21/08/2026
মালা আর জসীম🫶,তারা কাপল। প্রতিদিন এই এক টুকরো কেকের অপেক্ষায় গেটের কাছে বসে থাকে কখন আমার স্মেল পাবে ছুটে আসবে,বিশেষ করে মালা! ❤️
জামাই খাবার নিয়ে বরাবরই বাড়ির গেটের সামনে এভাবে আরাম করে বসে খায়। কিন্তু বউটা প্রতিবার খাবারটা মুখে নিয়ে, চোখভরা কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না আমি চলে যাই। 🥺
জীবনে যখন বিষাদ লাগে, তখন আশেপাশের এমন ছোট ছোট অনেক কিছুই আছে, যেগুলো দেখলে মনটা আবার ভালো হয়ে যায়।
জীবন সুন্দর। ❤️