19/08/2026
প্রাণীদের সাথে আপনার সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ।
আপনার সুন্দর আচরণ আর ভালবাসার ওপর ওদের প্রতিক্রিয়া নির্ভর করে।।
মাঝেমধ্যে কুকুর পাগলাটে আচরণ করে,
একই কুকুর অনেক মানুষকে বিনা কারণে আক্রমণ করে,এটা সত্যি হৃদয় বিদারক।
তবে এর পেছনে দায়ী কারা?
আমরা নয় কি?
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে প্রকৃতির প্রতি আমাদের নূন্যতম দায়িত্বটুকুও কি আমরা পালন করেছি?
নাকি শুধু নিজেদের ভোগ বিলাসীতার জন্য বছরের পর বছর অন্যায় করে গিয়েছি?
আমাদের সমাজে এখন মানুষ হ*ত্যা নিছক একটা ব্যাপার।
খুবই নগণ্য বিষয়ে কথা কা*টাকা*টি থেকে সৃষ্ট ঘটনা থেকে দীর্ঘ সময়ের বন্ধু, নিকট আত্মীয় কিংবা আপন সন্তান মা-বাবাকেও হ*ত্যা করতে দ্বিধাবোধ করছে না।
এই ঘটনাগুলো কি এক দিনেই এমন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে?
আমি তো খুব ভাবে মনে করি, এটা আমাদের প্রকৃতির সাথে করা অন্যায় থেকে ধীরে ধীরে আমাদের স্বভাবের সাথে মিশে গেছে।
এখন জঘন্য অপরাধ করতেও আমাদের হাত কাঁপে না।
তাই আপনার সন্তানকে, প্রাণীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আপনাকে এগিয়ে আসতে হবে।
আপনার যে সন্তান, অবলা প্রাণীদের কষ্টে ,কষ্ট অনুভব করবে,
সে আর যাই হোক, মানুষের প্রতি নগন্য বিষয়ে হিংস্র হতে পারবে না,