23/09/2026
ব্যবসার ক্ষতি আমাকে যতটা কষ্ট দেয়নি,
তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে—একটা বিশ্বাসের মৃত্যু।
টাকা হারালে আবার উপার্জন করা যায়,
ব্যবসায় ক্ষতি হলে আবার শূন্য থেকে শুরু করা যায়।
কিন্তু যে মানুষটাকে বিশ্বাস করে নিজের পথের দরজা খুলে দিয়েছিলাম,
সেই মানুষ যখন সেই বিশ্বাসের সুযোগ নেয়—
তখন ভেতরটা সত্যিই ভেঙে যায়।
আমি হয়তো ভুল করেছি—
মানুষকে নিজের মতো সৎ ভেবেছি,
বিশ্বাসকে খুব মূল্যবান ভেবেছি,
আর সম্পর্ককে শুধু লাভ-ক্ষতির হিসাব দিয়ে দেখিনি।
কিন্তু আজ একটা কঠিন শিক্ষা পেলাম—
সবাইকে আপন ভাবা যায়,
কিন্তু সবাই আপন হওয়ার যোগ্য নয়।
সবাইকে সম্মান করা যায়,
কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
— সহিহ মুসলিম, ১০১
অন্যের বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের লাভ করা হয়তো দুনিয়ার হিসাবে লাভ,
কিন্তু আল্লাহর কাছে প্রতিটি আমানত, প্রতিটি হক এবং প্রতিটি অন্যায়ের হিসাব আছে।
বিশ্বাস ভাঙার শব্দ হয় না,
কিন্তু তার ব্যথা অনেক দূর পর্যন্ত শোনা যায়💔