R H Badhon Aviary

R H Badhon Aviary "পাখি পালন শুধু শখ নয়, এটি ভালোবাসা আর বন্ধনের আরেক নাম। 💙"
🔰এই পেজটি পাখি সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য আদান প্রদান করা হয়।

বাজরিগার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য..
11/06/2026

বাজরিগার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য..

🐦🌿 পাখির ঘরে কয়েল নয়, নিরাপদ বিকল্প বেছে নিন! 🌿🐦⚠️ মশা তাড়াতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার না করাই ভালো, কারণ এগুলোর ক...
07/06/2026

🐦🌿 পাখির ঘরে কয়েল নয়, নিরাপদ বিকল্প বেছে নিন! 🌿🐦

⚠️ মশা তাড়াতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার না করাই ভালো, কারণ এগুলোর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।

🛡️ মশা থেকে সুরক্ষার জন্য মশারি ব্যবহারই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়।

✅ মশা নিয়ন্ত্রণে যা যা করবেনঃ

🧹 বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
💧 কোথাও যেন বৃষ্টির পানি বা অন্য কোনো পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
🚪 সন্ধ্যা হওয়ার আগেই দরজা-জানালা বন্ধ করে দিন।
🪟 জানালায় মশার নেট ব্যবহার করতে পারেন।

🌿 মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়ঃ

🧄 ১. রসুনের ব্যবহার
রসুনের গন্ধ মশা অপছন্দ করে। কয়েক কোয়া রসুন থেঁতো করে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানি একটি স্প্রে বোতলে ভরে দরজা-জানালার ফ্রেম ও ঘরের কোণায় স্প্রে করুন। এতে মশার উপদ্রব কমতে পারে।

🌱 ২. পুদিনার ব্যবহার
পুদিনা পাতার গন্ধ অনেক ধরনের পোকামাকড় ও মশাকে দূরে রাখতে সাহায্য করে। পুদিনা পাতা পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ ঘরে ছড়িয়ে দিলে মশা কম আসতে পারে।

🌿 ৩. তুলসির ব্যবহার
তুলসি গাছ মশা দূরে রাখতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। ঘরের বারান্দা বা আশপাশে তুলসি গাছ লাগাতে পারেন। এতে মশার উপদ্রব কিছুটা কমানো সম্ভব।

📌 মনে রাখবেন:
✨ মশা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশারি ব্যবহার করা।

💚🐦 সুস্থ থাকুক আপনার প্রিয় পাখি, নিরাপদ থাকুক তাদের পরিবেশ।

━━━━━━━━━━━━━━━
🦜 🦜
📖
━━━━━━━━━━━━━━━

How lutino cockatiel reproduce..☘️
06/06/2026

How lutino cockatiel reproduce..☘️

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
05/06/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

🌡️ ছাদের রুমে পাখি পালন: এয়ার কুলার নাকি এসি?গরমের সময় ছাদে পাখি পালন করা সত্যিই চ্যালেঞ্জিং। অনেকেই জানতে চান—এয়ার ক...
05/06/2026

🌡️ ছাদের রুমে পাখি পালন: এয়ার কুলার নাকি এসি?
গরমের সময় ছাদে পাখি পালন করা সত্যিই চ্যালেঞ্জিং। অনেকেই জানতে চান—এয়ার কুলার ভালো, নাকি এসি?
🔹 এয়ার কুলার ✔ বিদ্যুৎ খরচ কম
✔ শুষ্ক আবহাওয়ায় ভালো কাজ করে
❌ বাংলাদেশে আর্দ্রতা বেশি হওয়ায় কার্যকারিতা কমে যেতে পারে
❌ অতিরিক্ত আর্দ্রতা ছত্রাক, ব্যাকটেরিয়া ও শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে
🔹 এসি ✔ তাপমাত্রা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর
✔ ২৮–২৯°C সাধারণত লাভবার্ড, ককাটেল, বাজরিগার ও ফিঞ্চের জন্য আরামদায়ক
❌ সরাসরি ঠান্ডা বাতাস খাঁচায় লাগানো যাবে না
❌ হঠাৎ তাপমাত্রা পরিবর্তন করা ঠিক নয়
✅ গরমে যা করবেন • ছাদের উপর শেড বা হিট-ইনসুলেশন ব্যবহার করুন
• জানালায় সানশেড নেট বা রিফ্লেক্টিভ পর্দা লাগান
• দিনে কয়েকবার পরিষ্কার পানি বদলান
• ভেজা সফটফুড দ্রুত সরিয়ে ফেলুন
• থার্মোমিটার ও হাইগ্রোমিটার ব্যবহার করে তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করুন
📌 আমার মতামত:
যদি রুমের তাপমাত্রা নিয়মিত ৩৪–৩৮°C বা তার বেশি হয়ে যায়, তাহলে এয়ার কুলারের তুলনায় এসি অনেক বেশি কার্যকর ও নিরাপদ সমাধান। তবে এর সাথে পর্যাপ্ত বায়ু চলাচল ও ভেন্টিলেশনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
🐦 মনে রাখবেন: পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থিতিশীল তাপমাত্রা, পরিষ্কার বাতাস এবং পর্যাপ্ত পানি।

🥵🦜এই প্রচন্ড গরমে পাখির Heat Stroke পোস্ট আবার না দিয়ে পারলাম না। ভালো থাকুক সবার পাখি ❤️🐦🚨☀️ পাখির Heat Stroke-এর প্রধ...
04/06/2026

🥵🦜এই প্রচন্ড গরমে পাখির Heat Stroke পোস্ট আবার না দিয়ে পারলাম না। ভালো থাকুক সবার পাখি ❤️🐦

🚨☀️ পাখির Heat Stroke-এর প্রধান লক্ষণগুলো জানেন কি? 🦜
প্রচণ্ড গরমে পাখিরা Heat Stress বা Heat Stroke-এ আক্রান্ত হতে পারে। দ্রুত লক্ষণগুলো চিনতে পারলে অনেক ক্ষেত্রে পাখির জীবন বাঁচানো সম্ভব।
⚠️ Heat Stroke-এর প্রধান লক্ষণ:
🔴 মুখ খুলে দ্রুত ও জোরে জোরে শ্বাস নেওয়া (Excessive Panting)
🔴 ডানা শরীর থেকে দূরে ছড়িয়ে রাখা
🔴 অতিরিক্ত দুর্বল ও নিস্তেজ হয়ে যাওয়া
🔴 খাঁচার নিচে বসে থাকা বা বারবার নিচে নেমে আসা
🔴 চোখ আধা বন্ধ রাখা বা ঘুম ঘুম ভাব
🔴 খাবার ও পানি খাওয়ার আগ্রহ কমে যাওয়া
🔴 ভারসাম্য হারানো বা টলমল করে দাঁড়ানো
🔴 ডানা ঝুলে পড়া
🔴 হঠাৎ অস্থির আচরণ অথবা উল্টো অস্বাভাবিক চুপচাপ হয়ে যাওয়া
🔴 খিঁচুনি (Seizure) বা অজ্ঞান হয়ে যাওয়া — এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থা
🚨 জরুরি করণীয়: ✅ দ্রুত ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে নিয়ে যান ✅ হালকা ঠান্ডা (বরফ শীতল নয়) পানি স্প্রে করুন ✅ ফ্যানের বাতাস পরোক্ষভাবে দিন ✅ পরিষ্কার পানি দিন

❌ কখনোই সরাসরি বরফ বা বরফ ঠান্ডা পানি ব্যবহার করবেন না
মনে রাখবেন, Heat Stroke একটি মেডিক্যাল ইমার্জেন্সি। দ্রুত ব্যবস্থা না নিলে পাখির কিডনি, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
🦜❤️ এই গরমে আপনার পাখির দিকে একটু বেশি নজর রাখুন। তাদের নীরব কষ্টের ভাষা আমাদেরই বুঝতে হবে।

🌡️☀️  প্রচণ্ড গরম! আপনার আদরের পাখি কি পর্যাপ্ত হাইড্রেটেড? 🐦💦এই তীব্র গরমে শুধু মানুষ নয়, পাখিরাও হিট স্ট্রেস ও পানিশূন...
04/06/2026

🌡️☀️ প্রচণ্ড গরম! আপনার আদরের পাখি কি পর্যাপ্ত হাইড্রেটেড? 🐦💦

এই তীব্র গরমে শুধু মানুষ নয়, পাখিরাও হিট স্ট্রেস ও পানিশূন্যতার ঝুঁকিতে থাকে। তাই নিয়মিত যত্ন নেওয়া খুবই জরুরি।

✅ Electromin Saline
গরমের দিনে সপ্তাহে ১-২ বার বা প্রয়োজন অনুযায়ী পানিতে মিশিয়ে দিলে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে এবং পানিশূন্যতার ঝুঁকি কমাতে সহায়তা করে।

🥥 ডাবের পানি
প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের ভালো উৎস। অল্প পরিমাণে মাঝে মাঝে দেওয়া যেতে পারে।

🍋 লেবুর পানি
হালকা করে মিশিয়ে দিলে সতেজতা বাড়াতে পারে। তবে বেশি ঘন করে দেওয়া যাবে না।

🌿 এলোভেরা
পরিষ্কার এলোভেরা জেল অল্প পরিমাণে দিলে হজম ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়ক হতে পারে।

💧 সবসময় ফ্রেশ পানি
দিনে অন্তত ২-৩ বার পানি পরিবর্তন করুন। গরম পানিতে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়।

🏠 গরমে আরও করণীয়:
✔️ খাঁচা সরাসরি রোদে রাখবেন না।
✔️ পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
✔️ দুপুরের অতিরিক্ত গরমে গোসলের পানি দিতে পারেন।
✔️ নরম শাকসবজি ও পানি সমৃদ্ধ খাবার দিন।
✔️ হাপাতে থাকা, ডানা ছড়িয়ে বসা বা অতিরিক্ত অলসতা দেখলে দ্রুত ব্যবস্থা নিন।

❤️ মনে রাখবেন:
গরমে সবচেয়ে বড় ওষুধ হলো ছায়া, পরিষ্কার পানি এবং সঠিক যত্ন।
আপনার পাখি সুস্থ থাকুক, নিরাপদ থাকুক।

Cockatiel mutation types...🧐
31/05/2026

Cockatiel mutation types...🧐

27/05/2026

ঈদ মুবারাক সবাইকে ।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা আর অভিনন্দন রইলো 🌺

ঈদের ছুটিতে পাখালদের জন্য পরামর্শ -☞ যখন সবাই পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত থাকেন বা অনেকে ঢাকার বাইরে ঘুরতে যান, তখন খাঁচার ...
25/05/2026

ঈদের ছুটিতে পাখালদের জন্য পরামর্শ -

☞ যখন সবাই পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত থাকেন বা অনেকে ঢাকার বাইরে ঘুরতে যান, তখন খাঁচার বৈধ শখের পোষা পাখিদের বাড়তি যত্নের প্রয়োজন হয়। আপনি যদি পাখিকে বাসায় রেখে যান কিংবা সাথে নিয়ে যা(টেইম পাখি)—উভয় ক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি।

নিচে ঈদের ছুটিতে পাখির যত্নের মূল বিষয়গুলো আলোচনা করা হলো:

⇨বাসায় রেখে গেলে করণীয় (যদি ১-৩ দিনের জন্য হয়)
পাখিকে একা বাসায় রেখে যাওয়ার ক্ষেত্রে খাবার ও পানির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

⇨অতিরিক্ত খাবার ও পানির পাত্র: খাঁচায় স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে খাবার ও পানির পাত্র দিন। অন্তত ২-৩টি পাত্রে পরিষ্কার পানি এবং সিডমিক্স বা খাবার দিয়ে রাখুন, যেন একটি উল্টে গেলেও পাখি ক্ষুধার্ত না থাকে।

⇨স্বয়ংক্রিয় ফিডার (Automatic Feeder):সম্ভব হলে অটোমেটিক ওয়াটারার এবং ফিডার ব্যবহার করুন। এতে পানি ও খাবার ময়লা হওয়ার ঝুঁকি কমে এবং দীর্ঘদিন সরবরাহ সচল থাকে।

⇨খাবারের ধরন:ছুটিতে যাওয়ার আগে পাখিকে এমন কোনো নরম খাবার (যেমন: এগ ফুড, সফট ফুড বা ভিজানো বীজ) দেবেন না যা দ্রুত পচে বা নষ্ট হয়ে ফাঙ্গাস তৈরি করতে পারে। শুধু শুকনা সিডমিক্স বা পেলেড(আমাদের দেশে নাই😭) দিন।

⇨নিরাপদ ও বায়ুচলাচলযুক্ত স্থান: খাঁচাটি ঘরের এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যায়, কিন্তু সরাসরি তীব্র রোদ বা বৃষ্টির ছাঁট আসে না। ফ্যান চালু রেখে যাওয়ার ক্ষেত্রে স্পিড একদম কমিয়ে (ডিমিং মোডে) রাখুন এবং নিশ্চিত করুন যেন কোনোভাবেই দুর্ঘটনা না ঘটে।

⇨অন্যান্য প্রাণীর উপদ্রব থেকে রক্ষা: ঘরের দরজা-জানালা ভালোভাবে লক করুন যাতে বিড়াল, ইঁদুর, বা টিকটিকি খাঁচার কাছে পৌঁছাতে না পারে।

☞✔দীর্ঘ ছুটির জন্য ট্রাস্টেড কেয়ার বা বোর্ডিং-

(যদি ছুটির মেয়াদ ৩ দিনের বেশি হয়, তবে পাখিকে একদম একা রেখে যাওয়া মোটেও নিরাপদ নয়।)

☞✔বিশ্বস্ত কারো দায়িত্ব দেওয়া: আপনার কোনো অভিজ্ঞ পাখিপ্রেমী বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীকে চাবি দিয়ে যেতে পারেন, যিনি প্রতিদিন বা একদিন পর পর এসে পাখির খাবার ও পানি বদলে দিতে পারবেন।

☞✔ পেট বোর্ডিং বা বার্ড হোস্টেল:(যদি থাকে) পেট বোর্ডিং বা অভিজ্ঞ ব্রিডাররা ছুটির দিনগুলোতে পাখি রাখার সুবিধা (Bird Boarding) দিয়ে থাকেন(যাদের কম পাখি থাকে)। সেখানে রেখে যাওয়া(টেইম পাখি) সবচেয়ে নিরাপদ।

➤পাখিকে সাথে নিয়ে ভ্রমণ করলে
যদি পাখিকে সাথে করে গ্রামের বাড়ি বা অন্য কোথাও নিয়ে যেতে চান:

⇨ভ্রমণের খাঁচা (Travel Cage): যাতায়াতের জন্য ছোট এবং নিরাপদ ট্রাভেল কেজ বা ব্রিডিং বক্স ব্যবহার করুন। খাঁচার চারপাশে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন, যাতে বাইরের হইচই বা গাড়ি দেখে পাখি ভয় না পায় (স্ট্রেস ফ্রি থাকে)।

☞রোদ ও গরম থেকে সাবধান:জার্নি করার সময় পাখিকে সরাসরি এসির বাতাসের সামনে বা প্রচণ্ড রোদে রাখবেন না।

☞যাত্রাপথে খাবার ও পানি: গাড়ি থামিয়ে মাঝেমধ্যে পাখিকে পানি ও হালকা খাবার দিন। রানিং গাড়িতে পানি দিলে তা পড়ে গিয়ে খাঁচা ভিজে যেতে পারে, তাই সাবধানে খেয়াল রাখুন।

✔আপনার ডানাযুক্ত ছোট্ট বন্ধুটি যেন সুস্থ ও নিরাপদে থাকে, সেই শুভকামনা রইল!

✔✆পরিশেষে বলতে চাই,পাখালদের ১-৩ দিনের বেশী ভ্রমন না করাই ভাল😁
✪ঈদ মোবারক ✪

লিখেছেন শ্রদ্ধেয় Sultan Babu ভাই

Address

Mymensingh Sader
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when R H Badhon Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category