Happy Tails Pet Care

Call Directions Website Contact the business

Happy Tails Pet Care In Happy Tails Pet Care, we try our best to become most careful toward those wordless animals

28/09/2026
বিড়ালকে কী কী খাওয়ানো যাবে এবং কী খাওয়ানো যাবে না? আজকের টপিক - ফ্রুটস বিড়াল হলো obligate carnivore, অর্থাৎ তাদের শরীর ...
11/09/2026

বিড়ালকে কী কী খাওয়ানো যাবে এবং কী খাওয়ানো যাবে না?
আজকের টপিক - ফ্রুটস
বিড়াল হলো obligate carnivore, অর্থাৎ তাদের শরীর মূলত প্রাণিজ প্রোটিননির্ভর খাবারের জন্য তৈরি। তাই ফল তাদের জন্য প্রয়োজনীয় খাবার নয়। তবে মাঝে মাঝে অল্প পরিমাণে treat হিসেবে কিছু ফল দেওয়া যেতে পারে। ফল যেন কখনোই balanced cat food এর বিকল্প না হয়। Treat হিসেবে মোট খাবারের 5% এর বেশি না দেওয়াই ভালো।

❌ যেসব ফল এড়িয়ে চলবেন

🍇 আঙুর ও কিশমিশ

🍋 লেবু, কমলা ও অন্যান্য citrus fruits

🍅 কাঁচা টমেটো এবং টমেটো গাছের পাতা/কাণ্ড — এতে toxic compounds থাকতে পারে।

🍇 শুকনো ফল (dried fruits)

✅ যেসব ফল অল্প পরিমানে দেওয়া যেতে পারে

🍎 আপেল — বীজ ও core বাদ দিয়ে
🍌 কলা
🍈 বাঙ্গি
🥭 আম — আঁটি বাদ দিয়ে
🍐 নাশপাতি — বীজ ও core বাদ দিয়ে
🥒 শসা — অল্প পরিমাণে

ফল সবসময় ভালোভাবে ধুয়ে, ছোট টুকরো করে এবং বীজ/আঁটি/কঠিন অংশ বাদ দিয়ে দিন।

🚨 বেশি ফল খেয়ে ফেললে কী হতে পারে?

• বমি
• ডায়রিয়া
• অতিরিক্ত লালা পড়া
• পেটে ব্যথা
• দুর্বলতা/অবসাদ

কোনো বিষাক্ত ফল খেয়ে ফেললে বা অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত veterinarian-এর সঙ্গে যোগাযোগ করুন।

🩺Happy Tails Premium Pet Care
আপনার পোষাপ্রাণীর জন্য পরামর্শ, টিকাদান, কৃমিনাশক, সার্জারি, ডায়াগনস্টিক, গ্রুমিং, জরুরি সেবা, হোম ভিজিট ও পুষ্টি পরামর্শসহ বিভিন্ন সেবা।

📞 পরামর্শের জন্যে সিরিয়াল নিন-
+88 01511208586
+88 01610208586

📍নাসিরাবাদ শাখা- সুন্দরবন কুরিয়ারের বিপরীত পাশে, সিটিজি পেট শপের ৩য় তলায়।

📍 হালিশহর শাখা- নয়াবাজার বিশ্বরোড, এস এ পরিবহনের পাশে।

💚 Happy Pets, Happy Families 🐾

#পোষাপ্রাণী #পোষাপ্রাণীরযত্ন #পোষাপ্রাণীরস্বাস্থ্য

🐱🪨 বিড়ালের প্রস্রাবের রাস্তায় পাথর বা প্রস্রাব বন্ধ—বিষয়টি হেলাফেলার নয়!এ ধরনের urinary problem-কে সামগ্রিকভাবে **Feline...
10/09/2026

🐱🪨 বিড়ালের প্রস্রাবের রাস্তায় পাথর বা প্রস্রাব বন্ধ—বিষয়টি হেলাফেলার নয়!

এ ধরনের urinary problem-কে সামগ্রিকভাবে **Feline Lower Urinary Tract Disease (FLUTD)** বলা হয়। এর বিভিন্ন কারণের মধ্যে **Urolithiasis (urinary stone) বা মূত্রণালী পাথর দ্বারা বাধাপ্রাপ্ত** একটি গুরুত্বপূর্ণ কারণ।

অনেক বিড়াল দীর্ঘদিন Dry Food খায় এবং তুলনামূলকভাবে কম পানি পান করে। এতে urine বেশি concentrated হতে পারে, যা কিছু বিড়ালের ক্ষেত্রে urinary crystal ও stone তৈরির ঝুঁকি বাড়াতে পারে।

🪨 কীভাবে পাথর তৈরি হয়?

প্রস্রাবের কিছু mineral অতিরিক্ত ঘন হয়ে গেলে **crystal** তৈরি হতে পারে। এগুলো একত্রিত হয়ে পরবর্তীতে **urinary stone (urolith)** তৈরি করতে পারে।

বিড়ালে **Struvite** এবং **Calcium Oxalate** stone বেশি দেখা যায়।

🚨 কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন?

• বারবার litter box-এ যায়, কিন্তু urine বের হয় না বা খুব অল্প হয়
• প্রস্রাব করার সময় কষ্ট পায় বা ডাকাডাকি করে
• প্রস্রাবে রক্ত দেখা যায়
• Litter box-এর বাইরে urine করে
• Ge***al area বারবার চাটে

⚠️ বিশেষ করে ছেলে বিড়াল/ Male cat বারবার চেষ্টা করেও প্রস্রাব করতে না পারলে এটি একটি জরুরি অবস্থা।

মাত্রাতিরিক্ত প্রস্রাব জমে বের হতে না পারলে শরীরে দ্রুত ক্ষতিকর বিষক্রিয়া ছড়িয়ে পড়া ও electrolyte imbalance এমনকি গুরুতর অবস্থা যেমন মূত্রথলি/ Urinary Bladder ফেটে জীবনহানির ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই কোনোভাবেই কালক্ষেপন করা উচিত নয়।

💧 কীভাবে সচেতন থাকবেন?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি গ্রহণ বাড়ানো।

✅ সবসময় fresh water রাখুন
✅ একাধিক জায়গায় পানির পাত্র রাখতে পারেন
✅ অনেক বিড়াল fountain/প্রবাহমান পানি পছন্দ করে
✅ Diet-এ **wet/high-moisture food/ Homemade food (boiled chicken/Fish)** অন্তর্ভুক্ত করুন
✅ খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন করার আগে veterinarian-এর পরামর্শ নিন। কারণ হটাৎ পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে।

🐾 সচেতন থাকুন। পানি গ্রহণের দিকে নজর দিন। আর প্রস্রাবের সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত veterinarian-এর পরামর্শ নিন। কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা যেকোনো স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

🩺Happy Tails Premium Pet Care
আপনার পোষাপ্রাণীর জন্য পরামর্শ, টিকাদান, কৃমিনাশক, সার্জারি, ডায়াগনস্টিক, গ্রুমিং, জরুরি সেবা, হোম ভিজিট ও পুষ্টি পরামর্শসহ বিভিন্ন সেবা।

📞 পরামর্শের জন্যে সিরিয়াল নিন-
+88 01511208586
+88 01610208586

📍নাসিরাবাদ শাখা- সুন্দরবন কুরিয়ারের বিপরীত পাশে, সিটিজি পেট শপের ৩য় তলায়।

📍 হালিশহর শাখা- নয়াবাজার বিশ্বরোড, এস এ পরিবহনের পাশে।

💚 Happy Pets, Happy Families 🐾

#পোষাপ্রাণী #পোষাপ্রাণীরযত্ন #পোষাপ্রাণীরস্বাস্থ্য #রিংওয়ার্ম

🐱🍽️ বিড়ালের খাবার নিয়ে সচেতন হোন!ভালোবাসা মানে শুধু পেট ভরে খাওয়ানো নয়। সঠিক ও পুষ্টিকর খাবার দেওয়াও একজন দায়িত্বশ...
08/09/2026

🐱🍽️ বিড়ালের খাবার নিয়ে সচেতন হোন!

ভালোবাসা মানে শুধু পেট ভরে খাওয়ানো নয়। সঠিক ও পুষ্টিকর খাবার দেওয়াও একজন দায়িত্বশীল cat parent-এর দায়িত্ব। ❤

অনেকেই বিড়ালকে প্রতিদিন ভাত বা আলু (starch/carbohydrate) জাতীয় খাবার দিয়ে থাকেন। কিন্তু মনে রাখতে হবে, বিড়াল হলো obligate carnivore, তাদের শরীর মূলত প্রাণিজ উৎসের পুষ্টির ওপর নির্ভরশীল।

🍚 কেন নিয়মিত ভাত/স্টার্চ ভালো নয়?
• বিড়ালের খাদ্যে অতিরিক্ত carbohydrate-এর প্রয়োজন নেই।
• ভাত পেট ভরাতে পারে, কিন্তু বিড়ালের প্রয়োজনীয় animal protein, essential amino acids, vitamins ও minerals পর্যাপ্ত পরিমাণে নাও দিতে পারে।
• অতিরিক্ত বা অসমতাযুক্ত খাবার দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি ও অন্যান্য পুষ্টিজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

🥩 তাহলে বিড়ালের জন্য কী ভালো?
✅ পর্যাপ্ত প্রাণিজ protein
✅ প্রয়োজনীয় fat ও essential nutrients
✅ সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি 💧

⚠️ ভাত, রুটি, পাউরুটি, মুড়ি, বিস্কুট বা অন্য কোনো starch-based খাবারকে বিড়ালের প্রধান খাবার হিসেবে নিয়মিত দেওয়া উচিত নয়।

আপনার বিড়ালের বয়স, ওজন, শারীরিক অবস্থা ও বিশেষ চাহিদা অনুযায়ী সঠিক diet নির্বাচন করতে ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন। 🩺🐾

বিড়ালকে কি Raw chicken  বা Raw fish দেয়া যাবে?Raw chicken বা fish এ থাকতে পারে:Salmonella, Campylobacter, E. coli সহ নান...
07/09/2026

বিড়ালকে কি Raw chicken বা Raw fish দেয়া যাবে?

Raw chicken বা fish এ থাকতে পারে:
Salmonella, Campylobacter, E. coli সহ নানা রকম ব্যাকটেরিয়া ,যার কারণে vomiting, diarrhea, fever, dehydration,severe gastritis এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
কিছু ক্ষেত্রে বিড়াল নিজে অসুস্থ না হলেও মল/লালায় bacteria shed করে মানুষকে সংক্রমিত করতে পারে।
Raw meat দীর্ঘদিন balanced diet-এর বদলে দিলে calcium, taurine, vitamins/minerals-এর ঘাটতি হতে পারে।
বড়/ধারালো হাড়ে choking বা GI injury/obstruction হতে পারে।এছাড়া কিছু raw fish-এ thiaminase থাকে, যা নিয়মিত বেশি পরিমাণে খেলে vitamin B1 (thiamine) deficiency করতে পারে। এতে appetite loss, weakness, neurological signs এমনকি seizures হতে পারে।
তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে সবচেয়ে ভালো
Chicken/fish ভালোভাবে রান্না করে, কাঁটা এবং হাড় ফেলে দিয়ে, কোনো লবণ-মসলা ছাড়া খেতে দেয়া।

🩺Happy Tails Premium Pet Care
আপনার পোষাপ্রাণীর জন্য পরামর্শ, টিকাদান, কৃমিনাশক, সার্জারি, ডায়াগনস্টিক, গ্রুমিং, জরুরি সেবা, হোম ভিজিট ও পুষ্টি পরামর্শসহ বিভিন্ন সেবা।

📞 পরামর্শের জন্যে সিরিয়াল নিন-
+88 01511208586
+88 01610208586

📍নাসিরাবাদ শাখা- সুন্দরবন কুরিয়ারের বিপরীত পাশে, সিটিজি পেট শপের ৩য় তলায়।

📍 হালিশহর শাখা- নয়াবাজার বিশ্বরোড, এস এ পরিবহনের পাশে।

💚 Happy Pets, Happy Families 🐾

#পোষাপ্রাণী #পোষাপ্রাণীরযত্ন #পোষাপ্রাণীরস্বাস্থ্য #রিংওয়ার্ম

🫤দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট:  স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট এবং শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া। 🫤চোখের ও মুখের নানা সমস্যা:  চোখ...
05/09/2026

🫤দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট: স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট এবং শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া।

🫤চোখের ও মুখের নানা সমস্যা: চোখ বাইরের দিকে প্রসারিত থাকে বলে সহজে চোখে ঘা হয় এবং দৃষ্টিশক্তি হারাতে পারে। অতিরিক্ত অশ্রুপাতের কারণে মুখে ত্বকের ইনফেকশন হয় এবং দাঁত আঁকাবাঁকা হওয়ার কারণে খেতে সমস্যা হয়।

🫤অতিরিক্ত চিকিৎসার খরচ: প্রতিনিয়ত ডাক্তার দেখানো, চোখের যত্ন নেওয়া এবং অনেক সময় সার্জারি করার প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল।

উপরে উল্লেখ্য সমস্যা গুলো ফ্লাট-ফেইসড (flat-faced) বিড়ালের। চ্যাপ্টা মুখের (punched face) বিড়ালরা কোনো প্রাকৃতিক জাত নয়। প্রকৃতিতে স্বাভাবিকভাবে এরা কখনো এভাবে বংশবৃদ্ধি করেনি।
মানুষের কৃত্রিম এবং অনৈতিক প্রজনন (Selective Breeding) এর মাধ্যমেই এদের তৈরি করা হয়েছে। আপনি যখন চ্যাপ্টা মুখের বিড়াল কেনেন, তখন ব্রিডাররা অর্থনৈতিকভাবে উৎসাহিত হয়। অনেকে কেবল শখের বশে এই বিড়ালগুলো কেনেন। কিন্তু এরা যখন ঘন ঘন অসুস্থ হতে থাকে, প্রতিদিন চোখের যত্ন ও চিকিৎসার পেছনে প্রচুর টাকা ও সময় খরচ হয়,তখন অনেকে হতাশ হয়ে এদের রাস্তায় ফেলে দেন।

Every breath they take is a privilege to them! Now YOU be the judge whether you should buy a flat faced cat and see them suffer their entire life. But if you have adopted or rescued a punched face baby because it was in pain or was abandoned by its previous owner, then you are a good human 💙

05/09/2026

⚠️ চামড়ার নিচে/শিরায় নিজের ইচ্ছেমতো স্যালাইন দিলেই কি রোগাক্রান্ত প্রাণী ভালো হয়ে যাবে?

উদাহরনসরূপ আজকের একটা ঘটনা বলে শুরু করি- FPV পজেটিভ একটি বিড়াল (ডাকনাম জিঞ্জার) ট্রিটমেন্ট চলছিলো, দেখলাম তার প্রচন্ড শ্বাসকষ্ট ও হার্টবিট অনেক বেশী। কিন্তু গতকালও এত খারাপ অবস্থা ছিল না। পরবর্তীতে এই অবস্থার কারণ জানা গেল রোগীকে খুব কম সময়ে, বেশী স্পিডে DNS 5% (Hypertonic solution) স্যালাইন শিয়ায় (IV route) প্রয়োগ করা হয়। তাও আবার স্যালাইন সেট (Infusion set) ছাড়াই Cannula দিয়ে ২০ মিলি সিরিঞ্জ ব্যবহার করে দেয়া হয়।

এই ধরণের স্যালাইন খুব ধীর গতিতে, প্রয়োজনে বেশি সময় ধরে, নির্ধারিত পরিমান খুব সতর্কতা মেনে দেয়া নিরাপদ। একজন অভিজ্ঞ ভেট অবশ্যই রোগীর বর্তমান Heart, Lungs ও বিভিন্ন vital organ এর অবস্থা বিবেচনা করে স্যালাইন পুশ করেন। তবে এই ক্ষেত্রে রোগীর বর্তমান অবস্থা না দেখেই পূর্বের প্রেসক্রিপশন দেখে মেডিকেশন করা হয়। ফলে রোগী তীব্র শ্বাসকষ্টের সাথে যুদ্ধ করে গভীর রাতে খুব সম্ভবত হার্ট ফেইল করে মারা যায়। সুতরাং অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করলে হয়ত রোগীর কষ্ট লাঘব করা সম্ভব হতে পারতো।

পোষা প্রাণী অসুস্থ হয়ে খাওয়া-দাওয়া কমিয়ে দিলে অনেক সময় স্যালাইন দিতে হয়। কিন্তু এখানেই একটা ভুল ধারণা তৈরি হয়েছে— স্যালাইন মানেই সবসময় হয়ত চামড়ার নিচে দেওয়া যাবে, এটা সত্য নয়।

Fluid therapy-র ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন রোগীকে, কতটুকু fluid, কোন ধরনের fluid এবং কোন route-এ দেওয়া প্রয়োজন।

🐱 কখন চামড়ার নিচে/ SC fluid therapy দেওয়া যেতে পারে?

সাধারণত **Mild dehydration** বা কিছুটা stable রোগীর ক্ষেত্রে অভিজ্ঞ veterinarian-এর পরামর্শে SC fluid therapy দেওয়া যেতে পারে। বিশেষ করে chronic kidney disease-এর মতো দীর্ঘমেয়াদি সমস্যায় কিছু রোগীকে নিয়মিত SC fluid therapy দেওয়া হয়। তবে এর অর্থ এই নয় যে, যেকোনো অবস্থায় অসুস্থ বা না-খাওয়া প্রাণীকেই SC fluid therapy দেওয়া নিরাপদ।

🚨 কোন অবস্থায় চামড়ার নিচে/ SC fluid therapy অনিরাপদ কিংবা যথেষ্ট নয়? যখন—

🔴 **Moderate বা severe dehydration**
🔴 **Hypovolaemia**—শরীরে circulating blood/fluid volume কমে যাওয়া
🔴 **Hypotension বা circulatory compromise**
🔴 **Ongoing significant fluid loss**—যেমন গুরুতর vomiting/diarrhoea
🔴 **Hypothermia**
🔴 গুরুতর/critical illness

👉 স্যালাইন নিজেই একটি চিকিৎসা—সাধারণ পানি দেওয়ার বিষয় নয়। তাহলে সিদ্ধান্তটা কে নেবেন? শুধু “খাচ্ছে না” দেখে নয়। বরং একজন অভিজ্ঞ Veterinarian রোগীকে পরীক্ষা করে দেখবেন—

* কতটা dehydration হয়েছে?
* Blood circulation কেমন?
* Blood pressure কেমন?
* Body temperature কেমন?
* Vomiting/diarrhoea বা অন্য fluid loss আছে কি?
* Kidney/heart-এর সমস্যা আছে কি?
* কত দ্রুত fluid প্রয়োজন?
* কোন ধরনের fluid প্রয়োজন?
* কত volume, কত rate, কত সময়ে-এ দিতে হবে?

পরিস্থিতি অনুযায়ী অভিজ্ঞ ভেট বিবেচনা করে চামড়ার নিচে Subcutaneously (SC), শিরায় intravenously (IV) বা intraosseous (IO) fluid therapy বেছে নিতে পারেন।

🐾 পেট প্যারেন্টদের অনুরোধ:
নিজে থেকে স্যালাইন দেওয়া শুরু করবেন না। বিশেষ করে প্রাণীর শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, বারবার বমি/ডায়রিয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, অচেতনতা বা দাঁড়াতে না পারার মতো লক্ষণ থাকলে দ্রুত অভিজ্ঞ veterinarian-এর clinical assessment করান।

“Subcutaneous fluid therapy is an option for selected patients, not a universal replacement for intravenous fluid therapy.”

Reference:
• BSAVA QRG 13.2 – Subcutaneous Fluid Therapy, Samantha Taylor
• 2024 AAHA Fluid Therapy Guidelines for Dogs and Cats

আমার বিড়াল একদমই পানি খায় না, কি করব? Interesting fact, Cats are originally Desert Animals, তাই এদের শরীর প্রাকৃতিকভাবে...
04/09/2026

আমার বিড়াল একদমই পানি খায় না, কি করব?

Interesting fact, Cats are originally Desert Animals, তাই এদের শরীর প্রাকৃতিকভাবেই শুষ্ক পরিবেশ (dry environment) সহ্য করার মতো করে তৈরি। এই কারণেই বিড়ালদের তৃষ্ণাবোধ বেশ কম থাকে এবং তারা কম পানি খায়।
কিন্তু বিড়ালদের শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে কিডনির সমস্যা (CKD), ডায়াবেটিস, বা ইউরিনারি ট্র্যাক্টের নানা জটিলতা (Urolithiasis, FIC) দেখা দিতে পারে।
আপনার আদরের বিড়ালটির পানি খাওয়ার অভ্যাস বাড়াতে কিছু কার্যকর টিপস ___

খাবারের মাধ্যমে পানি বাড়ানো :

⚡খাবারে পানি বা stock মেশানো: প্রিয় খাবারের সাথে সামান্য মুরগি সিদ্ধ করা হালকা গরম পানি মিশিয়ে ‘সুপ’ বানিয়ে দিতে পারেন।
⚡ওয়েট ফুড (Wet Food): বিড়ালকে ড্রাই ফুডের পাশাপাশি ওয়েট ফুড দিন। এটি পানি পানের পরিমাণ বাড়ানোর সবচেয়ে সহজ উপায়।
⚡ফ্লেভারড ওয়াটার: টুনা মাছের ক্যানের পানি (লবণ ছাড়া), সেদ্ধ মাছ বা মুরগির ব্রথ বরফ করে পানির বাটিতে একটি করে কিউব ছেড়ে দিতে পারেন।

পানির বাটি নির্বাচনের সঠিক নিয়ম:

⭐প্লাস্টিকের বাটি এড়িয়ে সিরামিক বা গ্লাসের বাটি ব্যবহার করুন। প্লাস্টিক পানির স্বাদ নষ্ট করতে পারে।
⭐চওড়া বাটি/ bowl : বিড়ালের গোঁফ যাতে বাটির গায়ে স্পর্শ না করে, তাই চওড়া ও ছড়ানো বাটি ব্যবহার করা ভালো।
⭐কানায় কানায় পানি: পানির বাটি সব সময় কানায় কানায় পূর্ণ রাখুন, যাতে বিড়ালকে বাটির ভেতর মাথা বেশি না ঢোকাতে হয়।

পানির বাটির অবস্থান ও পানির উৎস:

💧খাবার ও লিটার বক্স থেকে দূরে: পানির বাটি কখনো খাবারের বাটি বা লিটার বক্সের একদম পাশে রাখবেন না।
💧একাধিক স্থান: ঘরের প্রতিটি ফ্লোরে বা ভিন্ন ভিন্ন স্থানে পানির বাটি রাখুন যেন সে সহজেই পানি পায়।
💧ঝরনা বা রানিং ওয়াটার: অনেক বিড়াল রানিং ওয়াটার বা ওয়াটার ফাউন্টেন থেকে পানি খেতে পছন্দ করে। বেসিনের ট্যাপ মৃদু ছেড়ে রাখলেও তারা আগ্রহ দেখায়।

পরামর্শ: যেকোনো নতুন পানির ব্যবস্থা করার সময় আগের বাটিটি হুট করে সরিয়ে ফেলবেন না। বিড়াল নতুন উৎসে অভ্যস্ত হলে তবেই আগেরটি সরান।

🩺Happy Tails Premium Pet Care
আপনার পোষাপ্রাণীর জন্য পরামর্শ, টিকাদান, কৃমিনাশক, সার্জারি, ডায়াগনস্টিক, গ্রুমিং, জরুরি সেবা, হোম ভিজিট ও পুষ্টি পরামর্শসহ বিভিন্ন সেবা।

📞 পরামর্শের জন্যে সিরিয়াল নিন-
+88 01511208586
+88 01610208586

📍নাসিরাবাদ শাখা- সুন্দরবন কুরিয়ারের বিপরীত পাশে, সিটিজি পেট শপের ৩য় তলায়।

📍 হালিশহর শাখা- নয়াবাজার বিশ্বরোড, এস এ পরিবহনের পাশে।

💚 Happy Pets, Happy Families 🐾

#পোষাপ্রাণী #পোষাপ্রাণীরযত্ন #পোষাপ্রাণীরস্বাস্থ্য #রিংওয়ার্ম

ডিহাইড্রেশন: ছোট প্রাণীর জন্য একটি বড় ঝুঁকি পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, আপনার পোষা প্রাণীর শরীরের প্রায় প্রতিটি...
04/09/2026

ডিহাইড্রেশন: ছোট প্রাণীর জন্য একটি বড় ঝুঁকি

পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, আপনার পোষা প্রাণীর শরীরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই পানি প্রয়োজন। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে তাকে ডিহাইড্রেশন (Dehydration) বলা হয়।

বমি (Vomiting) ও ডায়রিয়া (Diarrhoea) হলে শরীর থেকে খুব দ্রুত পানি ও গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট বের হয়ে যায়। বিশেষ করে বাচ্চা, বয়স্ক ও অসুস্থ কুকুর-বিড়ালের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই গুরুতর ডিহাইড্রেশন হতে পারে, যা জীবনহানির কারণও হতে পারে। ⚠️

🐾 যেসব লক্ষণের দিকে খেয়াল রাখবেন—
• দুর্বল বা নিস্তেজ হয়ে যাওয়া
• খাবার বা পানি কম খাওয়া
• মাড়ি শুকনো বা আঠালো লাগা
• চোখ কিছুটা বসে যাওয়া
• প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি সহজে পাওয়ার ব্যবস্থা রাখুন। আর বমি, ডায়রিয়া বা ডিহাইড্রেশনের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন ভেটের পরামর্শ নিন।



🐾পোষা প্রাণীকে নিজে নিজে ইনজেকশন দেওয়া—সতর্ক হোন!আজকাল অনেক pet owner-কে দেখা যাচ্ছে, veterinarian-এর পরামর্শ ছাড়াই বা শ...
01/09/2026

🐾পোষা প্রাণীকে নিজে নিজে ইনজেকশন দেওয়া—সতর্ক হোন!

আজকাল অনেক pet owner-কে দেখা যাচ্ছে, veterinarian-এর পরামর্শ ছাড়াই বা শুধু আগের prescription দেখে নিজেরাই পোষা প্রাণীকে injection দিচ্ছেন।

👉 বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।

🔸 ভুল Dose বা ভুল Drug
প্রাণীর ওজন, বয়স, রোগ, kidney/liver function এবং অন্যান্য ওষুধের উপর dose নির্ভর করতে পারে। একই ধরনের লক্ষণ থাকলেও একই injection সব প্রাণীর জন্য নিরাপদ নাও হতে পারে।

🔸 ভুল Route বা Injection Site
Subcutaneous, intramuscular এবং intravenous—প্রতিটি route-এর technique ও indication আলাদা। ভুল route বা ভুল জায়গায় injection দিলে স্থানীয় tissue damage, ব্যথা, swelling বা অন্যান্য জটিলতা হতে পারে।

🔸 Infection ও Abscess
অপরিষ্কার হাত, skin preparation-এর ভুল, contaminated syringe/needle বা improper storage-এর কারণে injection site-এ infection, Injection site sarcoma ও abscess হতে পারে।

🔸 Nerve বা Tissue Injury
বিশেষ করে IM injection ভুল জায়গায় দিলে nerve বা muscle injury এমনকি paralysis হওয়ার ঝুঁকি থাকে।

🔸 Drug Reaction / Anaphylaxis
কিছু injectable drug-এর পর hypersensitivity reaction হতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, দুর্বলতা, collapse এমনকি প্রাণহানিও হতে পারে।

N. B. FDA-এর veterinary drug safety information-এ injection-site reaction ও hypersensitivity/anaphylaxis-এর মতো adverse effect নথিভুক্ত রয়েছে।

🔸 Overdose বা Under-dose
সামান্য dose calculation error-ও কিছু potent medication-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। FDA adverse-event monitoring-এ drug-এর dose, কীভাবে দেওয়া হয়েছে এবং প্রাণীর pre-existing condition—সবকিছুকেই গুরুত্বপূর্ণ safety factor হিসেবে বিবেচনা করা হয়।

🔸 মূল রোগের চিকিৎসা দেরি হওয়া
Injection দেওয়ার পর সাময়িকভাবে কিছু symptom কমে গেলেই যে রোগ ভালো হচ্ছে—এমনটা নয়। এতে proper diagnosis ও প্রয়োজনীয় treatment দেরি হতে পারে। ফলে রোগীর অবস্থা অসংকাজনক এমনকি মৃত্যুঝুঁকি হতে পারে।

⚠️ তাহলে কি pet owner কখনো injection দিতে পারবেন না?
উত্তর: আপনি যেমন আপনার আপন মানুষের ক্ষেত্রে এমন কাজ করবেন না, ঠিক আপনার পোষা প্রাণীর ক্ষেত্রেও করা উচিত না।
❌ নিজের ইচ্ছায় pharmacy থেকে injection কিনে
❌ আগের prescription দেখে
❌ অন্য প্রাণীর prescription অনুসরণ করে
❌ YouTube/Facebook দেখে
কোনোভাবেই পোষা প্রাণীকে injection দেওয়া নিরাপদ নয়।

মনে রাখবেন—Injection শুধু একটি ওষুধ দেওয়ার পদ্ধতি নয়; সঠিক drug + dose + route + technique + patient condition assessment—সবকিছুই গুরুত্বপূর্ণ।

আপনার পোষা প্রাণীর নিরাপত্তা—প্রথমে। ❤️

References:
• U.S. FDA — Animal Drug Safety & Adverse Events [U.S. Food and Drug Administration]
• U.S. FDA — Veterinarian involvement in safe use of prescription animal drugs [U.S. Food and Drug Administration]
• BSAVA — Injectable Medication: Client Information
• AAHA — Pain Management Guidelines for Dogs & Cats

Address

Nasirabad Branch:Happy Tails Pet Care, Commerce View Complex(2nd Floor). East Nasirabad, 2 No Gate, Chattogram. , , Halishahar Branch:Noyabazar(Beside SA Paribahan Courier), Halishahar, Chattogram
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801511208586

Alerts

Be the first to know and let us send you an email when Happy Tails Pet Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Tails Pet Care:

Shortcuts

Share

Category