13/04/2026
তাপপ্রবাহের সতর্কতা!!
বৃষ্টি বলয় বিদায় নেওয়ার পর থেকেই দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে গতকাল পর্যন্ত কোথাও তাপপ্রবাহে রূপ নেয়নি। কিন্তু আজকে থেকে তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পেয়ে কিছুকিছু স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় হতেপারে।
বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, বাগেরহাট, বরিশাল,পটুয়াখালী, ঢাকা,খাগড়াছড়ি, রাঙামাটি ও এর আশেপাশের কিছুকিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭°- ৩৯° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
এছাড়া বরগুনা, ঝালকাঠি,পিরোজপুর, ভোলা,চাঁদপুর, কুমিল্লা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এর আশেপাশের কিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬°- ৩৮° সেলসিয়াসের আশেপাশে।
নোটঃ তাপপ্রবাহ সক্রিয় হলেও প্রায় প্রতিদিনই দেশের অল্পকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি চালু থাকবে। তবে সিলেট বিভাগে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা আছে।
তাপপ্রবাহ চলাকালীন সময়ে বিশেষ করে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে তুলনামূলক ঠান্ডা ও ছায়া যুক্ত স্থানে থাকবেন।বেশি বেশি পানি পান করবেন।
তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছুদিন সক্রিয় থাকার সম্ভাবনা থাকলেও আপাতত দেশে বড় ধরনের তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা এখনো কম। হয়ত মাঝেমধ্যে ২/৩ টি জেলায় খুবই অল্প সময়ের জন্য ৪০° সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পৌঁছাতেও পারে আগামী ৭ দিনের মধ্যে (তবে সম্ভাবনা কম)। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা পাওয়া গেলে পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।
ধন্যবাদ
Bangladesh weather observation