Pet, Bird & Animal Care - Faridpur

Pet, Bird & Animal Care - Faridpur Dr. Kalyanashish Bhadury
DVM, MS (CVASU); CT (India)
Pet, Poultry & Dairy Consultant

Dr. Md.

Ashiqur Rahman
DVM (CVASU), CT (TTPHRC)
MS (Fellow)
Pet, Poultry & Dairy Consultant

★ Home & Online Services
🤙Contact: 01912606957 (Phone & Whatsapp)

শীতকালে বিড়ালের ফ্লু এর প্রাদুর্ভাব বেশী দেখা যায় যা কয়েকটি মারাত্মক ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভ্...
04/11/2024

শীতকালে বিড়ালের ফ্লু এর প্রাদুর্ভাব বেশী দেখা যায় যা কয়েকটি মারাত্মক ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভ্যাক্সিনেশন খুবই জরুরী।
🟥 ৩ মাসে প্রথম ভ্যাক্সিন দিতে হয়।
🟥 এর পর বুস্টার ডোজ ১ মাস পর।
🟥 তারপর প্রতিবছর ১ বার করে ভ্যাক্সিনেশন করালেই হয়।
★বাসায় গিয়ে ভ্যাক্সিনেশন করে দেওয়া সম্ভব।

বিড়াল, কুকুর, গরু, ছাগল, পাখি, পোল্ট্রি সহ যে কোন প্রাণীর  #চিকিৎসা সেবা,  #সার্জারি ও  #ভ্যাক্সিনেশন সেবায় সর্বদা নিয়োজ...
24/10/2024

বিড়াল, কুকুর, গরু, ছাগল, পাখি, পোল্ট্রি সহ যে কোন প্রাণীর #চিকিৎসা সেবা, #সার্জারি ও #ভ্যাক্সিনেশন সেবায় সর্বদা নিয়োজিত আছে কয়েক জন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কতৃক অনুমোদিত #ভেট।

যোগাযোগ: ০১৯১২৬০৬৯৫৭
☢️ শুধুমাত্র হোম সার্ভিস ও অনলাইন সার্ভিস প্রযোজ্য!
#ফরিদপুর

আমাদের সেবা সমূহ:
🐂🦬🐎🐄 গবাদিপশু:
১) চিকিৎসা
২) সার্জারী
৩) গাইনোকোলজিক্যাল রোগ এর চিকিৎসা
৪) ফার্ম প্লানিং
৫) রেগুলার কন্টাক্ট ব্যাসিস ডেইরী ফার্ম ভিজিট
৬) বিফ ফ্যাটেনিং
৭) নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশান
৮) ভ্যাক্সিনেশন ইত্যাদি।

🐕🦮🐈🐈‍⬛ কুকুর বিড়াল:
১) সার্জারী (বিশেষত নিউটার ও স্পেইং)
২) চিকিৎসা
৩) ভ্যাক্সিনেশন
৪) হেলথ চেক আপ
৫) গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্ট ইত্যাদি

🐓🐔🐦🐥 বার্ড/পোল্ট্রি:
১) রোগ নির্নয়
২) পোস্টমর্টেম
৩) চিকিৎসা
৪) ভ্যাক্সিন শিডিউল
৫) রেশন ফর্মূলেশন ইত্যাদি

ভেট আশিক: আসো মোটু, তোমারে হালকা ভ্যাক্সিন দিয়া দেই! 😎😍মোটু: দ্যাখেন যেটা করলে ভাল হয়! 🫣➡️➡️ আয়.... হায়..... উ....উ....উ...
22/10/2024

ভেট আশিক: আসো মোটু, তোমারে হালকা ভ্যাক্সিন দিয়া দেই! 😎😍
মোটু: দ্যাখেন যেটা করলে ভাল হয়! 🫣
➡️➡️ আয়.... হায়..... উ....উ....উ..... মুরুব্বি.... মুরুব্বি ➡️➡️
ভেট আশিক: ব্যাথা পাইছো নাকি! 🤭
মোটু: ইঞ্জেকশন থেকে যদি ভাল কিছু হয় তাহলে ব্যাথাই ভাল! 🫶
ভেট আশিক: তাইলে কোলে আসো, ছবি তুলি, পেজে আপলোড করতে হবে.....
মোটু: ক্যামেরাম্যান ফোকাস করো..... ❤️

এর পর বাংলা সিনেমার গান..... সাদা সাদা কালা কালা 😜

কবি,লেখক, উপন্যাসিক অনেকেই বিড়ালকে নিয়ে অনেক কল্পিত কথোপকথন, তাদের চিন্তাচেতনা তুলে ধরেছেন তাদের লেখনীতে। আজকে সেই বিড়াল...
04/10/2024

কবি,লেখক, উপন্যাসিক অনেকেই বিড়ালকে নিয়ে অনেক কল্পিত কথোপকথন, তাদের চিন্তাচেতনা তুলে ধরেছেন তাদের লেখনীতে। আজকে সেই বিড়াল পালনের শারীরিক সুবিধা সম্পর্কে জানবো।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। বিড়াল শান্তশিষ্ট প্রাণী, তার মেজাজ-মর্জিও অন্যসব পোষা প্রাণী থেকে আলাদা। বিড়ালের প্রতি মানুষের মমত্ববোধ যুগ যুগ ধরে অব্যাহত। ঠিক কবে থেকে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে রাখার প্রচলন শুরু হয়, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আসলে বিড়াল পালনের উপকারীতা কিন্তু অনেক।

◼️ বিড়াল স্ট্রোকের ঝুঁকি কমায় কারণ বিড়াল পোষার মাধ্যমে কোলেস্টেরলের পরিমাণ কমানো যায়। যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ৩০ শতাংশ কম।

◼️ বিড়াল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

◼️ বিড়াল এলার্জি প্রতিরোধে সহায়তা করে। ২০০২ সালে ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে, এক বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম।

◼️ বিড়াল মানসিক চাপ কমায় কারণ বিড়াল আপনার শরীরের কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কর্টিসল হল এক ধরণের রাসায়নিক- যা মানসিক চাপে থাকলে নির্গত হয়। এর মাত্রা যখন কম থাকবে তখন আপনি ভালো বোধ করবেন। অপেক্ষাকৃত কম চাপ বোধ করবেন।

◼️ বিড়ালের উপস্থিতিতে ঘুম ভালো হয়। মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে, বিড়াল পোষেন এমন ব্যক্তিদের ৪১ শতাংশ মনে করেন, বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে

◼️ বিড়াল ব্যক্তির রাগ, উদ্বেগ কমায়।

◼️ বিড়ালের মিউ মিউ ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি, যা শরীরের পেশী ও অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে।

◼️ বিড়াল মুড ভালো রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখে। কখনো যদি খারাপ বোধ করেন, আপনার বিড়ালের সঙ্গে খেলা করুন। তার যত্ন নিন। এর মাধ্যমে আপনার শরীরে সেরোটোনিন নির্গত হবে। সেরোটোনিন হল এক ধরণের রাসায়নিক- যা উদ্দীপনা বৃদ্ধি করে।

◼️ একাকিত্ব কোন পরিস্থিতিতেই ভালো নয়,বিড়াল আপনার একাকিত্ব দূর করতে পারে।

◼️ অটিস্টিক শিশুদের স্বাস্থ্যের জন্য বিড়াল খুবই কার্যকরী, বিড়াল সারাদিন তাদের সাথে খেলবে এতে করে প্রাকৃতিক উপায়ে তাদের স্বাস্থ্যের উন্নতি সম্ভব গবেষণায় এমন বিষয়ই উঠে এসেছে।

◼️ বাড়িতে ইঁদুর থাকলে বিভিন্ন খাবারের উপর জীবানু ছড়ানোর সম্ভাবনা থাকে,ফলে স্বাস্থ্যঝুকিতে পরতে হতে পারে। বিড়াল ঘরে থাকলে ইদুরের উপদ্রব কমে৷

◼️ বিড়াল শিশুদের সংক্রমণ সক্ষমতা বাড়ায় ফলে বড় হয়ে ইনফেকশন কম হয়।

পরিশেষে বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। যারা বিড়াল পালন করে তারা কম রোগে ভোগে অর্থাৎ তুলনামূলক বেশি সুস্থ থাকে। তবে বিড়াল পালনে যে অসুবিধা নেই এটা বললেও ভুল হবে। ভালো-মন্দ মিলিয়েই দুনিয়া। তাই বিড়াল পালন করবেন কী করবেন না দিন শেষে তা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত!

লেখক : আনিকা আনতারা প্রধান
সংগ্রাহক: Jannat Zaman আপু (Faridpur cat society)

লিওনা....❤️❤️❤️তার ধারনা, তার মত সুন্দরী আর কেউনা!🫶এমন একটা ভাব, যেন সবাই তার কাছে ফেলনা!😜তবে সে অনেক কিউট!😍থাকে ম্যাক্স...
04/10/2024

লিওনা....❤️❤️❤️
তার ধারনা, তার মত সুন্দরী আর কেউনা!🫶
এমন একটা ভাব, যেন সবাই তার কাছে ফেলনা!😜

তবে সে অনেক কিউট!😍
থাকে ম্যাক্সিমাম সময় মিউট!🙄

গতকাল লিওনা কে দিয়েছি ভ্যাক্সিন! 😎
হালকা ব্যাথা পেয়ে আমাকে বলেছিল--
বড় হয়ে আঁচড় দিবো একদিন! 🤣

জেভিয়ার এর ভ্যাক্সিনেশন কমপ্লিট। 🙌সে খুবই শান্ত প্রকৃতির লোক, খুব বেশী রিয়াক্ট করে না। ❤️ভ্যাক্সিনেশন এর আগে একটু চেক কর...
02/10/2024

জেভিয়ার এর ভ্যাক্সিনেশন কমপ্লিট। 🙌
সে খুবই শান্ত প্রকৃতির লোক, খুব বেশী রিয়াক্ট করে না। ❤️
ভ্যাক্সিনেশন এর আগে একটু চেক করে দেখছিলো ভ্যাক্সিন ঠিক আছে কিনা!?😜
পরে আমারে সম্মতি দিয়ে বললো, সূচটা একটু চিকন দিয়েন,তাছাড়া কোন সমস্যা নেই। 😄🤣

➡️ভেট সার্ভিস কে ফ্রী ভাবার দরকার নেই। ➡️দুনিয়ার সব কিছু ফ্রি তে পাওয়া যায় না। ➡️ফোন দিয়ে ফ্রী ট্রিটমেন্ট চেয়ে লজ্জা দিব...
02/10/2024

➡️ভেট সার্ভিস কে ফ্রী ভাবার দরকার নেই।
➡️দুনিয়ার সব কিছু ফ্রি তে পাওয়া যায় না।
➡️ফোন দিয়ে ফ্রী ট্রিটমেন্ট চেয়ে লজ্জা দিবেন না।
➡️এটা মনে রাখা জরুরী, একজন ভেটের পেশাই এটা, ইনকাম হয়ও এই কাজের মাধ্যমে! 🙂

গতপরশু দিন একটা ছাগলের ফার্মের কল পাই ইমার্জেন্সি ভিজিট এর জন্য। ছাগল মোট ২৪ টি। সবগুলোই যমুনাপাড়ি/রামছাগল এর ক্রস ছিলো।...
30/09/2024

গতপরশু দিন একটা ছাগলের ফার্মের কল পাই ইমার্জেন্সি ভিজিট এর জন্য। ছাগল মোট ২৪ টি। সবগুলোই যমুনাপাড়ি/রামছাগল এর ক্রস ছিলো।
ফার্মটি ফরিদপুর এর পদ্মার চরে দূর্গম এলাকায় ছিলো। ভিজিট করতে গিয়ে দেখি- ছাগলের প্রায় সব গুলোর বোটল জ (পানি জমা), পাতলা পায়খানা, দূর্বল, ৪ টা কয়েকদিন যাবত দাড়াতেই পারে না। ২৪ টি এর মধ্যে ৩-৪ টি প্রেগন্যান্ট ছিলো। গায়ে জ্বর ছিলো গড়ে ১০৩-১০৪.৫° ফারেনহাইট কয়েকটার। দুইটার অবস্থা খুবই খারাপ ছিলো। কাশি ছিলো ৭৫% ছাগলের।
খামারের মালিক আমাকে জিজ্ঞেস করেছিল কি অবস্থা, উত্তরে বলেছিলাম- ভাল কিছু আশা করা একটু কঠিন।
➡️ক্লিনিক্যাল হিস্ট্রি: শুরুতে ২-৩ টি ছাগলে এই প্রবলেম (গলাফোলা/পানিজমা) দেখে একজন পল্লী চিকিৎসক এর সাথে ফোনে কথা বলে সব ছাগলকে আইভারমেক্টিন ইঞ্জেকশন দেওয়া হয়। এর পরেই ঝামেলা বেশী শুরু হয়।
➡️ছাগলের ফার্মের মালিক দের জন্য:
২-৩ মাস পর পর আপনারা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এটা ভাল প্র‍্যাক্টিস। এর পাশাপাশি যারা চর অঞ্চলে বা নিচু জমি এলাকায় ছাগল পালন করেন তারা অবশ্যই বছরে ৩ বার কলিজা কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন। বর্ষার শুরুতে, বর্ষার শেষে ও শীতের শেষে গরম কালের শুরুতে।
কলিজা কৃমি একবার কলিজা নষ্ট করে ফেললে সেই প্রাণী ঠিক হতে অনেক সময় নেয়, আবার অনেক সময় প্রাণী মারা যায়। আর এ সময় কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়াও উচিৎ নয়।
➡️আর ছাগলের মারাত্মক ভাইরাস জনিত রোগ PPR (পিপিআর)। এর থেকে বাঁচতে হলে অবশ্যই পিপিআর ভ্যাক্সিন করাবেন।

সকল খামারী ভাই/বোন জন্য শুভকামনা। ❤️

লোকটার নাম মন্টি! 😎ভ্যাক্সিন দেবার সময় হালকা ব্যাথা পাওয়ায়, রাগে ক্ষোভে মাল খেয়ে হালকা টাল হয়ে বসে আছে! 😄😄বয়স: ৪.৫ মাসওজ...
29/09/2024

লোকটার নাম মন্টি! 😎
ভ্যাক্সিন দেবার সময় হালকা ব্যাথা পাওয়ায়, রাগে ক্ষোভে মাল খেয়ে হালকা টাল হয়ে বসে আছে! 😄😄
বয়স: ৪.৫ মাস
ওজন: ৩.৫ কেজি+
জলাতঙ্ক ও ফ্লু এর প্রথম ডোজ ছিলো আজ।
মন্টির জন্য শুভকামনা! ❤️

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet, Bird & Animal Care - Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category