02/05/2025
আজ ক্লিনিকে বাবুটাকে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরামর্শ দিলেন ওর বাচ্চাগুলোকে ওর কাছে নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি কারণ ও বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতো সেখানে ওর ব্রেস্ট ফিডিং না করানোর কারণে ওর অসম্ভব পরিমাণে ব্যথা আর জ্বর এসে গেছে। জ্বর কিছুতেই কমছে না একমাত্র বাচ্চাদেরকে ওর মায়ের দুধ খাওয়ালে ওর জ্বর নেমে যাবে... এজন্য ক্লিনিক থেকে ওর ট্রিটমেন্টটা শেষ করেই কাওরান বাজারে চলে গেলাম ওর বাচ্চাগুলোকে উদ্ধার করতে... গিয়ে শুনলাম ওর দুইটা বাচ্চাকে পাওয়া গেছে আর দুইটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তখন দুইটা বাচ্চাকে ঝুড়িতে ভরার পরে বাকি দুই বাচ্চাকে খোঁজা শুরু করলাম...
টানা এক ঘন্টা চেষ্টার পর অবশেষে চারটা বাচ্চাকে উদ্ধার করতে পারলাম... প্রথমে দুইটা বাচ্চাকে উদ্ধার করা গেলেও বাকি দুই বাচ্চাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সারা বিল্ডিং লিফটম্যান কেয়ারটেকার আর আশেপাশের আরো মানুষজন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করছিলাম... খোঁজাখুঁজির একপর্যায়ে আমরা জানতে পারলাম দুইটা বাচ্চা ট্রান্সমিটার বক্স সম্ভবত বা ট্রান্সফরমার যেটাই হোক কি বলে ওইটাকে আমি জানিনা তার মধ্যে বসেছিল... একে তো কারেন্টের বক্স আর তার মধ্যে ওরা একদম মোটা তারের পিছনে চিপায় বসে ছিল ওদেরকে ওখান থেকে বের করতে যে যাবে সেই কারেন্ট খাওয়ার সম্ভাবনা ছিল... শুধু তাই না বাচ্চাগুলার ওখানে জীবন ঝুঁকির মধ্যে ছিল কারেন্টের তার যদি একটু শকড লাগতো বাচ্চা দুইটা পুড়ে আজকে ছাই হয়ে যেত কি ভয়ংকর ভাবে কত সাবধানে চিকন লাঠি দিয়ে ওদের দুইজনকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে... তাও উদ্ধার করার পরে ঝুড়িতে ভরার সময় একজন হাত থেকে ছুটে গিয়েছিল... তাকে উদ্ধার করতে তিন চার জন আবার ওর পেছনে ছুটে গিয়েছিল.... অনেক কষ্টের পর বাবুটাকে উদ্ধার করা গিয়েছে... ওদেরকে রেস্কিও করার সাথে সাথে ওদের মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে ওদের মা এখন ওদেরকে দুধ খাওয়াচ্ছে আর কিছুটা শান্ত হয়েছে...
বি:দ্র:ওর অপারেশনের ফান্ড কালেক্ট করা হচ্ছে,,,সবাই এগিয়ে আসুন। ফান্ড কালেক্ট শেষ হলে সব হিসাব দেওয়া হবে। কে কে কোথা থেকে পাঠিয়েছেন সব উল্লেখ করা হবে।