Dr. Anik’s VetSphere

Dr. Anik’s VetSphere Dr. Md. Anik Munshi🩺
B. Sc. Vet. Sci. & A. H. (SAU-Dhaka)🎓
BVC Registered Veterinary Doctor🩺

20/08/2026

Veterinary Medicine & Agro Care

20/08/2026

Dr. Anik’s VetSphere

19/08/2026
ভেটেরিনারি অনুষদে পড়া মানেই আসলেই কি গরুর ডাক্তার? 🤔এই ধারণাটা ভাঙার সময় এসেছে! চলো আজ ভেটেরিনারি অনুষদ আর এর বিশাল কর...
24/05/2026

ভেটেরিনারি অনুষদে পড়া মানেই আসলেই কি গরুর ডাক্তার? 🤔
এই ধারণাটা ভাঙার সময় এসেছে! চলো আজ ভেটেরিনারি অনুষদ আর এর বিশাল কর্মক্ষেত্র নিয়ে কিছু তথ্য জেনে নিই।
ভেটেরিনারি পেশা আসলে কী?
এটা শুধু প্রাণীর চিকিৎসা নয় বরং খাদ্য নিরাপত্তা, প্রাণিজ সম্পদ উন্নয়ন, রোগ গবেষণা, ভ্যাকসিন তৈরি, এমনকি মানুষের স্বাস্থ্য সুরক্ষার সাথেও এই পেশা সরাসরি জড়িত।
বাংলাদেশে মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদ রয়েছে। এর মধ্যে বাকৃবির ভেটেরিনারি অনুষদ সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ। এখানে মূলত চারটি বিষয়ে পূর্ণ জ্ঞান দেওয়া হয়:
Basic Veterinary Science
Disease & Clinical Science
Livestock & Production
Public Health & Research

চাকরির সুযোগ কোথায় কোথায়?
🏛️ সরকারি সেক্টর
DLS-এ ভেটেরিনারি সার্জন, লাইভস্টক অফিসার ও গবেষণা কর্মকর্তা হিসেবে ৯ম গ্রেডের সরকারি চাকরির সুযোগ রয়েছে। মেধাতালিকায় থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও রয়েছে।
🏢 বেসরকারি সেক্টর
এখানে ভেটদের চাহিদা তুলনামূলক বেশি। যেমন-
Poultry Industry, Dairy Industry, Feed Company, Hatchery Management, Livestock Pharmaceutical Company সহ বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে।
🔬 গবেষণা
রিসার্চ ফিল্ডে এই সেক্টরের পরিধি অত্যন্ত বিস্তৃত। এদিকে আগ্রহ দেশে-বিদেশে অগ্রগতির সুযোগ অনেক।
🏥 উদ্যোক্তা
চাইলে নিজেই একটি ভেটেরিনারি ক্লিনিক দিয়ে সেখানে প্র‍্যাকটিস করতে পারো।
✈️ বিদেশে সুযোগ
Animal Health, Livestock Farming, Poultry Industry, Veterinary Clinic, Animal Surgery, Food Safety, Dairy Production এবং আন্তর্জাতিক প্রাণিসম্পদ উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

⚠️ এতোক্ষণ তো অনেক সুখের আলাপ করলাম এখন একটু বাস্তবতার কথাও বলি-
সুযোগ যেমন অনেক, চ্যালেঞ্জও তেমনই। ভেটেরিনারিতে ক্লাস ও প্র্যাকটিক্যালের চাপ তুলনামূলক বেশি — এটা মেনে নিয়েই এগোতে হবে। এখানে তোমার দিন যত যাবে, চাপ ততই বাড়বে।
ভালো CGPA নিয়ে বের হতে চাইলে প্রতিদিন অল্প হলেও একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখানে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই।কথায় আছে না-
"কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।"

তোমাদের সামনের দিনগুলো উজ্জ্বল হোক। সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো💐

সাদিক রাফি
ভেটেরিনারি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Address

Ganakbari, Ashulia, Dhaka-1349
Dhaka
1349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Anik’s VetSphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category