29/03/2023
©এগ বাইন্ডিং কী?
পাখি সময় মত ডিম পাড়তে না পারলে ।
কেন : সারাদিন ডিম ডিম চিন্তা করে হাঁড়ি বা বক্স ৷ লাগিয়ে রাখা। ৷
অল্প বয়সে ব্রিডিং এ দেয়া। ক্যালসিয়াম এর অভাবে বা অতিরিক্ত শরীরে তাপ এর তারতম্য চর্বিযুক্ত স্ত্রী পাখি, পুষ্টিহীন স্ত্রী পাখি, বেশি বয়স্ক স্ত্রী পাখি রেস্ট না দিয়ে বার বার ব্রিডিং করালে।
লক্ষন : পাখি খাঁচার নিচে বসে থাকবে খাওয়া বন্ধ করবে। ডিম পাড়ার জায়গায় লেজ উঁচু করে বসে থাকতে পারে। হাপাবে বা অস্থির হবে অনেক্ষন ধরে
লেজ উঠা নামা করবে। ডানা ঝাড়া দিতে পারে, একজায়গায় দীর্ঘক্ষন চোখ আধবোজা অবস্থায় থাকবে, ভেন্ট ফোলা দেখাবে।
ফলাফল : ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত মৃত্যু ।
প্রতিকার : পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে
সঠিক বয়সে প্রজননে দিতে হবে
পরিমাণ মত ক্যালসিয়াম ও জিংক খাওয়াতে হবে
ডিম পাড়তে থাকলে খেয়াল রাখতে হবে
প্রতি ব্রিডিং এর পর কমপক্ষে তিন মাস রেস্ট দিতে হবে
ডিম পাড়া শেষ হলে কোন কৃত্তিম ভিটামিন দেয়া যাবেনা।
ডিম বের করার কার্যকরী পদ্ধতি : ডিম আটকে গেলে পাখিকে একটি পাতলা সুতির কাপড় দিয়ে ধরুন। যেন তলপেটে চাপ না লাগে, চার ফোঁটা রসুনের রস একটি সিরিঞ্জ এর সুঁই ফেলে ওইটা দিয়ে সাবধানে খাইয়ে দেন।
এরপর এক বাটি কুসুম গরম পানি নিন ।পানি যেন সহনশীল গরম হয় ।ওই কুসুম গরম পানিতে দুই ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নিন এবার পাখিটিকে আস্তে করে ওই বাটির পানিতে বসিয়ে রাখুন ৫/৬সেকেন্ড যেন ভেন্ট টায় পানি লাগে ।
এবার পাখিকে আস্তে করে খাঁচায় ছাড়ুন আর ৬০w বাল্ব জালিয়ে রাখুন খাঁচার পাশে ।কিছুক্ষনের মধ্যেই ডিম দিবে ।প্রয়োজনে দুই তিনবার পদ্ধতিটি করুন ।
অনেকে কড লিভার কেপ্সূল খাইয়েও এই পদ্ধতি পালন করে ।
ডিম যাতে ভেংগে না যায় তাই আস্তে ধরবেন ।আর এই কাজ করার সময় ঘরের দরজা জানালা আর ফ্যান বন্ধ রাখবেন কারণ অনেক সময় পাখি উড়ে যায় ।
আমি এভাবে বহু পাখির ডিম বের করেছি পাখি কস্টও পায়না-(সংগ্রহ করা)