25/08/2026
গত ১৮ আগস্ট ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন আয়োজন করেছে এশিয়ান হাতি সংরক্ষণে ‘The Coexistence Dialogue: People, Elephant & Shared Landscapes’ শীর্ষক সংলাপ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় বৃক্ষরোপণ সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামাইল বশীর জেবি, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামালউদ্দিন রুনু, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মহোদয়বৃন্দ প্রমুখ।
আয়োজনে এশিয়ান হাতির সংকট নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করেন আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-এর এশিয়ান হাতি বিশেষজ্ঞ দলের সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ আজিজ। এছাড়া আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো পরিবেশ সাংবাদিকতার জন্য গুণীজন সম্মাননা। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পরিবেশকর্মীসহ শতাধিক ব্যক্তি অংশ নেন এবং বন্যহাতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।