিন আর টুক্কির সাথে।
দুজনের হোয়াইটেনিং শাওয়ার দেয়া হয়েছে কারন ওরা অনেক ডাস্টি হয়ে গিয়েছিল। নেইল ট্রিম, ইয়ার ক্লিন, প ট্রিম আর স্যানিটারি ট্রিম করে দেয়া হয়েছে।

আজকে শাওয়ার আর ড্রাই করার পরে দুজনকে দেখে সাদা রসোগোল্লা আর চমচমের মত লাগছিল,একেবারে গরম গরম।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️।

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ২৪ সেপ্টেম্বর নতুন বন্ধু EnEn.. পিওর গোল্ডেন রিট্রিভার। এর মালিক অস্ট্রেলিয়ান-চায়না দম্পতি।  বয়স বারো বছর।   অনেক...
25/09/2026

আপডেট: ২৪ সেপ্টেম্বর

নতুন বন্ধু EnEn.. পিওর গোল্ডেন রিট্রিভার। এর মালিক অস্ট্রেলিয়ান-চায়না দম্পতি। বয়স বারো বছর। অনেক সিনিয়র সে। এখনো অনেক এনার্জেটিক কাজটা করতে আমাদের বেশ সময় লেগেছে।

একে তো তার সাথে প্রথম দেখা এমনিতেই সে এক্সাইটেড, তার উপর অনেক বয়স। যথেষ্ট সময় এবং ধৈর্য্য দিয়ে আমরা কাজটা করেছি যাতে সে একটা বারের জন্যেও অস্থির না হয়।

ওর ফুল বডির ফার ওয়ান সাইজ করে কাটিয়ে নিয়েছেন ওর মালিক, প্রচন্ড গরমে সে হাঁপিয়ে যায়, কানের দুপাশ থেকে পুরোটাই ছেটে দেয়া হয়েছে। ইয়ার ক্লিন করে ভাল ভাবে শাওয়ার দিয়ে ড্রাই করে দেয়া হয়েছে।

তাদের একটি বিড়ালও আছে চার্লি নামে। চার্লির ছবি তোলা হয়নি,চার্লির নেইল ট্রিম করে দেয়া হয়েছে যা আমাদের একদম শেষ মূহুর্তের কাজ ছিল।

আমাকে এখানে রিকোমেন্ড করেছিলেন সুইস এম্বাসেডর এবং ব্রাজিল এম্বাসেডর যারা যথাক্রমে ব্ল্যাকি ও জোয়ির মালিক।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট : ২২ সেপ্টেম্বর এ হল মিষ্টি মেয়ে লজেন্স। অনেক আদরের ময়নাপাখি একটা। আমরা লজেন্সদের বাসায় গিয়েছিলাম দুটো কাজে৷ এক হল...
25/09/2026

আপডেট : ২২ সেপ্টেম্বর

এ হল মিষ্টি মেয়ে লজেন্স। অনেক আদরের ময়নাপাখি একটা।
আমরা লজেন্সদের বাসায় গিয়েছিলাম দুটো কাজে৷
এক হলো বল্টু ভাই,পিন্টুদা,গুড্ডু রানী আর চিনি আপার ইয়ারলি ভ্যাক্সিন দিতে।তাদের কারোরই ছবি তুলতে পারিনি।

আর লজেন্সের ফার সাইজ সিক্স ইভেন ট্রিম করে দিয়েছি। কারন লজেন্সের শেডিং হচ্ছিল আর সে ফার বল ভমিট করেছিল। লজেন্সের ফেস কাট, স্যানিটারি ট্রিম আর প ট্রিম করে দেয়া হয়েছে সাথে। আর কদিন আগেই শাওয়ার করেছে তাই আর শাওয়ার দেয়া হয়নি।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️।

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ১৯ সেপ্টেম্বর দেখা হয়েছিল অনেক পুরোনো বন্ধু জিমির সাথে। জিমি যেখানে থাকে, তাদের পরিবারের অনেকেই বেশ কিছুদিন যাবত ...
25/09/2026

আপডেট: ১৯ সেপ্টেম্বর

দেখা হয়েছিল অনেক পুরোনো বন্ধু জিমির সাথে। জিমি যেখানে থাকে, তাদের পরিবারের অনেকেই বেশ কিছুদিন যাবত দীর্ঘ মেয়াদী অসুস্থতায় ভুগছেন। আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দিন,আমিন।

জিমির দিকে ভালভাবে খেয়াল করতে না পারার কারনে জিমির প্রচন্ড জট লেগেছিল, এত বাজে ভাবে লেগেছিল যে স্কিন পর্যন্ত খারাপ হয়ে গিয়েছিল।

অনেক যত্ন এবং বেশ অনেকটা সময় নিয়ে আমরা ওর ফুল বডির ফার ওয়ান সাইজ শর্ট ট্রিম করে দিয়েছি। ইয়ার ক্লিন করেছি। এরপর মেডিকেটেড শাওয়ার দিয়ে টাওয়েল ড্রাই করেছিলাম কারন ওকে ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবার মত অবস্থা ছিল না।
আল্লাহর রহমতে জিমি দ্রুতই সুস্থ হয়ে গেছে।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️।

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ১৬ সেপ্টেম্বর আজকে চটপট দুটো কাজ কভার দিয়েছি।। প্রথমে গিয়েছিলাম আমাদের নতুন বন্ধু বিল্লু বাবুর বাসায়।।লক্ষী একটা ...
16/09/2026

আপডেট: ১৬ সেপ্টেম্বর

আজকে চটপট দুটো কাজ কভার দিয়েছি।।
প্রথমে গিয়েছিলাম আমাদের নতুন বন্ধু বিল্লু বাবুর বাসায়।।
লক্ষী একটা বাবু,একটু ট্রিমার ভয় পায় আরকি। ওর বেশ কিছু জট ছিল, গায়ে ফ্লি ছিল আর গরমে একটু কস্টও হচ্ছিল। তাই ওর ফুল বডির ফার ওয়ান সাইজ শর্ট ট্রিম করে দেয়া হয়েছে। নেইল ট্রিম আর ইয়ার ক্লিন করে ফ্লি ক্লিন শাওয়ার দিয়ে ড্রাই করে দেয়া হয়েছে।

এরপর গিয়েছিলাম পুরোনো বন্ধু চকোর বাড়ি। চকোর নেইল ট্রিম, প ট্রিম করে শাওয়ার দিয়ে ড্রাই করে দেয়া হয়েছে।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ১৩ সেপ্টেম্বর এই মিস্টি বাচ্চা গুলো Derina Ahmed এর পোষ্য। ডেরিনা যেমন মিস্টি বাচ্চাগুলোও তাই। এত্ত শান্ত আর লক্ষ...
14/09/2026

আপডেট: ১৩ সেপ্টেম্বর

এই মিস্টি বাচ্চা গুলো Derina Ahmed এর পোষ্য। ডেরিনা যেমন মিস্টি বাচ্চাগুলোও তাই। এত্ত শান্ত আর লক্ষী।

গতকাল সবাইকে ভ্যাক্সিন দিয়ে আসা হয়েছে।
অনেক দিন পরে ডেরিনার সাথে দেখা, সুন্দর একটা সময় কেটেছে।

অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে সেবা করার সুযোগ দেবার জন্য ❤️❤️।

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ১০ সেপ্টেম্বর দেখা হয়েছে আমাদের অনেক আদরের সুজি-একিলিস পরিবারের সাথে। সুজি-একিলিস আর তার তিন বাচ্চা এঞ্জেল, আলেকজ...
11/09/2026

আপডেট: ১০ সেপ্টেম্বর

দেখা হয়েছে আমাদের অনেক আদরের সুজি-একিলিস পরিবারের সাথে।

সুজি-একিলিস আর তার তিন বাচ্চা এঞ্জেল, আলেকজান্ডার এবং অলিভার। তাদের এই গরমে দেয়া হয়েছে আরামের শাওয়ার। নেইল ট্রিম আর ইয়ার ক্লিন করেছি। প ট্রিম, স্যানিটারি ট্রিম করে দেয়া হয়েছে।
ড্রাই করে সবাইকে স্পট অন দেয়া হয়েছে যাতে ফ্লি থেকে মুক্ত থাকে।
ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️।

বিনীত
ফারজানা লিও
marlin's world

আপডেট: ৩ সেপ্টেম্বর এরা দুজন হল মিহু আর মিহুন্নি। ভাই বোন দুজনের বয়স প্রায় দশ বছর। মিহু একটু রাগী। মিহুন্নি আবার বিপরীত।...
11/09/2026

আপডেট: ৩ সেপ্টেম্বর

এরা দুজন হল মিহু আর মিহুন্নি। ভাই বোন দুজনের বয়স প্রায় দশ বছর।

মিহু একটু রাগী। মিহুন্নি আবার বিপরীত। এইদিন আমরা দুজনের ভ্যাক্সিন করে দিয়েছি। সাথে মিহুন্নির নেইল ট্রিম করে দেয়া হয়েছে আর শাওয়ার দিয়ে টাওয়েল ড্রাই করে দেয়া হয়েছে।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️।

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট: ৩ সেপ্টেম্বর দেখা হয়েছে আমাদের পুরোনো বন্ধু সাদা রসোগোল্লা রোজের সাথে। রোজের ফারে জট লেগে গিয়েছিল, একবারে কানের ন...
04/09/2026

আপডেট: ৩ সেপ্টেম্বর

দেখা হয়েছে আমাদের পুরোনো বন্ধু সাদা রসোগোল্লা রোজের সাথে।
রোজের ফারে জট লেগে গিয়েছিল, একবারে কানের নিচ পর্যন্ত। তাই ফার ওয়ান সাইজ শর্ট ট্রিম করে দিতে হল। নেইল ট্রিম করে দেয়া হয়েছে, ইয়ার ক্লিন শাওয়ার দিয়ে ড্রাই করে দেয়া হয়েছে।

এবার আমরা ফেসের ফার গুলোকে বেশ ছোট করে দিয়েছি,কারন ওর ফেসের ফার দ্রুত বড় হয়ে যায়।

অনেক আদুরে আর লক্ষীছানা রোজ,আমার অনেক ভালোবাসার বাচ্চা।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️

বিনীত
ফারজানা লিও
Marlin's World

আপডেট : ৩১ আগস্ট আগস্ট মাসের শেষ কাজ। আজকে দেখা হয়েছে মরফিয়াসের সাথে।  মরফিয়াস আমাদের অনেক পুরোনো বন্ধু। আজকে ওর নেইল ট্...
31/08/2026

আপডেট : ৩১ আগস্ট

আগস্ট মাসের শেষ কাজ। আজকে দেখা হয়েছে মরফিয়াসের সাথে। মরফিয়াস আমাদের অনেক পুরোনো বন্ধু।
আজকে ওর নেইল ট্রিম, ইয়ার ক্লিন এবং ডিওয়ার্ম করেছি।
ফুল বডির ফার সাইজ সিক্স ইভেন ট্রিম করেছি, প ট্রিম, স্যানিটারি ট্রিম এবং ফেস কাট করে শাওয়ার দিয়ে ড্রাই করে দেয়া হয়েছে।

ভাল থাকুক বাচ্চারা আর তাদের পরিবার, সেবা করার সুযোগ দেবার জন্য আমরা সম্মানিত ❤️❤️

বিনীত
ফারজানা লিও
Marlin's World

Address

Kazipara

Opening Hours

Monday 12:00 - 18:00
Tuesday 12:00 - 18:00
Wednesday 12:00 - 18:00
Thursday 12:00 - 18:00
Saturday 12:00 - 18:00
Sunday 12:00 - 18:00

Telephone

+8801674932838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marlin's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marlin's World:

Shortcuts

Share