25/08/2026
আজ ২৬শে আগস্ট, আন্তর্জাতিক কুকুর দিবস! 🐾🩷
এই দিনটি আমাদের মতো dog lovers-দের জন্য নিঃসন্দেহে ভীষণ বিশেষ। এই দিনটি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। কিন্তু আজ আমি বিশেষভাবে বলতে চাই—একটি সমাজ হিসেবে আমরা যেন দিন দিন আরও পিছিয়ে যাচ্ছি। ২০২৬ সালে দাঁড়িয়েও একটি জাতি হিসেবে আমাদের চিন্তা-চেতনায় এখনো এত অজ্ঞতা!
আমি শুধু প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার কথাই বলছি না। Pet owner হিসেবেও আমাদের মধ্যে ভয়াবহ রকমের অবহেলা দেখতে পাই। আমরা কেন এতটা যন্ত্রের মতো হয়ে যাচ্ছি? মানুষ হিসেবে যে মানবিকতা নিয়ে আমরা জন্মেছি, সেটি কোথায় হারিয়ে যাচ্ছে?
আজকের এই দিনটিকে উপলক্ষ করে আমি শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই—
আমাদের মনে রাখতে হবে—আমরা মানুষ!
সৃষ্টিকর্তা, আল্লাহ, সর্বশক্তিমান আমাদের বিবেক, বুদ্ধি ও সামর্থ্য দিয়েছেন অন্যের পাশে দাঁড়ানোর জন্য। সেই ক্ষমতাকে নিজেদের হীনমন্যতা, অহংকার কিংবা দুর্বল কারও ওপর শক্তি দেখানোর জন্য ব্যবহার না করি।
এই বছরের International Dog’s Day-তে চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—আবার মানুষ হবো।
আরও দায়িত্বশীল নাগরিক হবো। আমাদের আশেপাশের কমিউনিটি প্রাণীদের যত্ন নেওয়ার চেষ্টা করবো। আপনি হয়তো তাদের ভালোবাসতে পারবেন না, নিজের কাছে রাখতেও পারবেন না—কিন্তু অন্তত তাদের ওপর অত্যাচার হতে দেখলে চুপ করে থাকবেন না।
ওদের ভালোবাসতে হবে না, কিন্তু ওদের ক্ষতি করাও যাবে না।
কথা বলুন। প্রতিবাদ করুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন সেই প্রাণীগুলোর দিকে, যারা মুখ ফুটে আমাদের বলতে পারে না এই দেশে তাদের জীবনটা কতটা কষ্টের।
নিজের সন্তানদের শেখান প্রকৃতিকে ভালোবাসতে, সম্মান করতে। শেখান—এই পৃথিবী শুধু মানুষের নয়। প্রকৃতি এবং প্রকৃতির প্রতিটি প্রাণের প্রতি মমতা, সহমর্মিতা ও সম্মান রাখতে শেখান।
এই International Dog’s Day-তে আমার একটাই প্রার্থনা—পৃথিবীর প্রতিটি কুকুর যেন এই জীবনে এবং চিরকাল ভালো থাকে, নিরাপদ থাকে, ভালোবাসায় থাকে। 🐾🩷