Snake Rescue Team Bangladesh

Call Directions Website Contact the business

Snake Rescue Team Bangladesh Snake and Wildlife Rescue Service
(2)

30/09/2026

" ওয়াশরুম থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার "

গত ২১শে সেপ্টেম্বর ২০২৬ইং চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার দক্ষিণ মার্দাশার মরহুম ইকবাল এর বাড়ির বাথরুমের ভিতর একটি সাপ দেখলে ঘরের সচেতন ব্যক্তি বিষয়টি আমাদের টিমের হটলাইন নাম্বারে কল দিয়ে অবগত করেন। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হোন আমাদের (SRTBD) এর উদ্ধারকর্মী মোঃ রিয়াজ। তিনি ওয়াশরুমের ভিতর থেকে একটি মারাত্মক বিষধর পদ্ম গোখরা (Naja kaouthia) সাপ নিরাপদে উদ্ধার করেন।

সাপ দেখলে আতংকিত না হয়ে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।

29/09/2026

দুধরাজ নিয়ে কিছু কথা

গত ২৭শে সেপ্টেম্বর ২০২৬ইং চট্টগ্রাম জেলার নাছিরাবাদ এলাকার একটি সুনামধন্য বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে সাপ ঢুকলে বিদ্য...
29/09/2026

গত ২৭শে সেপ্টেম্বর ২০২৬ইং চট্টগ্রাম জেলার নাছিরাবাদ এলাকার একটি সুনামধন্য বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে সাপ ঢুকলে বিদ্যালয়ের একজন সচেতন শিক্ষক বিষয়টি আমাদের টিমের হটলাইন নাম্বারে কল দিয়ে অবগত করেন। খবর পেয়ে সাথে সাথে আমাদের উদ্ধারকর্মী অর্নব কর্মকার, রুমা দাশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং সম্পূর্ণ নির্বিষ ও কৃষকের বন্ধু হিসেবে পরিচিত দাঁড়াশ (Indian Rat Snake) সাপ নিরাপদে উদ্ধার করেন।

তাই সাপ দেখলে আতং'কিত না হয়ে যোগাযোগ করুন স্নেক রেস্কিউ টিম এর হটলাইনে নাম্বারে।

28/09/2026

Indian Wolf Snake (Lycodon aulicus)
বাংলা নাম : ঘরগিন্নি

Indian Wolf Snake বা ঘরগিন্নি Colubridae পরিবারের, Lycodon গণের নির্বিষ প্রজাতির সাপ।

এদের বসবাস মূলত এশিয়া মহাদেশে। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এদের দেখতে পাওয়া যায়।

ঘরগিন্নি নিশাচর প্রকৃতির সাপ। দিনের তুলনায় এরা রাতেই বেশী সক্রিয় থাকে।এরা প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

ঘরগিন্নি সাপ ডিম পেরে বাচ্চা উৎপাদন করে। ইঁদুর, গিরগিটি, ব্যাঙ-ই এদের প্রধান খাদ্য।অনেক সময় এরা খাদ্যের সন্ধানে মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ে।

ঘরগিন্নি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। এরা মানুষের জন্য ক্ষতিকর নয়।

সাপ সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করুন Snake Rescue Team Bangladesh এর সাথে।



❝বন্যপ্রাণী উদ্ধার ও উপযুক্ত পরিবেশে অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা❞গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভাওয়াল জাতীয় উদ...
28/09/2026

❝বন্যপ্রাণী উদ্ধার ও উপযুক্ত পরিবেশে অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা❞

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরে 'স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ' এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাপ ও বন্যপ্রাণী উদ্ধার ও উপযুক্ত পরিবেশে অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হার্পেটোলজিস্ট এবং স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ-এর সম্মানিত এডভাইজার Shohel Rana Saikot sir.

স্যারের দিকনির্দেশনা অনুযায়ী অংশগ্রহণকারীদের বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। কর্মশালার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল—

১. সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রজাতি শনাক্তকরণ এবং তাদের আচরণ সম্পর্কে জ্ঞান অর্জন।

২. নিরাপদে বন্যপ্রাণী উদ্ধারের কৌশল ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার।

৩. উদ্ধারকৃত ও অসুস্থ বন্যপ্রাণীর প্রাথমিক পরিচর্যা এবং পুনর্বাসন পদ্ধতি।

৪. প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ও পরিবেশ বিবেচনায় নিরাপদ অবমুক্তকরণ।

৫. উদ্ধার কার্যক্রমে প্রাণী ও উদ্ধারকারীর নিরাপত্তা নিশ্চিতকরণ।

৬. বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করা।

প্রশিক্ষণ শেষে বেস্ট পার্ফর্মার হিসেবে Mohammad Saimun এবং এতো সুন্দর একটা অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য ইভেন্ট ম্যানেজার Md. Atiqul Islam Bhuiyian র হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনাদের জন্য আবার একটি কুইজ👌
27/09/2026

আপনাদের জন্য আবার একটি কুইজ👌

পুয়ে সাপ (Blind Snake) বাংলাদেশে প্রাপ্ত সাপেদের মধ্যে সবচেয়ে ছোট নির্বিষ একটি সাপ। ছোট্ট একটি সাপ অথচ এর মাঝে লুকিয়ে রয়...
27/09/2026

পুয়ে সাপ (Blind Snake) বাংলাদেশে প্রাপ্ত সাপেদের মধ্যে সবচেয়ে ছোট নির্বিষ একটি সাপ।

ছোট্ট একটি সাপ অথচ এর মাঝে লুকিয়ে রয়েছে মজার কিছু তথ্য। এই প্রজাতির সাপেরা পুরুষ ছাড়াই বংশবৃদ্ধি করে অর্থাৎ পার্থনোজেনেসিস পদ্ধতিতে প্রজনন করে থাকে। এটা এক ধরনের অযৌন জনন পদ্ধতি যেখানে পুরুষ শুক্রাণু বা নিষেক ছাড়াই গ্যামেট সৃষ্টি হয় এবং মেয়ে সাপ পরবর্তীতে ডিম পাড়ে।

সাপ সম্পর্কে এমন মজাদার তথ্য পেতে যুক্ত থাকুন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ পেইজে।

গত ২০শে সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরপাথরঘাটার ১নং ওয়ার্ডের নতুনবীজ সংলগ্ন এলাকার একটি বসতব...
25/09/2026

গত ২০শে সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরপাথরঘাটার ১নং ওয়ার্ডের নতুনবীজ সংলগ্ন এলাকার একটি বসতবাড়িতে সাপের বাচ্চা দেখা গেলে একজন সচেতন ব্যক্তি সাহায্যের জন্য আমাদের পেইজের হটলাইনে ফোন করে। খবর পেয়ে দ্রুত আমাদের টিমের উদ্ধারকর্মী সেখানে উপস্থিত হোন। দীর্ঘ সময় প্রচেষ্টার পরে একে একে ১১ টা মারাত্মক বিষধর পদ্ম গোখরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন আমাদের ( SRTBD) এর অভিজ্ঞ উদ্ধারকমী অর্নব কর্মকার।
বাচ্চাগুলো উদ্ধারের পর পর একটা বাচ্চা মা'রা যায়। বাকি গুলা কিছুদিন পর্যবেক্ষণে রেখে তাদের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করে দেওয়া হবে।

বিশ্ব গরিলা দিবস প্রতি বছর ২৪ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব গরিলা দিবস। গরিলা সংরক্ষণ, তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং বি...
24/09/2026

বিশ্ব গরিলা দিবস

প্রতি বছর ২৪ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব গরিলা দিবস। গরিলা সংরক্ষণ, তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং বিলুপ্তির ঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিই এই দিবসের মূল উদ্দেশ্য।
গরিলা শুধু বনের একটি প্রাণী নয়—তারা বনজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য গ্রহণ ও চলাচলের মাধ্যমে তারা বীজ ছড়িয়ে দিতে সহায়তা করে, যা বন পুনর্গঠন ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে ভূমিকা রাখে।
তবে বন উজাড় ও আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার, রোগব্যাধি, জলবায়ু পরিবর্তন এবং মানুষ–বন্যপ্রাণী সংঘাতের মতো নানা কারণে গরিলারা আজ গুরুতর হুমকির মুখে।
গরিলা রক্ষা মানে শুধু একটি প্রজাতিকে রক্ষা করা নয়; তাদের সঙ্গে জড়িয়ে থাকা বন, জীববৈচিত্র্য ও পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করা।
প্রকৃতি ও বন বাঁচলে গরিলারাও নিরাপদে টিকে থাকবে।
আসুন, গরিলা ও তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতন হই এবং বন্যপ্রাণীর প্রতি দায়িত্বশীল হই।

Snake Rescue Team Bangladesh

এইমাত্র পাওয়া!!!!সন্দ্বীপ থেকে বাংলাদেশ এর অন্যতম বিষধর সাপ ওয়ালস ক্রেইট উদ্ধার। উদ্ধার করেছেন টিমের উদ্ধারকারী মোঃ সাইম...
23/09/2026

এইমাত্র পাওয়া!!!!

সন্দ্বীপ থেকে বাংলাদেশ এর অন্যতম বিষধর সাপ ওয়ালস ক্রেইট উদ্ধার।

উদ্ধার করেছেন টিমের উদ্ধারকারী মোঃ সাইমুন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Snake Rescue Team Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Snake Rescue Team Bangladesh:

Shortcuts

Share