Pranishebi

Pranishebi Providing veterinary consultancy, products & services

''The greatness of a nation can be judged by the way its animals are treated." (Ghandi).
24/11/2024

''The greatness of a nation can be judged by the way its animals are treated." (Ghandi).

ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়েছে। আগ্রাবাদ মহিলা কলেজের পাশে বায়তুল আমিন মসজিদের একজন হুজুর কুকুর কামড়জনিত জলাতঙ্ক হয়ে মারা গ...
12/01/2024

ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়েছে। আগ্রাবাদ মহিলা কলেজের পাশে বায়তুল আমিন মসজিদের একজন হুজুর কুকুর কামড়জনিত জলাতঙ্ক হয়ে মারা গেছেন। তিনি ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিন মাস আগে তিনি কুকুর-কামড়ে আক্রান্ত হয়েছিলেন কিন্তু আধুনিক চিকিৎসা গ্রহণ করেন নি। টিস্যু পেপার দিয়ে আক্রান্ত স্থানের রক্ত ড্রেসিং করে দোয়া দরুদ পড়ে সাবান পানিতে কমপক্ষে ১৫ মিনিট ধোয়া এবং সরকারী হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা গ্রহণে অবহেলা করেছিলেন।

আমাদের দেশের ধর্মীয় চর্চায় কুকুরকে নাপাক হিসেবে বিবেচনা করে অধিকাংশ মানুষ। তবে যে অর্থে প্রাণি কুকুর নাপাক, সে অর্থে আমরা মানুষরাও নাপাক। একটু বিশ্লেষণ করলে দাঁড়ায় যে কোন প্রাণি ভেজা থাকলে নাপাক।

অন্যান্য চতুষ্পদ লোমশ প্রাণিদের তুলনায় কুকুরের ঘর্মগ্রন্থি অনেক কম; জিহবা দ্বারা তাদের তাপ নিয়ন্ত্রণের কাজ সম্পাদন এবং জলাতঙ্ক জীবাণু লালার মাধ্যমে সংক্রমণে কারণে নাপাক ব্যাপারটি এক প্রকার জনমনে গেঁথে গেছে।

মনে রাখা দরকার, জীবনঘাতী এই রোগের চিকিৎসা এখনো অনাবিষ্কৃত। তাই যে কোন প্রাণির কামড়-আঁচড়ের সাথে যে কোন সাবান-পানিতে ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে ফেলতে হবে এবং কালক্ষেপন না করে সরকারী হাসপাতালে গিয়ে বিনামূল্যে সুচিকিৎসা গ্রহণ করতে হবে।

রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জলাতঙ্ক নির্মূলে সারাদেশে কুকুর টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে। এ পর্যন্ত ২৮ লাখের বেশি কুকুরে টিকা দেয়া হয়েছে।

আসুন আমরা কুকুরের প্রতি মানবিক হই এবং তাদের যে কোন আঁচড়-কামড়ে আধুনিক চিকিৎসা গ্রহণে আরো সচেতন হই।

27/11/2023
Pray for Turkey-Syria
07/02/2023

Pray for Turkey-Syria

18/12/2022

Vaccinating your pet can protect your family from the spread of diseases like rabies. Over the past century, vaccinations have saved millions of animals from death. Vaccinating your pet can help you avoid paying for expensive treatments for diseases that can be prevented in animals.

আপনার পোষা প্রাণিকে টিকা দিন
14/12/2022

আপনার পোষা প্রাণিকে টিকা দিন

খরগোশ তৃণভোজী শান্ত ও নিরীহ স্বভাবের প্রাণি। এখনো বাংলাদেশে খরগোশ পালন ব্যাপক আকারে হয়ে ওঠেনি। তবে বাণিজ্যিকভাবে বৈজ্ঞান...
12/11/2022

খরগোশ তৃণভোজী শান্ত ও নিরীহ স্বভাবের প্রাণি। এখনো বাংলাদেশে খরগোশ পালন ব্যাপক আকারে হয়ে ওঠেনি। তবে বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে খরগোশ পালন অনেক লাভজনক। তার আগে জেনে নিতে হবে খরগোশ পালনের নিয়ম-কানুনঃ
পালনের সুবিধা:
১. দ্রুত বর্ধনশীল প্রাণি।
২. একসাথে ২-৮টি বাচ্চা প্রসব করে।
৩. একমাস পরপর বাচ্চা প্রসব করে।
৪. খাদ্য দক্ষতা অপেক্ষাকৃত ভালো।
৫. মাংস উৎপাদনে পোল্ট্রির পরেই খরগোশের অবস্থান।
৬. কম জায়গায় কম খাবারে পালন করা যায়।
৭. কম খরচে বেশি উৎপাদন সম্ভব।
৮. খরগোশের মাংস বেশি পুষ্টিগুণ সম্পন্ন।
৯. রান্না ঘরের উচ্ছিষ্ট, ঘাস ও লতা-পাতা এর খাবার।১০. পারিবারিক শ্রমের সফল ব্যবহার করা সম্ভব।
১২. হোটেল, রেস্তোরাঁ বা ভোজসভায় এর মাংসের অনেক কদর।

যেভাবে পালন করবেন: বাড়ির ছাদ, আঙিনা বা বারান্দায় ছোট আকারের শেড তৈরি করে খরগোশ পালন করা যায়-লিটার পদ্ধতি: কমসংখ্যক খরগোশ পালনের জন্য এ পদ্ধতি উপযোগী। এর জন্য মেঝে কংক্রিটের হওয়া উচিত। খরগোশ মাটি খুঁড়ে গর্ত বানায়। লিটার পদ্ধতিতে মেঝের ওপর ৪-৫ ইঞ্চি পুরু করে তুষ, কাঠের ছিলকা অথবা ধানের খড় ছড়িয়ে দিতে হবে। এ পদ্ধতিতে খরগোশ পালন করতে হলে একসাথে ৩০টির বেশি খরগোশ পালন করা ঠিক নয়। পুরুষ খরগোশ আলাদা ঘরে রাখতে হবে। কারণ খরগোশ সামলানো খুব কঠিন। শুধু প্রজননের জন্য পুরুষ খরগোশকে স্ত্রী খরগোশের কাছে ১০-১৫ মিনিট ছেড়ে দেওয়া হয়।

খাঁচা পদ্ধতি: বাণিজ্যিকভাবে খরগোশ পালনের জন্য খাঁচা পদ্ধতি বিশেষ জনপ্রিয়। সে ক্ষেত্রে খাঁচার জন্য লোহার পাত দিয়ে তৈরি ৩-৪ তাকবিশিষ্ট খাঁচা বেশি উপযোগী। খরগোশের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে প্রতিটি তাকে খোপ তৈরি করতে হবে।

প্রয়োজনীয় জায়গা:
ক. একটি পূর্ণবয়স্ক পুরুষ খরগোশের জন্য ৪ বর্গফুট জায়গা দরকার।
খ. পূর্ণবয়স্ক মা খরগোশের জন্য দরকার ৬ বর্গফুট (প্রসূতি ঘরসহ)।
গ. বাচ্চা খরগোশের জন্য ১.৫ বর্গফুট দরকার।

খরগোশের খাবার: কচি ঘাস, লতা-পাতা, গাজর, মুলা, শস্যদানা, মিষ্টি আলু, শসা, খড়কুটো, তরকারির ফেলনা অংশ, গম, ভুসি, কুড়া, খৈল, সয়াবিন, দুধ, পাউরুটি, ছোলা নিত্যদিনের খাবার। ঘাস ও শাক সবসময় শুকনা বা ঝকঝকে অবস্থায় দিতে হবে। ভেজানো গম বা ছোলা অল্প সেদ্ধ করে এর সাথে ভুসি মিশিয়ে দিলে ভালো হয়।

ছবিতে গরম পানিতে আক্রান্ত পারসিয়ান বিড়াল।  দূর্ঘটনা এড়াতে আদরের পোষা প্রাণিকে চোখে চোখে রাখুন।
30/09/2022

ছবিতে গরম পানিতে আক্রান্ত পারসিয়ান বিড়াল। দূর্ঘটনা এড়াতে আদরের পোষা প্রাণিকে চোখে চোখে রাখুন।

পোষা প্রাণিকে টিকা দিন।
17/09/2022

পোষা প্রাণিকে টিকা দিন।

Address

Cox's Bazar

Telephone

+8801521485337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranishebi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pranishebi:

Shortcuts

Share