Candy Foster Care

Call Directions

Candy Foster Care Heaven for your beloved cats ❤️

এই অমানুষরাই একদিন মানুষ খুন করতেও সক্ষম। এই জন্যই আইনের পরিবর্তন দরকার, সোচ্চার হোন।We Want Justice For JGC ✊
24/11/2024

এই অমানুষরাই একদিন মানুষ খুন করতেও সক্ষম। এই জন্যই আইনের পরিবর্তন দরকার, সোচ্চার হোন।

We Want Justice For JGC ✊

19/11/2024

এলাকার কিছু সুশীল মানুষের জন্য আজকে অরেঞ্জকে ওর বাসা ছেড়ে যেতে হলো 💔। ওকে আর আরেকটা বয়স্ক কুকুরকে রেসকিউ করে আজকে People for Animal Welfare Foundation, Bangladesh এর শেল্টার এ রেখে আসলাম। দুজনের বয়সই ১৫ বছরের বেশী হবে। আশা করি জীবনের শেষ সময়টা শেল্টারে যত্নে থাকবে, মানুষের মার খেতে হবে না 🙂 এমিল ভাই এর প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ওদেরকে শেল্টার দেওয়ার জন্য 🙏
আমাদের বাড়িওয়ালা ভাই অনেক সাপোর্ট দিয়েছেন, ওকে থাকার জায়গা দিয়েছিলেন 🙏 আমার হাসব্যান্ড এতদিন ওদেরকে আগলে রেখেছে, যত্ন করেছে, আমরা খুবই কষ্ট পাচ্ছি ওদের জন্য 😔
ওদের জন্য আপনারা কেউ ডোনেশন করতে চাইলে Paw Foundation এ করতে পারেন। উনারা অনেক সুন্দর জায়গা নিয়ে শেল্টার করেছে, কুকুরদের বেশ যত্ন করা হয়। আপনারা পাশে থাকলে আরো উন্নতি হবে। আমাদের দেশে ভালো শেল্টার এর অনেক অভাব। কেউ পাশে দাঁড়ায় না ওদের :(

দোকানদার উনাকে দোকান পাহারায় রেখে বাসায় গিয়েছে ❤️
16/11/2024

দোকানদার উনাকে দোকান পাহারায় রেখে বাসায় গিয়েছে ❤️

13/11/2024

Winter is coming 🥶 May Allah protect our cats from winter flu.
Yearly vaccination time for all... 🥰

এতো সুন্দর ক্যালিকো বাচ্চাটার ঠিকানা কি তাহলে রাস্তায় হবে শেষ পর্যন্ত? একটা মানুষ ওকে নিতে চাইলো না। ও কি দেখতে এতোই খার...
19/10/2024

এতো সুন্দর ক্যালিকো বাচ্চাটার ঠিকানা কি তাহলে রাস্তায় হবে শেষ পর্যন্ত? একটা মানুষ ওকে নিতে চাইলো না। ও কি দেখতে এতোই খারাপ? নাকি ওর ভাগ্যটা খারাপ বুঝতেছি না।
কেউ নিতে চাইলে inbox করুন। মেয়ে বিড়াল, বয়স প্রায় ২মাস। মাংস ভাত, ক্যাটফুড খায়, পটি ট্রেইনড। ২-১ দিনের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।
লোকেশন : ধানমন্ডি
(আমার বিড়াল না, এক আপু রেসকিউ করেছে। এখন পারিবারিক সমস্যার কারণে রাখবে না )

একটা বিড়াল এডোপশন নেয়ার অথবা foster care এ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন। একটা বিড়াল ১-২ বছর বাঁচে না। যত্ন নিল...
15/10/2024

একটা বিড়াল এডোপশন নেয়ার অথবা foster care এ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন। একটা বিড়াল ১-২ বছর বাঁচে না। যত্ন নিলে অন্তত ১২-১৪(১৮-২০বছর ম্যাক্সিমাম) বছর বাঁচে। তাই ২-৩ মাস ফষ্টার বিল দেওয়ার পরে আর দিতে পারবেন না অথবা বিড়ালের জন্য মায়া কমে গেলে আর এর পিছনে টাকা খরচ করে কি হবে এমন মন মানসিকতা থাকলে বিড়াল আপনাদের জন্য না! 🙃

ফষ্টার হোমে ফেলে দিয়ে যাওয়ার আগে একটু ভাবুন, ফষ্টার কেয়ার চালাতে আমাদের কষ্ট করা লাগে, বিড়াল জীবন্ত প্রাণী তাই তাঁদের প্রতিদিন খাবার খরচ, লিটার খরচ আছে, যত্ন করা লাগে। এই খরচগুলা নিজের পকেট থেকেই যদি দেই তাহলে অন্যের বিড়ালের জন্য কষ্ট কেন করছি, শ্রম কেন দিচ্ছি ? foster care এর কোনো Donation এ চলে না! Please এই কথাটা মনে রাখবেন। 🙏

আর যারা বলেন যে বিড়াল ফেলে দেন,এডোপশন দিয়ে দেন। আপনারা দিন please। বিড়াল তো আপনার। আমার বিড়াল নিয়ে আমি মাথা ঘামাই, কারণ আমার নিজের অনেক বিড়াল। যে বিড়ালগুলা ছোট থেকে এতো বড় হয়েছে ভালো পরিবেশ, ভালো খাবার খেয়ে, তাদেরকে রাস্তায় ছেড়ে দিতে আমার বিবেক আমাকে বাধা দেয়। আমি তো ওদের অভিশাপ নিতে চাই না। একদমই না! যত টাকা থাকুক না কেন, সুখ পাবেন না কোনো দিন এই বোবা জীবগুলাকে কষ্ট দিলে! আল্লাহ আপনাকে মাফ করবে না 🙂

আস্সালামুআলাইকুম 🙂কিছু ব্যক্তিগত কারণে অনেকদিন কোনো পোস্ট করা হয় নি। আবার স্থায়ীকিছু বিড়ালের কারণে অল্প সময়ের জন্য বিড়াল...
12/09/2024

আস্সালামুআলাইকুম 🙂
কিছু ব্যক্তিগত কারণে অনেকদিন কোনো পোস্ট করা হয় নি। আবার স্থায়ীকিছু বিড়ালের কারণে অল্প সময়ের জন্য বিড়ালদের জায়গা দিতে পারি না এখন আর। তাই ঈদ, পুজোর ছুটিগুলাতে এখন আর নতুন বিড়াল নেই না। একারণে পেইজে এক্টিভ থাকা হয় না। কিন্তু পেইজটা আমার অনেক ভালোবাসার জায়গা ❤️ বিপদে আপদে আপনাদের থেকে অনেক সাহায্য, ভালোবাসাও পেয়েছি 🥰
ছবিতে আমার ক্যান্ডি, সামনে আমার মেয়েটার জন্মদিন। সবাই দোয়া করবেন 😺

09/07/2024

মিঠাই বেচারা যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে :( ব্যালেন্স রাখতে পারছে না ঠিকমতো হাঁটতে পারছে না। ভেট ধারনা করেছে নিউরো সমস্যা, জায়গা পরিবর্তনের কারণে সমস্যাটা হয়েছে। আপু আর আমি ওকে ক্লিনিকে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করিয়েছি, আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো। এখন প্রতিদিন ২বেলা ইনজেকশন চলবে। সাদ্দাম ভাই সাজেস্ট করলো পুরানো জায়গায় নিয়ে কিছুদিনের অবজার্ভ করতে তাই আমার কাছে আমার নিয়ে আসলাম। বাকি দুইজন আপুর কাছে ভালোই আছে। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন 😔

** জায়গা পরিবর্তন বিড়ালের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। গ্রুমিং, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুকিয়ে যায়। ওরা এত বিড়ালের মধ্যে থেকে মালিকের কাছে অনেক ভালো জায়গায় গিয়েছে। তাও ওদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, খাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে গিয়েছে। আর ফস্টারে আসলে ওদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেন! স্ট্রেসের কারণে আমি বিড়াল কি FIP হতেও দেখেছি। চার-পাঁচ মাস করেও সময় লেগে যায় ভীতু বিড়ালদের এডজাস্ট করতে। এই জিনিসগুলো অনেকেই বুঝে না। 😔

মিঠাই, মিকু, ক্যান্ডি ❤️2019 সালে ফুল ফ্যামিলি নিয়ে এসেছিলো। অদ্রি আপুর বিয়ে, বেবি হওয়া, দেশের বাইরে পড়াশুনা করতে যাওয়া ...
07/07/2024

মিঠাই, মিকু, ক্যান্ডি ❤️
2019 সালে ফুল ফ্যামিলি নিয়ে এসেছিলো। অদ্রি আপুর বিয়ে, বেবি হওয়া, দেশের বাইরে পড়াশুনা করতে যাওয়া এই পুরো সময়টা ওরা আমার কাছেই ছিলো। নিঃসন্দেহে ওরা অনেক সৌভাগ্যবান বিড়াল কারণ এতো দিন ফষ্টারে রেখে কেউ আর বিড়াল নেয় না। মায়া কমে যায়। কিন্তু আপু সব কিছু গুছিয়ে, নিজে বাসা নিয়ে ওদেরকে নিয়ে গেলো বাচ্চা গুলার আসল ঠিকানায়। ভালো থাকিস বাবারা। অনেক মিস করছি তোদের 💔 আমার বাসাটা খালি খালি লাগছে।

Address

Rayer Bazar, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 13:00 - 21:00
Tuesday 13:00 - 21:00
Wednesday 13:00 - 21:00
Thursday 13:00 - 21:00
Friday 13:00 - 21:00
Saturday 13:00 - 21:00
Sunday 13:00 - 21:00

Telephone

01689007328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Candy Foster Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share