Doras Paws

Doras Paws cat's lovely vedio and important tips��

06/06/2026
এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর...
05/06/2026

এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর বাহ্যিকরূপ ছিলো। নিয়মিত তাকে গোসল, খাওয়ানো এমনকি ট্রাম্পের মত করে চুলও আচরে দিতো।

দেখতে তাকে একেবারে ধবধবা নাদুসনুদুস সুন্দর লাগতো। সারা বিশ্বের তার সেই সৌন্দর্য এবং ডোনাল্ড ট্রাম্পের মত ল্যুক আলোচিত হয়।

14/05/2026

Lets goooo

একটা কুকুর বাঁচার জন্য কত ছটফট করছিলো খান জাহান আলী মাজারের দিঘিতে। কেউ একজন অবলা প্রাণীটাকে মজা করে কুমিরের সামনে দিয়ে ...
10/04/2026

একটা কুকুর বাঁচার জন্য কত ছটফট করছিলো খান জাহান আলী মাজারের দিঘিতে। কেউ একজন অবলা প্রাণীটাকে মজা করে কুমিরের সামনে দিয়ে গেছে৷ শিকড় দিয়ে তার পা বাঁধা ছিলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে কুকুরটা, কিন্তু পারেনি। পাশেই সবাই দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছিলো, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। উল্টো তার অসহায় চাহনি দেখে সবাই মজা নিচ্ছিলো।

ধীরে ধীরে কুমিরটা এগিয়ে আসে৷ শেষ পর্যন্ত কুকুরটা আর বাঁচতে পারেনি। আশেপাশে থাকা মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছে। অথচ ঐ সময় মসজিদে আজান হচ্ছিলো৷

প্রতিদিন এভাবেই মানতের নাম করে এই মাজারে কখনো মুরগী, কখনো হাঁস আবার কখনো ছাগল কুমিরের সামনে দেওয়া হয়৷ এই কুমিরের নাম রাখা হয়েছে ধলা পাহাড়৷ সেদিন দু'জন লোককে দেখলাম কুমিরটার সামনে সেজদা দিচ্ছে (নাউজুবিল্লাহ)।

মানে ২০২৬ সালে এসেও এগুলো দেখতে হয়৷
আল্লাহ আমাদের হেদায়েত দিক৷ আমরা আসলে কবে মানুষ হবো? 💔
©

এই বিল্ডিংয়ের মানুষজন ছোটবেলা থেকেই তাকে চিনত। সে ছিল চারতলার একটা ঘরের আদরের বিড়াল—মাঝে মাঝে মালিকের সাথে নিচে নামত, আব...
09/04/2026

এই বিল্ডিংয়ের মানুষজন ছোটবেলা থেকেই তাকে চিনত। সে ছিল চারতলার একটা ঘরের আদরের বিড়াল—মাঝে মাঝে মালিকের সাথে নিচে নামত, আবার তার সাথেই ওপরে উঠত। তার একটা নাম ছিল, গলায় ছিল কলার, আর ছিল একটা নির্দিষ্ট জীবন… যেটা ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল।

তারপর একদিন এলো বদলের দিন…

ঘণ্টার পর ঘণ্টা ট্রাকে করে জিনিসপত্র নামানো হলো। সব কিছু গুছিয়ে তারা চলে গেল—কিন্তু তাকে নিয়ে গেল না। তাকে রেখে গেল ছাদের উপর… কিছু দিনের জন্য পানি রেখে, যেন সেটাই যথেষ্ট একটা জীবন্ত প্রাণকে ফেলে যাওয়ার জন্য।

প্রথম কয়েকদিন ছাদ থেকে তার মিউ মিউ শব্দ শোনা যেত।

ধীরে ধীরে সেই ডাক কমে গেল…

একসময় পুরোপুরি থেমে গেল…

সে শুধু এক কোণে বসে থাকত, নিচের রাস্তার দিকে তাকিয়ে—যেন এখনও অপেক্ষা করছে, হয়তো চিনে ফেলবে কোনো পরিচিত ছায়া, কোনো প্রিয় মানুষকে।

তিন সপ্তাহ পর… আর সহ্য করতে না পেরে তৃতীয় তলার এক আপা তাকে নিজের বাসায় নিয়ে নিলেন। সেই শেষ দিনটার একটা ছবি তিনি তুলে রেখেছিলেন…

নতুন ঘরে ঢোকার পর সে

শান্তভাবে চারপাশ ঘুরে দেখল…

একটু পরে সোফায় গিয়ে বসে পড়ল…

আর কখনো ছাদে ফিরে যেতে চায়নি।

তবে ওই আপা বলেন—

কখনো কখনো তাকে চুপচাপ উপরের দিকে তাকিয়ে থাকতে দেখেন…

কোনো কারণ ছাড়াই…

#সংগৃহীত

03/04/2026

Cute Dogs

26/03/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🌿

আর আজকের দিনে একটা ছোট্ট গান গাইলাম… কেমন হলো জানাবেন 😊🎶

😀
06/03/2026

😀

Address

Rajarbag
1216

Alerts

Be the first to know and let us send you an email when Doras Paws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doras Paws:

Share