21/09/2026
জাপানিজ বা ক্রেস্টেড বাজেরিগারে বিশেষ করে খাওয়া শিখার পরপর বাচ্চা বয়সে হঠাৎ ঘাড় বেঁকে যাওয়া বা মাথা কাঁপা একটি কমন সমস্যা।চিকিৎসা বিজ্ঞানে যেটা রাই(Wry) নেক,টরটিকোলিস বা স্টারগেজিং নামে পরিচিত।সাধারনত আমাদের পাখিদের ক্ষেত্রে খাঁচার মরিচা পড়া মেটাল কামড়িয়ে, সীডমিক্সের ফাংগাস থেকে কিংবা ভিটামিন বি-কমপ্লেক্স বা ভিটামিন ই এর তীব্র ঘাটতির কারনে এই সমস্যা দেখা দেয়। সমস্যাটি হলে সমাধান নির্ভর করবে এর তীব্রতার উপর।এক্ষেত্রে প্রিথি ডবলিউ এস ২ গ্রাম এবং ই-সেল হাফ মিলি ১ লিটারে ১০দিন দেয়া যেতে পারে।তাছাড়া ভারসেলেলাগার বি পিওর অথবা ভিটা থ্রি ভেট অথবা বি-কম ভিট এর যেকোনো একটির সাথে গ্লুকোজ পাউডার এর মিশ্রনও এক্ষেত্রে ভালো কার্যকরি।