Pet Care & Vet Point

Call Website Contact the business

Pet Care & Vet Point Welcome to Pet Care & Vet Point. We have a facility of Vaccination, Treatment, surgery of pet.

20/09/2026

Cat Fleas: Causes & Prevention

19/09/2026

Dermatophytosis in Cats: Causes, Symptoms & Treatment




17/09/2026

Orange-এর কিছুদিন ধরে বারবার re**al prolapse হচ্ছিল। এর আগে কয়েকবার স্বাভাবিকভাবে prolapse correction করা হলেও কিছুদিন পর আবার একই সমস্যা ফিরে আসছিল।
বারবার prolapse হওয়ায় এবার সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য Colopexy surgery করা হয়।
আলহামদুলিল্লাহ, আজ surgery-এর ১ সপ্তাহ পর Orange অনেকটাই ভালো আছে এবং re**al prolapse-এর সমস্যা দেখা যাচ্ছে না।

16/09/2026

Cute 🐾

28/08/2026

Paracetamol মানুষের জন্য বহুল ব্যবহৃত একটি ওষুধ, কিন্তু বিড়ালের জন্য এটি অত্যন্ত বিষাক্ত। খুব অল্প পরিমাণও মারাত্মক poisoning ঘটাতে পারে।

প্রধান লক্ষণগুলো হতে পারে:

মুখ/জিহ্বা ও মাড়ি নীলচে বা বাদামি হওয়া
শ্বাসকষ্ট
অতিরিক্ত দুর্বলতা
বমি, লালা পড়া
মুখ ও পা ফুলে যাওয়া
দ্রুত heart rate
severe case-এ collapse বা মৃত্যু

23/08/2026

সাময়িক সেবা বন্ধের বিজ্ঞপ্তি:

⏰ সময়: আজ বিকাল ৪:০০টা – ৫:০০টা

ময়মনসিংহে ভেটেরিনারি ডাক্তারদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত আমাদের সকল প্রকার সেবা বন্ধ থাকবে।

আজ আমার চেম্বারে একটি প্যারট চোখের গুরুতর সমস্যা নিয়ে এসেছিল। পরীক্ষার সময় দেখা যায়, চোখটি ফুলে প্রায় বন্ধ হয়ে গেছে এবং ...
25/07/2026

আজ আমার চেম্বারে একটি প্যারট চোখের গুরুতর সমস্যা নিয়ে এসেছিল। পরীক্ষার সময় দেখা যায়, চোখটি ফুলে প্রায় বন্ধ হয়ে গেছে এবং চোখের ভেতরে caseous pus plug ছিল। সতর্কতার সঙ্গে চোখটি পরিষ্কার করার পর ছবিতে দেখানো জমাট, পুঁজের মতো পদার্থগুলো বের হয়েছে।

পাখির ক্ষেত্রে পুঁজ অনেক সময় তরল না হয়ে ঘন ও শক্ত দানার মতো জমে থাকে। এ ধরনের অবস্থা চোখের সংক্রমণ, কনজাংটিভাইটিস, সাইনাস ইনফেকশন, চোখে আঘাত বা অন্য কোনো অন্তর্নিহিত সমস্যার কারণে হতে পারে। চোখ পরিষ্কার করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে |

এই female cat-এর গত ৩ দিন ধরে va**na থেকে pus discharge হচ্ছিল। প্রথমে অনেকেই এটাকে সাধারণ সমস্যা মনে করতে পারেন, কিন্তু...
21/07/2026

এই female cat-এর গত ৩ দিন ধরে va**na থেকে pus discharge হচ্ছিল। প্রথমে অনেকেই এটাকে সাধারণ সমস্যা মনে করতে পারেন, কিন্তু পরীক্ষা করে দেখা যায় এটি ছিল Pyometra (জরায়ুতে পুঁজ জমে যাওয়া)।

Pyometra হলো female cat-এর জরায়ুর একটি গুরুতর infection, যেখানে uterus-এর ভিতরে pus জমে যায়। সময়মতো চিকিৎসা না হলে infection সারা শরীরে ছড়িয়ে গিয়ে জীবন ঝুঁকির কারণ হতে পারে।

এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে surgery (ovariohysterectomy/spay) করা হয়েছে, যেখানে আক্রান্ত uterus ও ovaries অপসারণ করা হয়। Pyometra-তে এই surgery-ই সবচেয়ে কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচিত হয়।

Pet owner-দের জন্য কিছু সতর্কতা:
1. Female cat-এ অস্বাভাবিক va**nal discharge হলে অবহেলা করবেন না
2. খাওয়া কমে যাওয়া, দুর্বলতা, জ্বর, পেট ফুলে যাওয়া—এসব লক্ষণ গুরুত্বের সাথে দেখুন
3. নিয়মিত reproductive health check-up করান

আজ আমার ছোট্ট পেশেন্ট Snowball-এর পরিবারের কাছ থেকে এমন একটি সুন্দর সারপ্রাইজ পেলাম, যা সত্যিই আমাকে বাকরুদ্ধ করে দিয়েছ...
17/07/2026

আজ আমার ছোট্ট পেশেন্ট Snowball-এর পরিবারের কাছ থেকে এমন একটি সুন্দর সারপ্রাইজ পেলাম, যা সত্যিই আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। প্রতিটি উপহার ছিল অসাধারণ, আর তার সঙ্গে ছিল Snowball-এর নামে নিজের হাতে বানানো এই সুন্দর কার্ডটি।

Snowball এবং তার পরিবারকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা আমার দায়িত্ববোধকে আরও অনেক গুণ বাড়িয়ে দিল।

ভালোবাসা রইল Snowball-এর জন্য। সুস্থ ও আনন্দে থাকুক সব সময়।

আজ একটি মেয়ে বিড়ালের স্পে সার্জারির সময় ডিম্বাশয়ে Ovarian Cyst পাওয়া যায়। ছবিতে চিহ্নিত অংশটিই হলো সিস্ট। Ovarian বা fo...
14/07/2026

আজ একটি মেয়ে বিড়ালের স্পে সার্জারির সময় ডিম্বাশয়ে Ovarian Cyst পাওয়া যায়। ছবিতে চিহ্নিত অংশটিই হলো সিস্ট। Ovarian বা follicular cyst মূলত ডিম্বাশয়ের ভেতরে তৈরি হওয়া তরলপূর্ণ অস্বাভাবিক গঠন, যা অতিরিক্ত ইস্ট্রোজেন নিঃসরণের কারণে বিড়ালের স্বাভাবিক প্রজননচক্রে সমস্যা সৃষ্টি করতে পারে।

আক্রান্ত বিড়াল দীর্ঘদিন হিটে থাকতে পারে, বারবার ডাকতে পারে, অস্থির আচরণ করতে পারে, পুরুষ বিড়ালের প্রতি আকর্ষণ দেখাতে পারে এবং প্রজননে ব্যর্থ হতে পারে। বিশেষ করে ২১ দিনের বেশি একটানা হিটের লক্ষণ থাকলে follicular cyst সন্দেহ করা যেতে পারে। তবে অনেক বিড়ালের কোনো দৃশ্যমান লক্ষণ না থাকায় স্পে সার্জারির সময় হঠাৎ এটি ধরা পড়ে।

যেসব বিড়ালকে ভবিষ্যতে ব্রিডিং করানো হবে না, তাদের ক্ষেত্রে ডিম্বাশয় ও জরায়ু অপসারণ বা স্পে সার্জারি সবচেয়ে কার্যকর চিকিৎসা।

দীর্ঘদিন হিটে থাকা বা অস্বাভাবিক প্রজনন আচরণ দেখালে অবহেলা না করে ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন।
নিজের সিদ্ধান্তে কোনো হরমোনাল ওষুধ বা ইনজেকশন ব্যবহার করবেন না।

Address

Mosque Baitul Falah Complex (Ground Floor), Section-11, Block-C, Road-10, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Pet Care & Vet Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Care & Vet Point:

Shortcuts

Share

Category