24/07/2026
🕊️ আপনার গ্রিটের প্রাইস এত বেশি কেন?!
DoveVerse-এর প্রথম কমার্শিয়াল প্রোডাক্ট Dove Special Seed Mix-এর প্রমোশনাল পোস্ট দেওয়ার পর আমার পরিকল্পনা ছিল, দ্বিতীয় পোস্টে DoveVerse "Complete Breeder Grit" - কে পরিচয় করিয়ে দেব।
কিন্তু Seed Mix-এর পোস্টের পর ইনবক্সে অনেকেই Grit সম্পর্কে জানতে চেয়েছেন। আর সবচেয়ে বেশি করা প্রশ্নটি ছিল—
"গ্রিটের প্রাইস এত বেশি কেন?"
প্রথমে এই প্রশ্ন শুনে আমি নিজেরে একই প্রশ্ন করছি।
গ্রিটের দাম কি যৌক্তিক?
যেখানে বাজারে ১ কেজি গ্রিট ১০০–১৫০ টাকার মধ্যেও পাওয়া যায়, সেখানে আমি কেন এই দাম রাখলাম?
একজন ক্রেতার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি একদমই স্বাভাবিক।তাই সিদ্ধান্ত নিলাম, DoveVerse Complete Breeder Grit-কে শুধু পরিচয় করিয়ে দেব না, বরং প্রথমেই ব্যাখ্যা করব—এর দাম এমন কেন!
১. এইটা কোনো রিপ্যাক অথবা ইটের গুরার সাথে ডিমের খোসা মিলানো গ্রিট না।
বাজারে অনেক গ্রিট বড় পরিমাণে কিনে ছোট প্যাকেটে রিপ্যাক করে বিক্রি করা হয়। এতে কোনো সমস্যা নেই, তবে আমার পদ্ধতি ভিন্ন।
DoveVerse Complete Breeder Grit-এর প্রতিটি ব্যাচ আমি নিজে কাঁচামাল সংগ্রহ করে ধাপে ধাপে প্রস্তুত করছি।
২. Diamond Dove-এর জন্য আলাদা দানার আকার তৈরি করা হয়
Oyster Shell, Limestone, Red Stone বা অন্যান্য উপাদানের দানার আকার সরাসরি Diamond Dove-এর জন্য উপযুক্ত হয় না।
তাই প্রতিটি উপাদান আলাদাভাবে গ্রাইন্ড করতে হয়। এরপর নির্দিষ্ট সাইজের চালুনিতে ছেঁকে এমন দানাগুলো রাখা হয়, যেগুলো Diamond Dove সহজে গ্রহণ করতে পারে।
এটি সম্পূর্ণ হাতে করা একটি সময়সাপেক্ষ কাজ। খুব বড়ও নয়, আবার একেবারে গুঁড়োও নয়—একটি নির্দিষ্ট দানার আকার বজায় রাখাই ছিল লক্ষ্য।
৩. উপাদান নির্বাচনেও কোনো শর্টকাট নেওয়া হয়নি
এই ফর্মুলায় ব্যবহার করা হয়েছে—
• Oyster Shell
• Limestone
• Red Mineral Clay
• Red Stone
• Cuttlebone
• Activated Charcoal
• Anise Seed
• Moringa Powder
• Commercial Vitamin Premix
• Commercial Mineral Premix
বিশেষ করে Cuttlebone একটি তুলনামূলক ব্যয়বহুল ও মানসম্মত কাঁচামাল।
এছাড়া সাধারণ ক্যালসিয়াম গুঁড়ার পরিবর্তে আমি Commercial-grade Vitamin Premix এবং Commercial-grade Mineral Premix ব্যবহার করেছি। কারণ আমার লক্ষ্য ছিল নিজের সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব মানসম্মত একটি গ্রিট তৈরি করা।
৪. শুধু হজমের জন্য নয়
অনেকেই মনে করেন, Grit-এর কাজ শুধু খাবার হজমে সাহায্য করা।
বাস্তবে, একটি ভালোভাবে প্রস্তুত Mineral Grit-এর উদ্দেশ্য শুধু সেটুকুই নয়।
ব্যবহৃত উপাদানগুলোর মাধ্যমে পাখি ক্যালসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদানের উৎস পেতে পারে, যা একটি সুষম খাদ্যতালিকার সহায়ক অংশ হিসেবে কাজ করতে পারে।
৫. প্রস্তুত প্রক্রিয়ার শেষ ধাপ
সব উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে কয়েক ঘণ্টা হালকা চুলার তাপে শুকানো হয়, যাতে অতিরিক্ত আর্দ্রতা থেকে ফাঙ্গাস হওয়ার ঝুঁকি কমে।
বর্ষাকালের বিষয়টি বিবেচনা করে এই ব্যাচে লবণ ব্যবহার করা হয়নি, যাতে সহজে দলা না বাঁধে ।
আমি বলছি না যে এই গ্রিট সেরা। তবে আমি চেষ্টা করছি উৎকৃষ্ট মানের কাঁচামাল নির্বাচন, Diamond Dove-এর উপযোগী দানার আকার তৈরি, হাতে প্রস্তুত করার সময়, শ্রম এবং প্রতিটি ব্যাচে একই মান বজায় রাখার ।
এই পোস্টের উদ্দেশ্য -
DoveVerse এর- "Complete Breeder Grit" কীভাবে তৈরি হয় এবং কেন এটি সাধারণ গ্রিট থেকে আলাদা।
Stay With - 🕊️DoveVerse🕊️
'Where wings whisper Peace "