23/08/2026
চলছে সারাদেশব্যাপি ভেটেরিনারিয়ানদের ১ ঘন্টার কর্মবিরতি।
ডা আব্দুল হান্নান ভাই আর ডা আশিক ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়াস্বরুপ এ কর্মবিরতি।সন্ত্রাসীদের একজন গ্রেফতার হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক। যাতে আর কখনোই এরকম ন্যাক্কারজনক কাজ করার সাহস কেউ না করে।
কুকুর বিড়ালের ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা ডাক্তাররা প্রচুর কামড়-আচড়,দূর্ঘটনার সম্মুখীন হই। এজন্য আবার আমরা হাসপাতালে চিকিৎসা নিই, ভ্যাক্সিন নিই। এতে ব্যাক্তিগতভাবে আমাদের সময় ও অর্থ দুটোয় ব্যয় হয়। তারউপর যদি এসব সাইকো টাইপ অউনারদের অত্যাচার সহ্য করতে হয় তাহলে এপেশায় নিরাপত্তার বিষয়টা প্রতিনিয়তই আমাদের সামনে প্রশ্নবিদ্ধ হবে।
কোনো ডাক্তার কখনোই চাইবে না তার পেশেন্ট মারা যাক। আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করি বাঁচানোর। কিন্তু হায়াত মউতের ফায়সালা তো হয় উপরে। এতে আমাদের কারো কোনো হাত নেই। এটাতো মানতে হবে। ভুল,ত্রুটি,এক্সিডেন্ট হতেই পারে। সেটার জন্যও দেশে আইন আদালত আছে৷ আইন নিজের হাতে তুলে নেয়ার এখতিয়ার তো কারোর নাই।