Purr Paradise Foster Home Bashundhara R/A

Call Website Contact the business

Purr Paradise Foster Home Bashundhara R/A A 4-STAR QUALITY FOSTER HOME FOR YOUR LOVELY CAT. CALL / WHATSAPP: +88 01326238406
ADDRESS: APOLLO GATE, BASHUNDHARA R/A

WHEN YOU ARE AWAY, WE TAKE CARE OF YOUR FURBABIES WITH SAFETY, SECURITY, PRIVACY, AND ENSURE A WONDERFUL PLAYFUL TIME FOR THEM! হ্যালো, আমি নওশীন শার্মিলী।
আমি Purr Paradise Foster Home এর Owner।
ফস্টার হোমের যাবতীয় সব কিছু আমি একাই দেখাশুনা করি।

শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই—আমি কোনো কর্পোরেট উদ্যোক্তা নই, কোনো পেট ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত নই। আমি একজন একেবারেই সাধারণ মানুষ, গত প্রায় ৯ বছর ধরে নিজের হাতে বিড়াল পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই শেখাটা কোনো বই, ইউটিউব ভিডিও বা প্রশিক্ষণ থেকে নয় বরং পুরোটাই জীবন থেকে পাওয়া শিক্ষা।

আমার নিজেরও বিড়াল আছে। আগে কোথাও ঘুরতে গেলে বা ছুটিতে বাড়ি গেলে ওকে কোথায় রেখে যাবো বা কিভাবে নিয়ে যাবো সবকিছু নিয়েই অনেক দুশ্চিন্তায় থাকতে হতো। অনেকে এখনও মনে করেন বিড়াল খুব Low Maintainance. কিন্তু এই ধারণাটা শুধু ভুল নয়, বরং বিপজ্জনক। কারণ বাস্তবতায় দেখা যায় বিড়ালের মানুষের থেকেও বেশি Maintainance এর দরকার পড়ে। বিড়াল কথা বলতে পারে না, কিন্তু তারা সবকিছুই অনুভব করে। আমরা সবাই জানি, বিড়ালরা শুধু পোষা প্রাণী নয়—ওরা আমাদের পরিবারের অংশ, আমাদের জীবনের এক অংশ। তাই ওদের জন্য নিরাপদ ও সঠিক জায়গা খুঁজে পাওয়াটা আপনার জন্য কতটা দুশ্চিন্তার, সেটা আমি বুঝি।

আমি কাউকে অসম্মান করতে চাইনা কিন্তু সত্য বলাটা জরুরী। ঢাকায় অনেক ফস্টার হোম আছে। আমিও বাস্তব অভিজ্ঞতা নিতে একাধিক ফস্টার হোমে আমার বিড়াল রেখে ছুটিতে গিয়েছি। কিন্তু ফিরে এসে দেখেছি—ও ঠিকমতো খাচ্ছে না, ওজন কমে গেছে, ভয়ে ভয়ে লুকিয়ে থাকছে। এগুলো কখনোই স্বাভাবিক লক্ষণ নয়। কিছুদিনের মধ্যেই শরীরে flea দেখা গেছে, এমনকি কৃমির সমস্যাও হয়েছে।
পরে বুঝেছি, এর মূল কারণ ছিল একাধিক বিড়াল একসাথে থাকা এবং একাধিক বিড়ালের জন্য সীমিত লিটার বক্স। ঢাকার ম্যাক্সিমাম ফস্টার হোমগুলোতে বিড়াল একটি ইউনিট মাত্র। তাদের মতে; যতো বেশি বিড়াল, ততো বেশি প্রফিট।

এই অভিজ্ঞতাগুলোই আমাকে একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছিল – “তাহলে আমি কাকে বিশ্বাস করবো? কোন ফস্টার হোম শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশ্য ছাড়া বিড়ালের যত্ন নিয়ে কাজ করে?” এই প্রশ্নের উত্তর থেকেই আমার ফস্টার হোম জার্নি শুরু হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা তিন বছরে পা দিয়েছি। এই তিন বছরের পথচলায় আপনাদের সবার সাথে অগণিত স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসা জড়িয়ে আছে—এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ফস্টার হোম শুরু করার পেছনে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না। শুরুতে অনেকদিন বিনামূল্যেও বিড়াল রেখেছি। তবে ধীরে ধীরে দায়িত্ব এবং বিড়ালের সংখ্যা বাড়তে থাকায় ন্যূনতম ফস্টার চার্জ চালু করতে হয়। আমি ইচ্ছা করেই সীমিত সংখ্যক বিড়াল ফস্টার করি। কারণ আমার ফস্টার কোনো কমার্শিয়াল স্পেস নয়; এটি আমার নিজস্ব বাসা, যেখানে আমি নিজেই বসবাস করি। এই কারণে সরাসরি ভিজিট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফস্টার সম্পর্কে নিশ্চিত হতে চাইলে ভিডিও কলের মাধ্যম দেখার সুযোগ রয়েছে, অথবা ফস্টারের বিস্তারিত ভিডিও আপনাদের সরবরাহ করা যেতে পারে। তারপর আমাদের পেজে প্রকাশিত সব ভিডিও এই ফস্টারেই ধারণ করা, তাই পেজের ভিডিও দেখেও আপনারা পরিষ্কার ধারণা নিতে পারবেন।

আমি “Quality Over Quantity”--তে বিশ্বাসী বলেই তাই প্রতিটি বিড়ালের ক্ষেত্রে তার বয়স, ব্রিড, খাবারের অভ্যাস, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, নিউটার/স্পে করা হয়েছে কিনা, এমনকি তার স্বভাব—মিশুক না কি একটু রাগী—সব কিছু জানা আমার জন্য জরুরি। এই requirements গুলো মিললেই আমি ফস্টার করতে আগ্রহী থাকি।

16/07/2026

মা বাসায় না থাকলে সন্তানরা যা করে 😂🙏 মাথা খারাপ হয়ে যায় রেগে মেগে…

Imported cat food declared at Tk. 33 per kg is being sold for Tk. 1,000+ per kg in Bangladesh, in some cases reaching as...
15/07/2026

Imported cat food declared at Tk. 33 per kg is being sold for Tk. 1,000+ per kg in Bangladesh, in some cases reaching as high as Tk. 3,600. The extraordinary price gap has sparked concerns among cat owners over whether they are being charged unfair prices and whether deeper problems exist within the import chain.
An investigation led by Times of Bangladesh traced some of the country’s biggest imported cat food brands to major importers including Birds Palace, Smart Trade Bangladesh and 3S Impex Bangladesh, as well as Oireed Trade International, TM Imports, TRK Global Enterprise and Berlin International.
These companies import popular brands such as Wanpy, SmartHeart, Whiskas, Felicia, Kaniva, Nature Bridge, Kitchen Flavor and Versele-Laga.
The wide gap between their declared values and market prices has also triggered concerns over possible under-invoicing, tax fraud risks and import of counterfeit or misrepresented products.
As Bangladesh’s pet ownership continues to grow, authorities are facing growing calls for greater transparency in how imported cat food is valued, priced and brought to market.

Imported cat food declared at Tk. 33 per kg is being sold for Tk. 1,000+ per kg in Bangladesh, with some products priced as high as Tk. 3,600 per kg. The large gap between import values and retail prices has raised concerns over whether pet owners are paying unfairly high prices.

A Times of Bangladesh investigation found that several leading importers bring popular brands such as Wanpy, SmartHeart, Whiskas and Kaniva into the country. The report also highlighted concerns over possible under-invoicing, tax fraud and counterfeit or misrepresented products, leading to calls for greater transparency in the cat food import and pricing system.

Perfect Summer lover🌞🌞(এসি তে থাকলে সে চাদর খোঁজে)🐸
27/06/2026

Perfect Summer lover🌞🌞
(এসি তে থাকলে সে চাদর খোঁজে)🐸

23/06/2026

“কিউই 🥝 “ বাবু এসেছিল প্রথম বার,
দারুণ মিষ্টি দেখতে ।

ফাইনালি ফস্টার রুমের জানালটাও ক্যাট প্রুফ করে ফেলছি 🤲
20/06/2026

ফাইনালি ফস্টার রুমের জানালটাও ক্যাট প্রুফ করে ফেলছি 🤲

31/05/2026

Beautiful Fiona

31/05/2026

Snowfee

31/05/2026

Snowfee doll ❤️

29/05/2026

বিগত ৬টি ঈদ (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) আমি টানা আপনাদের পাশে ছিলাম। আপনারাও আমার ওপর চোখ বন্ধ করে ভরসা রেখেছেন। আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

তবে আজ কিছুটা ভারী মন নিয়েই জানাচ্ছি যে, এবারের ঈদটিই ছিল আমার ফস্টারের শেষ ঈদ। এরপর থেকে ঈদের ছুটির দিনগুলোতে আমি আর ফস্টার সার্ভিস দিতে পারবো না। দীর্ঘদিনের একটানা কাজের পর, আমার নিজেরও একটু বিশ্রামের বা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রয়োজন হয়। আশা করি আমার এই সিদ্ধান্তটিকে আপনারা সহানুভূতির দৃষ্টিতে দেখবেন এবং কোনোভাবেই মন খারাপ করবেন না।

তবে হ্যাঁ, আমি কিন্তু হারিয়ে যাচ্ছি না! রোজার মাসে, ঈদের আগে বা পরে—এমনকি বছরের অন্য যেকোনো সময় ফস্টার সার্ভিস আপনাদের জন্য আগের মতোই খোলা থাকবে। শুধু ঈদের মূল ছুটির দিনগুলোতে অন রিকোয়েস্টেও আমি কোনো বিড়াল ফস্টারে নিতে পারবো না।

ঈদের ছুটি বাদে বছরের বাকিটা সময় আমি ঠিক আগের মতোই আপনাদের পাশে থাকবো।

আপনি থাকবেন তো আমার সাথে?

29/05/2026

🌙✨ সবাইকে বিলম্বিত ঈদ মোবারক! ✨🌙

আশা করি পরিবারের সবাইকে নিয়ে আপনাদের ঈদ দারুণ কেটেছে। এবারের ঈদে আবহাওয়াও আমাদের প্রতি বেশ সদয় ছিল। তুলনামূলক কম গরম আর বৃষ্টির স্নিগ্ধতায় আমার কাছে আপনাদের রেখে যাওয়া আদরের সন্তানরাও খুব স্বাচ্ছন্দ্যে সময় কাটিয়েছে। সব বাচ্চারা সুস্থ ও প্রাণবন্ত আছে। 🐾

ঈদের এই কয়েকটা দিন ফস্টারের বাবুদের সার্বক্ষণিক দেখভাল করতে গিয়ে আমাকে এতটাই ব্যস্ত সময় পার করতে হয়েছে যে, চাইলেও অনেকের মেসেজের ঠিকমতো রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তবে আনন্দের খবর হলো, আজ থেকে সবার আপডেট ঠিকমতো পৌঁছে যাবে! আর যারা নতুন করে ফস্টারে বিড়াল দিতে বা নিতে চাইছেন, তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করতে পারেন। 📩

Address

রাবা ডিজিটাল মাদ্রাসার গলি, অ্যাপোলো গেট, বসুন্ধরা (ব্লকের বাইরে)
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Purr Paradise Foster Home Bashundhara R/A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purr Paradise Foster Home Bashundhara R/A:

Shortcuts

Share