30/07/2023
হেমস্টার এর পালন পদ্ধতি!!
রাখার জায়গা -
কারগো বক্স,১৯ থেকে৫০ লিটার এর মধ্যে হলে ভালো হয়।(অবশ্যই ঠান্ডা স্থানে রাখা লাগবে)
বেডিং-
কাঠের পাতলা গুরা,ছোট করে কাটা খর বা টিসু (অবশ্যই বেডিং টি নরম দিতে হবে।(১.৫থেকে২ ইঞ্চি মোটা বেডিং দিতে হবে)
খাবার-
ওরা সাধারণত সিডমিক্স, সবুজ শাক -সবজী ও প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকে যেমন:
সিডমিক্স:
চিনা, কাউন,সূর্য মুখি বিজ,কুসুম ফুলের বিজ,ধান,মিলেট,কেনারী,গুজী তিল,ভুট্টা, সবুজ মটর,বাজারা,সরিষা, ঘম,চিনা বাদাম,কাজু বাদাম,কাঠ বাদাম ইত্যাদি খায়।
শাক-সবজী -
শসা,গাজর,টমেটো,ফুল, কপি,বাধা কপি,কলমি শাক,ধনিয়া পাতা ইত্যাদি
প্রোটিন জাতীয় খাবার :
মিল ওয়ার্ম,সুপার মিল ওয়ার্ম,মুরগীর মাংস,সিদ্ধ ডিম।
পানি খাওয়ার জন্য -ওয়াটার ফিটার।
পটি করার জন্য- পটি বক্স দেয়া লাগবে।
খেলনা-
হেমস্টার খুবি চঞ্চল সভাবের একটি প্রানি,ওরা খেলা ধুলা করতে খুবি পছন্দ করে ওদের খেলা ধুলা করার জন্য -হুইল,এবং চিউ বল, দিতে পারেন এটি তাদের হেলদি রাখবে।(প্রেগন্যান্ট ফিমেল কে হুইল দেউয়া যাবে না)
ধন্যবাদ সবাইকে ❤️❤️