Showm Aviary

Showm Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Showm Aviary, Pet service, Oxygen chottogram, Chittagong.

13/10/2025

“মাশাআল্লাহ 🌸
চোখের পলকে কেমন বড় হয়ে গেল! দেখতে দেখতে আস্তে আস্তে সময় কত বদলে গেল।”

মাশা আল্লাহ 🖤টেইম সাইজ লুটিনো ককাটেল বেবি লোকেশন অক্সিজেন চট্টগ্রাম বিস্তারিত জানতে  📩
13/10/2025

মাশা আল্লাহ 🖤
টেইম সাইজ লুটিনো ককাটেল বেবি
লোকেশন অক্সিজেন চট্টগ্রাম
বিস্তারিত জানতে 📩

Any doubt?
06/12/2024

Any doubt?

04/12/2024

ব্রিডিং সিজনের সময়

পাখির ব্রিডিং সিজন হলো সেই সময়কাল, যখন পাখিরা প্রজনন বা বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটি সাধারণত তাদের প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। বেশিরভাগ পাখির ব্রিডিং সিজন বসন্ত বা গ্রীষ্মে হয়, যখন খাবারের পরিমাণ বেশি এবং আবহাওয়া অনুকূল থাকে। এই সময় পাখিরা ডিম পাড়ে এবং ডিম ফোটানো থেকে শুরু করে বাচ্চাদের পালনের কাজ করে থাকে।

ব্রিডিং সিজনের সময় পাখিরা সাধারণত তাদের সঙ্গী নির্বাচন করে, বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। ব্রিডিং সিজন পাখির প্রজাতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিছু পাখি যেমন শীতকালে বা বর্ষাকালে ব্রিডিং করতে পারে, আবার কিছু পাখি নির্দিষ্ট আবহাওয়া বা জলবায়ুর ওপর নির্ভর করে ব্রিডিং সিজন শুরু করে।

20/10/2024

"Alhamdulillah "
Cocktail female with 9 eggs

Breeding malemood a acheLocation Oxygen Chottogram
28/06/2024

Breeding male
mood a ache
Location Oxygen Chottogram

15/06/2024

এরাঁ পাখি তা বলে কি এরাঁ ভালোমন্দ খাবে না তা কি হয়

08/06/2024

এক পেয়ার পাখি পাললে তারা ব্রিড করে না কেনো?

জনৈক নতুন পাখালের বক্তব্য টা তুলে ধরলাম..“আমি নতুন পাখি পালন করি।আমি আমার পরিচিত এক লোক থেকে এক জোড়া বাজরিগার পাখি কিনে আনলাম।আমার ঘরে আর অন্য কোনো পাখি নাই,শুধুমাত্র এক জোড়া বাজরিগার পাখি আছে।এখন পাখি দোকানদার আর যার থেকে কিনলাম উনি বলে এক জোড়া পাখি পালন করলে নাকি কখনোই ডিম দিবে না। একসাথে দুই জোড়া পাখি ঘরে রাখা লাগবে।”

ভাইটি কথাটা ঠিক কিনা জানতে চেয়েছেন

কথা টা ৯৫% ক্ষেত্রেই ঠিক।

আসলে অনেক বিক্রেতাই নতুন পাখালদের কাছে প্রথমে এই কথাটি বলতে চায় না।

কারন...আপনি নতুন পাখি কিনতেছেন...নিশ্চই অনেক মুলামুলি করে টাইট ভাবে দরদাম করে কিনেছেন।।
বিক্রেতা ও না হলেই না এমন একটা দামে ছেড়ে দিয়েছেন...।
এখন উনি যদি আপনাকে শুরুতেই এই কথা বলে যে 'শুধু এক পেয়ার পাখি থাকলে ডিম বাচ্চা করবে না'....তখন আপনি মনে মনে বা সরাসরি ও হয়ত বলে ফেলতে পারেন যে...শালার ব্যাটা এক পেয়ার এখনো তোমার থেকে নিলাম না...এখন ও আমার টাকা আমার হাতে আর তোমার পাখি তোমার হাতে আর এখন ই এই কাহিনী শুরু করছো??

ধান্দা করতেছো??

পাখি বিক্রি হয় না তাই বেচার ধান্দায় আমারে বাঁশ দিতেছো??

তোমার পাখি নিমুই না...যাহ্।

এসব ধরনের কনভার্সেশন যাতে না হয় তাই অনেক সময় ব্রিডার রা এই কথা বলে না।।

এক জোড়া পাখি থাকলে ৯৫% ক্ষেত্রেই ব্রিড করে না।।।

বাকি ৫% যেগুলা করে সেগুলার পালক হয়ত কোনো দক্ষ ব্রিডারের কথা মতো পাখির সিডিউল পরিচালনা করেছেন।

বা প্রথমে শখের বসে একটা কিনেছেন/ধরছেন... ৪-৫ মাস পরে আরেকটা নিছেন।
পাখি দুইটাই অনেক দিন পর সাথী পেয়ে তাদের ক্রেজিনেস চলে আসবে..তারা সহজেই ব্রিড করে ফেলল।।

আবার,অনেকে এক পেয়ার কেনার পরে একটা মারা যায় বা উড়ে যায়...তার অনেক দিন পর আরেকটা আনলে তাদের ভেতরেও ভালো ক্রেজিনেস কাজ করে...তারা ব্রিড করে ফেলে।

বা অনেক সময় এমন ও হয় যে ব্রিডারের কাছে বাচ্চা থেকে দুইটা পাখি এডাল্ট হইছে...৮-৯ মাস মেল ফিমেল আলাদা ছিল..পরে কোনো কারনে ব্রিডে না দিয়ে কেউ পাখি সেল করে দিলে তখন সেই পেয়ার টার সেই লেভেলের ফিলিংস থাকে।।
তখন দেখা যায় মেল ফিমেল ঠিক থাকলে ঘরে এনে জোড়া দিলেই এক জোড়াই কিছুদিনের ভেতরে ব্রিড করে।

এখন কথা হল এক পেয়ার পাখি কেনো ব্রিড করে না???

যেকোনো পাখির ক্ষেত্রেই মেল ফিমেল অনেক দিন একসাথে থাকলে তাদের ভেতর যাস্ট ফ্রেন্ড একটা ভাব এসে পড়ে..যার ফলে ব্রিডের সময় হয়ে গেলেও তারা অন্য রকম আচরন করে।।
এসব পেয়ারের ক্ষেত্রে দেখা যায় যে পাখিগুলা একটা আরেকটাকে খুব ভালো করে চুলকায় দেয়...খাবার খাওয়ায় দেয়...তবে মেটিং করে না।

ছোট থেকে মেল ফিমেল একসাথে থাকলে তাদের
ভেতরে মেটিং এর ফিলিংস টা নষ্ট হয়ে যায়।।অনেকই দোকান থেকে পাখি নেয়...আর দোকানদার এডাল্ট/রানিং বলে বাচ্চা পাখি ধরিয়ে দেয়।পাখি পেয়ে মনের সুখে একটা হাড়ি লাগিয়ে বাচ্চা পাখিকে ব্রিডে দিয়ে দেন...ওরা একসাথে থাকতে থাকতে মেলের ফিমেলের প্রতি ন্যাচারালি যেই ক্রেজিনেস থাকে ওইটা হারায় যায়।ফলে ওইগুলা আর নরমালি পরে ব্রিড করে না।।

তবে এদের দিয়ে ও ব্রিড করানো সম্ভব।
এক্ষেত্রে কিছু জিনিস ফলো করবেন-
★সেমি এডাল্ট পাখি নিবেন।

★যেকোনো পাখি আপনার বাসায় আনলে মিনিমাম ১ মাস সময় লাগবে আপনার বাসায় মানায় নিতে।।আমার সাথে এমন ও হইছে একজন কে এক পেয়ার পাখি দেখানোর জন্য মেল।ফিমেল এক খাচায় দেওয়ার সাথে সাথেই মেটিং করে ফেলে কিন্তু এর পর বাসায় নেওয়স্র পর আর ডিম দেয় না...।এটিং করার পরেই স্পেস চেঞ্জ হওয়ার কারনে ভয়ে আর ডিম দেয় নাই ওরা।পরে প্রায় ২০-২৫ দিন পর স্বাভাবিক হয়ে মেটিং করে ডিম বাচ্চা করছে।।

★চেস্টা করবেন একসাথে দুই বা তার অধিক পেয়ার নিতে।এতে নতুন হিসাবে আপনার জিন্য ব্রিড করানো সহজ হবে।

★এক পেয়ার নিলে মেল ফিমেল আলাদা আলাদা কেজ এ পাশাপাশি রাখবেন।কখনোই মেল ফিমেল এক সাথে রাখবেন না।

★পাখি এডাল্ট হলে বাসায় আনার ১ মাস পর ব্রিডে দিবেন।আর সেমি এডাল্ট হলে মিনিমাম ৮-৯ মাস বয়সে ব্রিডে দিবেন।

★পাখি বাসায় আনার পর ভিটামিন কোর্স গুলা করাবেন আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন।

★পাখির খাচা মাটি থেকে ২-৩ ফিট উপরে রাখবেন।

★ব্রিডের সময় হলে কেজ এ মাঝ বরাবর রকটা পার্চ শক্ত করে বেধে দিয়ে ব্রিডে দিবেন...ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই মেটিং করে ফেলবে।মেটিং করার পর হাড়ি লাগিয়ে দিবেন বা মেটিং করতে না দেখে থাকলে ফিমেলের এক্টিভিটির উপর আন্দাজ করে পেয়ার দেওয়ার ৩-৫ দিন পর হাড়ি লাগিয়ে দিবেন।
ইনশাআল্লাহ আপনার পাখি সফলভাবে ব্রিড করবে।
আমি আমার ব্রিডিং ম্যানেজমেন্ট এ যেটা করি...পাখি নিজে খেতে শিখলেই মেল ফিমেল আলাদা করে দেই...
এভাবেই সারা বছর থাকে।।
ব্রিডের সময় হলে ব্রিডে দেই।।
এইভাবে রাখার ফলে ব্রিডে দেওয়ার সময় এতটাই ক্রেজিনেস থাকে যে কেজ এ মেল ফিমেল ঢুকানোর পর আমাকে ১ মিনিট ও অপেক্ষা করতে হয় না।।।

প্রায় সময় কেজ এ মেল ফিমেল একসাথে হওয়ার পর পর ই মেটিং শুরু করে দেয়...আর কোনো কোনো টা সর্বোচ্চ ১ মিনিট সময় নেয়।।

(লিখায় কোনো ভুলত্রুটি থাকলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)

Address

Oxygen Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Showm Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category