28/09/2026
📢 ঢাকার বাইরে Cash on Delivery নিয়ে একটি জরুরি কথা
আপনারা যারা বলেন, “ঢাকার বাইরে Cash on Delivery দেন না কেন?” — আজকের এই অভিজ্ঞতার পর বলুন, আমরা কীভাবে দেব? 🙂
Customer-এর অনুরোধে পার্সেল পাঠানো হলো। অথচ delivery-এর দিন বলা হচ্ছে—
❌ “আজ নিতে পারবো না”
❌ “অসুস্থ”
❌ “Delivery charge দিতে পারবো না”
❌ “পণ্য নেব, কিন্তু delivery charge দেব না”
এভাবে একটি পার্সেল পাঠাতে আমাদের courier charge, packaging cost, সময়—সবকিছুরই ক্ষতি হয়।
👉 এই কারণেই ঢাকার বাইরে আমরা Cash on Delivery দিই না।
এটা কোনো customer-কে অসুবিধায় ফেলার জন্য নয়; বরং বারবার এমন সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই আমাদের এই সিদ্ধান্ত।
🙏 যারা সত্যিই order করতে চান, তারা দয়া করে order confirm করার আগে delivery charge ও order গ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন।
আপনাদের সহযোগিতাই আমাদের ছোট ব্যবসাটাকে এগিয়ে নিতে সাহায্য করবে।