27/09/2026
🐐 ছাগলের PPR: টিকা দেওয়ার পরও কেন আক্রান্ত হচ্ছে?
#বর্তমানে মাঠ পর্যায়ে ছাগলের PPR-এর সন্দেহজনক/আক্রান্ত কেস নিয়ে খামারিদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে।
#অনেক খামারি সচেতন হয়ে ছাগলকে টিকা দিচ্ছেন—এটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু শুধু টিকা দিলেই সুরক্ষা নিশ্চিত হয় না।
#ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়ার পেছনে থাকতে পারে—
🔹 ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষণ না করা
🔹 Cold chain ঠিক না থাকা
🔹 সঠিক ডোজ বা প্রয়োগ পদ্ধতি না মানা
🔹 অসুস্থ/দুর্বল প্রাণীতে ভুল সময়ে টিকা দেওয়া
🔹 বয়স ও পূর্বের রোগপ্রতিরোধ ক্ষমতা বিবেচনা না করা
🔹 টিকা দেওয়ার পর পর্যাপ্ত ব্যবস্থাপনা ও Biosecurity না থাকা
🔹 রোগের সঠিক diagnosis না করে শুধু অনুমানের ভিত্তিতে চিকিৎসা করা
PPR নিয়ন্ত্রণে সঠিক vaccination program-এর পাশাপাশি biosecurity, quarantine ও movement control-ও গুরুত্বপূর্ণ। �
⚠️ তাই খামারিদের প্রতি অনুরোধ
শুধু “টিকা দেওয়া হয়েছে” বলেই নিশ্চিন্ত হবেন না। টিকা দেওয়ার আগে ও পরে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান/যোগ্য প্রাণিচিকিৎসকের পরামর্শ নিন।
ভ্যাকসিন কোথা থেকে এসেছে, কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সঠিক নিয়মে প্রয়োগ হচ্ছে কি না—এসব নিশ্চিত করুন।
কারণ ভুলভাবে দেওয়া একটি ভ্যাকসিন মানেই শুধু টাকা নষ্ট নয়—পরবর্তীতে পুরো খামারকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে।
🐐 আপনার ছাগলকে বাঁচাতে সচেতন হোন, রোগ হওয়ার পর নয়—রোগ হওয়ার আগেই সঠিক প্রতিরোধ ব্যবস্থা নিন।
Omiangshu Veterinary Care
সচেতন খামারি • সুস্থ প্রাণী • নিরাপদ খামার