17/09/2026
স্যারের নাম "রিকো"
কিছুদিন আগে এসেছিলেন কুকুরের কামড় খেয়ে, ৬ টা স্পটে ক্ষত। বুকের কামড়ে ফুসফুস ছিদ্র হয়ার উপক্রম। মেরুদন্ডের ২ টা অংশে কামড় খেয়েছে, বেকে গেছে অলরেডি। পিছনের অংশ সম্পূর্ণ প্যারালাইজড। পি-পটি অফ। দেখেই চোখে পানি এসে যায় এমন অবস্থা। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করলাম। আস্তে আস্তে সে চিকিৎসায় রেসপন্স করা শুরু করলো। রিকো যাদের কাছে আছে, তাদের প্রথমেই বললাম "প্রচন্ড মানসিক শক্তির পরীক্ষা দিতে হবে আপনাদের।" আসলে আমরা জানি এমন প্যারালাইজড বিড়াল টেইক কেয়ার করা কতটা কঠিন, তাও সম্পূর্ণ সুস্থ হবে না এটা জেনেও। অনেককে দেখেছি এমন বাচ্চা নিয়ে এসেছে তারপর কথাবার্তায় বিরক্তির ছাপ তারপর তাদের অবস্থা আর জানতে পারিনি। আসলে আমরা কতটুকুই বা করতে পারি। রিকোর ফ্যামিলির টেইকটেয়ার আসলেই ইপ্রেসিভ। চিকিৎসা মানে শুধু ওষুধ লেখা আর সেটা খাওয়ানো না, সাথে আরও অনেক কিছুই থাকে। আমরা এই ধরনের কেইস আসলে প্রথমেই বলি শক্ত থাকবেন, হাল ছাড়বেন না। যেভাবে যা প্রেস্ক্রাইভ করা হয়েছে তাই করেছেন। অবহেলা করেন নি। আপনাদের এই ইফোর্ট এর জন্য ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে।
রিকো আজ হাটছে, যদিও কিছুটা ইম্বেলেন্স আছে, তবুও আমরা আল্লাহ নিকট শুকরিয়া জানাই। যে যথেষ্ট উন্নতি করেছে। তাকিয়ে দেখুন তার চোখে, যে নিজে কত কনফিডেন্ড। রিকোর ট্রিটমেন্ট প্রায় শেষ, এখন যাস্ট থেরাপি চলবে বাসায়। একটা আফসোস হচ্ছে রিকো চলে যাওয়ার পর, তাকে চুমু খেতে ভুলে গিয়েছিলাম। ভাল থেকো রিকো, আবার দেখা হবে। আমাদের দেখা অন্যতম স্ট্রং মেন্টালিটির বাচ্চা, হাল ছাড়ে নি 😘
Every Life Matters.