Climber Farm House

Climber Farm House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Climber Farm House, Urban Farm, Jessore.

10/10/2025

আমি শিখেছি নিজের জন্য কীভাবে বাঁচতে হয়
আমি এই জীবনে অনেক কিছুর ভিড়ে ময়লা আবর্জনায় হেঁটেছি।
অনেকের অনেক মুখ চিনেছি।
আপনাদের অনেক কথা কানে এসেছে—কিছু সরাসরি, কিছু ফিসফাসে।

প্রথম প্রথম খুব লাগতো!!

ভেতরটা যেন কেউ কুচিকুচি করে ছিঁড়ে দিত!!!

আপনাদের/ তোমাদের চোখের সামনে হাসি, পিছনে বিষ—এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করে দিতো।

আমি ভাবতাম, 😇
কেন?
আমি তো কারো ক্ষতি করতে চাইছিলাম না¡¡
আমি তো সবাইকে একান্ত আপন‌ই ভেবেছিলাম!!

তারপর একদিন বুঝলাম,
—"সবাই আপন হয় না।সবাই আমার ভালো চায় না।"

অনেকেই অপেক্ষা করে কখন আমি হোঁচট খাবো, কখন আপনি ভেঙে পড়বো, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে আনন্দে ভূবন ফাটানো অট্টো হাঁসি দিতে পারে।

হ্যাঁ!
আমি তখন সিদ্ধান্ত নিলাম — আর নয়।
নিজের শান্তি, নিজের সম্মান—এবার নিজের হাতে রাখবো।
কারও কথায় কান দেব না, কারও ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করতে দেবো না।

যখন কেউ বলেছে, "তুমি পারবে না" , আমি আর পাল্টা জবাব দেইনি।
শুধু মন খুলে হাসছি।
কারণ আমি জানি, তারা আমার গল্পের লেখক নয়।
আজ আমার গল্প আমি নিজেই লিখবো।
আমার ব্যর্থতারও মালিক আমি, আমার সাফল্যেরও মালিক আমি হবো।

আমি শিখেছি—সব প্রশ্নের উত্তর দিতে নেই।
সব অপমানের প্রতিবাদ করতে নেই।
চুপচাপ নিজের কাজ করে যেতে হয়।
চুপ থাকা কোনো দুর্বলতা নয়; বরং ওটাই সবচেয়ে বড় শক্তি।
আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি।

যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি।
যখন ওরা আমাকে ছোট করে, আমি আরও উঁচুতে উঠি।
আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের।

এখন আমি
—কারও জন্য থেমে থাকবো না।
— কারও ব্যর্থ আনন্দের উৎস হব না।

আমি এখন সময় বের করি নিজের জন্য
—এক কাপ চায়ে মুগ্ধ হই,
— মাঝে মাঝে আকাশের বিশালতায় নিজেকে নিয়ে হারিয়ে যাই।

আমি বাঁচি।
নিজের জন্য বাঁচি।

আজ আমি শিখেছি,
—কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবনটা হালকা হয়।
—কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাসটা হালকা হয়।
—সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়াকে সাথে নিয়ে।

আজ আমি আপনাদের / তোমাদের প্রতি কৃতজ্ঞ!
যারা কিনা আমাকে প্রতি পদে পদে আঘাতে আঘাতে জর্জরিত করেছিলেন / করেছিলে।
ধন্যবাদ সেই সব আঘাতের জন্য,
যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে।
সেই সব একাকীত্বের জন্য,
যা আমায় নিজেকে ভালবাসতে শিখিয়েছে।

আজকে আমি প্রমাণ নই, আমি কারো গল্প নই।
✓ আমি নিজের গল্প।
✓ আমি নিজের সৃষ্টি!
✓ আমি নিজের শক্তি!!

√ আমি শরীফ মোহাম্মদ

07/05/2025
16/04/2025

Dr Yunus named among TIME’s 100 Most Influential People of 2025

This recognition follows his key role in guiding Bangladesh towards democracy after last year's student uprising.

Muhammad Yunus

After a student-led uprising toppled Bangladesh’s authoritarian Prime Minister last year, a known leader stepped up to guide the nation toward democracy: Nobel Peace Prize laureate Muhammad Yunus.

Decades earlier, Yunus established the Grameen Bank in Bangladesh to empower the most marginalized communities through small loans, helping millions—97% of them women—build businesses, sustain their families, and reclaim their dignity. I first met Yunus when he traveled to Arkansas to help then governor Bill Clinton and me set up similar programs in the U.S. Since then, wherever I’ve traveled in the world, I have witnessed the extraordinary impact of his work—lives transformed, communities lifted, and hope reborn.

Now, Yunus has answered his country’s call once more. As he shepherds Bangladesh out of the shadows of oppression, he is restoring human rights, demanding accountability, and laying the foundations for a just and free society..

by Hillary Rodham Clinton




Sharif Muhammad©

এই বুড়ে খাটাশের জন্নি আজকে দ্যাশের পোল্ট্রি শিল্পোর বারোডা বাজার অবস্থা। এক আলি ডিম মাত্র ৩০ টাহা। উই কি জানে! ডিম পাড়...
26/03/2025

এই বুড়ে খাটাশের জন্নি আজকে দ্যাশের পোল্ট্রি শিল্পোর বারোডা বাজার অবস্থা।
এক আলি ডিম মাত্র ৩০ টাহা।
উই কি জানে! ডিম পাড়তি কত কষ্ট?
এবে করে কি দ্যাশ চলে?
শালার গরিব মানুষও চালাক অয়া গিচে।
চাল না কিনে সুমুন্দিরা কেউ কেউ ৯০ টাহা দিয়ে ৫ কেজি গোল আলু কেনা শুরু করচে। কনতো দেহি! ১৮/২০ টাহা কেজি দরে আলু কিনলি সেই আলু কি স্বাদ লাগে? কনে ৮০ টাহা! আর কনে ২০ টাহা! শালার মরিচিরও দাম নাই। কোম টাহার মরিচ দিয়ে তরকারি রাদলি কেবে জানি ফ্যাচ ফ্যাচ করে।
শালা সুদখোর! বুড়ে ধামরি! কত মানুষ মরে... কিন্তূ, এ শালার জন্নি কেন যে মানুষ ম্যালা দিন বাঁচে সেই দুয়া করে?
আচ্ছা কন তো? এবে করে দেশ চালালি কয়েক বছর পর কি দ্যাশে আর পরেত পাওয়া যাবেনে?
ইদানিং কম টাহায় তরিতরকারী পাওয়া যায় বলে বুয়াদেরও হেডাম বারে গিচে।

আচ্চা!! বুয়া কি তালি ভারতের তে আনা লাগবি?
কয়দিন ওলো বউ আবার বুয়ার টেনশনে অস্থির। বুয়া না পাওয়া গেলি যদি জামা কাপুড় আর থালবাটি নিজির ধুয়া লাগে!

আর বাল 😂 লাগে নাহ্। মন কয় খালি ট্রেনে চড়ে ঘুরে বেড়াই। যাবেন নাকি? চলেন ঈদির পরে কুনু খানতে ঘুরে আসি।

(বি.দ্র.: লেখাটি রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের সহজ সরল, জটিল কুটিল, সুশীল কুশীল, রাজাকার, আল-বদর, আস শামসু ওয়াল কামারু, ওরেত পরেত, গোম চোর, গাজা খোর, মোচ ওয়ালা, দাঁড়ি ওয়ালা, গোল, লম্বা, পাঁচ কলি, রসুলপুর, মেদিনীপুর, চরমোনাই, আমাত জামাত, আহলে হাদিস, আহলে খবিশ, সুদে টাকা লাগানো মসজিদের ইমাম, জিলাপি খোর, ফুরফুরে ,জৈনপুরে, তিরপুরে, আউল, ফাউল, মুষ্টিযোদ্ধা, গোসাই, কানাই, প্রেমিক, শ্রমিক, উকিল, মুক্তার, সর্ট ডিভোর্সি, চিরকুমার সব মানুষের মৌখিক ভাষা। যে ভাষায় ঘন্টা দুই প্যাচাল পারলে এক/দুই বেলা না খেয়েও থাকা যায়।)

_______সংগৃহীত

Thanks for an amazing 2023 - we're excited to see what 2024 brings.Happy New Year!
31/12/2023

Thanks for an amazing 2023 - we're excited to see what 2024 brings.
Happy New Year!


Address

Jessore

Opening Hours

Monday 06:30 - 17:00
Tuesday 06:30 - 17:00
Wednesday 06:30 - 17:00
Thursday 06:30 - 17:00
Friday 06:30 - 17:00
Saturday 06:30 - 17:00
Sunday 06:30 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Climber Farm House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category