ভেটেরিনারি সার্জন বোচাগঞ্জ দিনাজপুর

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • ভেটেরিনারি সার্জন বোচাগঞ্জ দিনাজপুর

ভেটেরিনারি সার্জন বোচাগঞ্জ দিনাজপুর Animal and poultry management, treatment and surgery consultant

01/07/2026
30/06/2026

লাম্পিতে আক্রান্ত বাছুরের ("Thigh Muscle Abcess") ছোট অপারেশন সমাপ্ত করলাম। আপনার প্রানীকে প্রাণিসম্পদ হাসপাতালে এনে সুচিকিৎসা নিবেন।

ধন্যবাদান্তে
ডা: নিহারঞ্জন প্রামানিক
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বোচাগঞ্জ, দিনাজপুর
জরুরি প্রয়োজনে : 01324-289122

23/06/2026

সাধু সাবধান!!
মাঠ পর্যায়ে পল্লী চিকিৎসক ও খামারিদের মাঝে গর্ভফুল না পড়ার সমাধান হিসেবে টেনে বের করার একটি ভয়ানক প্রবনতা পরিলক্ষিত হচ্ছে।

গর্ভফুল টেনে বের করলে পরবর্তীতে কনসেপ করা ও হিটে আসা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তার থেকে বড় ঝুঁকি হচ্ছে ধনুস্টংকার বা টিটেনাস হওয়ার ঝুঁকি আছে।
ফুল আটকে গেলেবতার সুন্দর চিকিৎসা আছে, তাই ভুল করবেন না। তাই নিকটস্থ ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিন।

বি দ্র: এই গাভীটি ধনুষ্টংকারে আক্রান্ত হয়েছে, এই গাভীটির খালি হাতে ফুল বের করা হয়েছিল।

23/06/2026



আমি ভিডিও সাধারনত দেই না, তবে প্রথম ঝংকা( ইউপিডি) এর ভিডিও দেওয়ার পর খামারিরা অনেক সচেতন হয়, ফলে অনেকে তাদের গাভীর এই তীব্র যন্ত্রনা থেকে মুক্তি দেওয়ার সদিচ্ছা করেন। ফলে অনেক খামারি এগিয়ে আসছে। এভাবেই প্রাণীর প্রতি মানবিকতা ফুটে উঠবে। এভাবেই এগিয়ে যাক প্রাণীসম্পদ সেক্টর।

20/06/2026


গ্রামীন খামারিদের মাঝে এই সমস্যাটি খুবই পরিচিত, কেউ ঝংকা/টংকা/ঠাস লাগা/রগেটান ইত্যাদি বলে জানেন।

আনেক খামারি এই সমস্যাটা সমাধান না করে গরুটিকে দীর্ঘদিন কষ্টে রাখেন, এর যন্ত্রনা অনেক তীব্র, পা ভাঁজ করতে পারে না, গরু শুকিয়ে যায় এমনকি হঠাৎ পড়ে গিয়ে পা ভাঙ্গার ঘটনা ঘটে।

বোচাগঞ্জ এর সকল খামারি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্যার ওষুধ ব্যবহারে ভালো হয় না তাই অযথা টাকা খরচ করবেন না। একটি ছোট অপারেশনের পর পরই আপনার গরুটিকে সুস্থ করা যায়। সু-চিকিৎসা পেতে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করুন।

কৃতজ্ঞতায়
ডা: নিহারঞ্জন প্রামানিক
ভেটেরিনারি সার্জন
উপজলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
বোচাগঞ্জ, দিনাজপুর

  ভেটেরিনারি সেবা ও প্রাণিসম্পদ সেবাসমূহ মাঠ পর্যায়ে প্রচারনার উদ্দেশ্যে রনগাঁও ইউনিয়নের চিন্তামনি এলাকায় উঠান বৈঠক ও ফ্...
17/06/2026


ভেটেরিনারি সেবা ও প্রাণিসম্পদ সেবাসমূহ মাঠ পর্যায়ে প্রচারনার উদ্দেশ্যে রনগাঁও ইউনিয়নের চিন্তামনি এলাকায় উঠান বৈঠক ও ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রোমানা আকতার রোমি স্যার, ভেটেরিনারি সার্জন ডাঃনিহারঞ্জন প্রামানিক, উপসহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আমজাত হোসেন, কৃত্রিম প্রজনন কর্মী, ভ্যাকসিনেটর, পল্লী চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সম্মানিত খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উঠান বৈঠকের সময় লাম্পি রোগ, ক্ষুরারোগ সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব নিয়ে সচেতন করা হয়, এছাড়া নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে খামারিদের মাঝে বিভিন্ন মেডিসিন বিনামূল্যে বিতরন করা ও গবাদি প্রাণির চিকিৎসা প্রদান করা হয়।

এমন একটি সফল অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদান্তে
ডাঃনিহারঞ্জন প্রামানিক
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বোচাগঞ্জ, দিনাজপুর

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বোচাগঞ্জ, দিনাজপুরের নতুন অবিভাবক অত্যন্ত বিচক্ষন, ও  ডাইনামিক ডা. রুমান...
24/05/2026

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বোচাগঞ্জ, দিনাজপুরের নতুন অবিভাবক অত্যন্ত বিচক্ষন, ও ডাইনামিক ডা. রুমানা আকতার রোমি স্যার🦚, সেই সাথে আমাদের সবার প্রিয় সদা হাস্যোজ্জ্বল, সুন্দরের পূজারী বাগানপ্রেমি ডা. আবু কায়েস বিন আজিজ স্যারকে বিদায় দিতে হচ্ছে🥲।
স্যারের আগমনে হাসপাতাল বর্ণিল থেকে আরো বর্ণিল ও শোভাবর্ধক হবে বলে প্রত্যাশা রাখি। স্যারের নতুন পথচলা আরো মসৃন ও সাফল্যমণ্ডিত হোক, উপজেলার প্রাণিসম্পদ এগিয়ে যাক আরো দুর্বার গতিতে!!

উপজেলা প্রাণিসম্পদ অফিসার স্যারকে বোচাগঞ্জে সু-স্বাগতম💐💐💐

Address

Setabganj, Bochaganj
Dinajpur
5216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভেটেরিনারি সার্জন বোচাগঞ্জ দিনাজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category