17/09/2026
ভাইরে ভাই‚ এই শিক্ষকের প্রশংসা না কইরা পারবেন! তিনি এক শিক্ষার্থীর জী°বন বাঁচাতে নিজের শখের দুর্লভ দুটি কবুতর নিলামে বিক্রি করে দিচ্ছে! এমনকি এই শিক্ষার্থী তার পরিচিত কিংবা ডিপার্টমেন্টেরও না!
ঘটনাটি সম্প্রতি সরকারি তিতুমীর কলেজের। যতটুকু জানা গেছে‚ রসায়ন বিভাগের দারিদ্র্য শিক্ষার্থী অ°সুস্থ সাদিয়া আয়াতের দুটি কি°ডনি প্র°তিস্থাপ°নের জন্য অনেক টাকার প্রয়োজন। তার বন্ধুরা‚ সবার কাছ থেকে সাহায্য নিচ্ছিল। এক পর্যায়ে অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদের কাছে সাদিয়ার বিবারণ তুলে ধরলে‚ তিনি ব্যতিত হন। এমন কী নিজের কাছে যথেষ্ট টাকা না থাকায় ওনার সবচেয়ে শখের দুর্লভ জাতের দুটি কবুতর বিক্রি করে দিতে ওনি নিজেই ফেবুতে ঘোষণা দেন এবং সাদিয়াকে সহয়তা করতে সবাইকে এগিয়ে আসতে বিনীত অনুরোধ করেন।
ওনাকে বলতে দেখলাম‚ “আমার আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে‚ সাদিয়ার কথা শুনে স্থির থাকতে পারলাম না। এইজন্য আমার সবচেয়ে শখের কবুতর আমার শিক্ষার্থীর চিকিৎসার জন্য উৎসর্গ করলাম!”
মানে পোষা কবুতর জানেন না তো‚ একজন মানুষের জন্য কতটা আবেগের। তার মধ্যে আবার দুর্লভ জাতের। যেগুলো দেশে খুব কম
মানুষের হাতে আছে। ওনার হাতেও এই দুইটাই ছিলো!
আসলে‚ শিক্ষকতা কেবল একটি পেশা নয়‚ বরং এক পরম মানবিক ব্রত— এই ঘটনা আবার যেন সেই চিরন্তন সত্যকে মনে করিয়ে দিল। নিজের সন্তানের মতো এক শিক্ষার্থীর জীবন বাঁ°চাতে একজন শিক্ষকের এই আত্মত্যাগ সত্যিই বিরল। ওনার মত শিক্ষক প্রতিটা স্কুল-কলেজে থাকলে দেশটা বদলে যেত!