16/06/2026
ACC Aquatic Solutions: আন্তর্জাতিক মান, দেশীয় দামঃ
=======
আমাদের মতো দেশি হবিস্টদের জন্য আন্তর্জাতিক মানের অ্যাকুয়াটিক প্রোডাক্ট হাতের নাগালে পৌঁছে দেওয়াই ACC-এর মূল লক্ষ্য। প্রায় ৫ বছরের উপরে সুনামের সাথে সেই চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের পথ চলা। অপ্রয়োজনীয় বাড়তি মূল্য সংযোজন নয় বরং অ্যাকুয়ারিস্টদের প্রয়োজন এবং সামর্থ্য- দুটোকেই আমরা সমানভাবে মূল্য দিই। অবশ্যই মানটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ।
কেন ACC সেরা?
প্রিমিয়াম কোয়ালিটি, সাশ্রয়ী মূল্য:
———
চটকদার বিজ্ঞাপন বা ফ্যান্সি প্যাকেজিংয়ে অযথাই টাকা না উড়িয়ে, আমরা আমাদের পুরো ফোকাস দিয়েছি প্রোডাক্টের গুণগত মানের ওপর। আমাদের লক্ষ্য, অযৌক্তিক কারণে দাম না বাড়িয়ে, আন্তর্জাতিক মানের একটি পরীক্ষিত ও ভরসাযোগ্য প্রোডাক্ট দেশের সব অ্যাকুয়ারিস্টদের সামর্থ্যের মধ্যে নিয়ে আসা।
শতভাগ স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রদান:
———
বাজারে প্রচলিত বেশিরভাগ ব্র্যান্ডের বোতলের গায়ে সঠিক কোনো তথ্য থাকে না - কী কী উপাদান (Ingredients) ব্যবহার করা হয়েছে বা আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়েছে কি না, তার কোনো উল্লেখ থাকে না। ACC শুরু থেকেই বোতলের গায়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সকল সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করে আসছে। আমাদের উদ্দেশ্য শুধু পণ্য বিক্রয় নয়, বরং এই প্রয়োজনীয় তথ্য ও জ্ঞানগুলো আমাদের অ্যাকোয়াস্কেপিং কমিউনিটির সকলের সাথে শেয়ার করা।
ল্যাব গ্রেডেড ও পিএইচ (pH) অ্যাডাপ্টিভ চিলেটেড ফর্ম: বাংলাদেশের পানির পিএইচ (pH) ওঠানামা করলেও গাছ যেন অনায়াসে পুষ্টি নিতে পারে, তাই ACC-তে সর্বোচ্চ ৬টি উপাদানে "চিলেটেড ফর্ম (Chelated Form)" ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আয়রনের জন্য এতে রয়েছে সবচেয়ে সেরা 'FeEDDHA', যা যেকোনো কন্ডিশনের পানিতে গাছের জন্য ১০০% কার্যকরী।
সর্বোচ্চ ঘনত্ব ও সাশ্রয়:
———
এটি Estimative Index (EI) মেথড অনুসরণ করে গাছের সর্বোচ্চ বৃদ্ধির জন্য অত্যন্ত ঘন করে বানানো। বাজারে প্রচলিত অনেক প্রোডাক্টের মতো এতে শুধু পানি দিয়ে বোতল ভরার কারচুপি নেই। ফলে খুব অল্প ডোজে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
প্রোডাক্ট লিস্ট ও প্রাইসঃ
===============
অ্যাকুয়াটিক ফার্টিলাইজার (Fertilizers):
> ACC Macro: 250 ml – 450 tk | 450 ml – 700 tk
> ACC Micro: 250 ml – 500 tk | 450 ml – 800 tk
> ACC All in 1 Start-up 250 ml – 600 tk
> ACC All in 1 mid-tech (Color Booster): 250 ml – 700 tk
> ACC All in 1 for low-tech: 250 ml – 450 tk | 450 ml – 850 tk
> ACC Special Iron (Fe): 250 ml – 450 tk
অ্যালগি (Algae) ট্রিটমেন্ট সেকশন:
———
> ACC Algae Controller: 250 ml - 650 tk
সাবস্ট্রেট ও রুট ফার্টিলাইজার (Substrate & Root):
———
> ACC Substrate Boost (Powder Base) * পরিমান: ২০ গ্রাম (১ স্কয়ার ফিট এরিয়ার জন্য পারফেক্ট ডোজ) - 200 tk
> Osmocote Plus Capsule (Slow releasing ground fertiliser): 15 pcs pack - 200 tk
> Osmocote Plus loose 30 gm pack - 200 tk
ওয়াটার ট্রিটমেন্ট (Water Treatment):
———
> ACC Advance Chlorine Erase: 250 ml – 250 tk | 450 ml – 400 tk
টেরারিয়াম সেকশন (Terrarium Section):
———
> ACC Terrarium Glow: 100 ml - 200 tk
মাছের রোগ বালাই ও মেডিসিন সেকশন (Fish Medicine):
————
> ACC AquaMed Blue F: 100 ml - 100 tk
====
অর্ডার ইনফরমেশন:
👉 প্রাইস: খুচরা ফিক্সড।
👉 পাইকারি মূল্যে দেশব্যাপী ডেলিভারি।
👉 পিকআপ লোকেশন: মোহাম্মদপুর, ঢাকা (হ্যান্ড পিকআপ)।
👉 ডেলিভারি: সারা দেশে হোম ডেলিভারি দেওয়া যাবে।
👉 ডেলিভারি চার্জ: সাধারণ ব্যাসিক কুরিয়ার চার্জ। ওজন/প্যাকেট ভেদে যৌক্তিক কারণে তারতম্য হতে পারে। ইন্সট্যান্ট চাইলে ঢাকার ভেতর পাঠাও বাইক পার্সেলে যা আসে।
=======
ACC কমপ্লিট ডোজিং গাইডলাইনঃ
———
ACC অ্যাকুয়াটিক ফার্টিলাইজারগুলো অত্যন্ত ঘন। তাই বোতলে যা ডোজ লিখা আছে তার চাইতে বেশি ডোজ কোনোভাবেই প্রয়োজন নেই। বরং বেশিরভাগ সময় তার অর্ধেকেরও কম ডোজ দেয়া লাগবে। নিচের হিসাবটা মনোযোগ দিয়ে পড়ুন…
১. ফার্টিলাইজার ডোজ (Fertilizer Dosage):
ACC All in 1 mid-tech (Color Booster): প্রতি ১০ গ্যালন পানির জন্য ৩ মিলি (বা ২ পাম্প) ব্যবহার করবেন। সপ্তাহে ২-৩ বার।
ACC All in 1 mid-tech (Smooth Starter): প্রতি ১০ গ্যালন পানির জন্য ৩ মিলি (বা ২ পাম্প) ব্যবহার করবেন। সপ্তাহে ২-৩ বার।
ACC All in 1 for low-tech: প্রতি ১০ গ্যালন পানির জন্য ৫ মিলি (বা ৩ পাম্প) ব্যবহার করবেন। সপ্তাহে ২-৩ বার।
ACC Macro / Micro / Special Iron: বোতলের গায়ে লেখা নির্দেশিকা অনুসরণ করুন।
গাছের ঘনত্ব অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট:
————
আপনার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে গ্যালন হিসেবে (স্পেস) ১০০% গাছে ভরা থাকলে: বোতলের গায়ে লেখা পূর্ণ ডোজ দিন।
আপনার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে গ্যালন হিসেবে (স্পেস) ৫০% গাছে ভরা থাকলে: বোতলের গায়ে লেখা পূর্ণ ডোজের অর্ধেক (১/২) পরিমাণ প্রয়োগ করুন।
আপনার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে গ্যালন হিসেবে (স্পেস) ২৫% গাছে ভরা থাকলে: বোতলের গায়ে লেখা পূর্ণ ডোজের চার ভাগের এক ভাগ (১/৪) পরিমাণ প্রয়োগ করুন।
(অর্থাৎ, আপনার অ্যাকুরিয়ামের গাছের ঘনত্ব যত কম থাকবে, ডোজ সেই অনুপাতে তত কমবে। পুষ্টির অভাব মনে হলে ডোজের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন, আর শ্যাওলা দেখা দিলে ডোজ কমিয়ে দিন।)
২. ACC Algae Controller এর ডোজ:
প্রথমবার ব্যবহারের সময় অথবা যদি অ্যাকুরিয়ামের ৪০% এর বেশি পানি চেঞ্জ করেন, তখন প্রতি ১০ গ্যালন পানির জন্য ৫ মিলি (বা ৫ পাম্প) ব্যবহার করবেন।
এরপর থেকে প্রতি ৫০ গ্যালন পানির জন্য ৫ মিলি (বা ৫ পাম্প) করে প্রতিদিন বা একদিন পরপর দিতে থাকবেন, যতক্ষণ না শ্যাওলা পুরোপুরি দূর হয়।
সতর্কতা: কোনোভাবেই ওভারডোজ করা যাবে না!
৩. ACC Terrarium Glow এর ডোজ:
টেরারিয়ামের গাছের ঘনত্ব আর পরিমাণ বুঝে ৩ থেকে ৪ বার স্প্রে করবেন। মাসে ৩ থেকে ৪ বার ব্যবহার করলেই হবে।
ভালো রেজাল্ট পেতে টেরারিয়ামের আর্দ্রতা বেশি রাখবেন, কিন্তু ওভারডোজ করবেন না।
৪. ACC AquaMed Blue F এর ডোজ:
প্রতি ১০ লিটার পানিতে ১ মিলি করে মিশিয়ে ৩ দিন পরপর ব্যবহার করবেন। মাছের রোগের অবস্থা বুঝে প্রয়োজনে ৫ দিন পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে। ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন।
৫. অন্যান্য প্রোডাক্টের ব্যবহারবিধি:
Advance Chlorine Erase: পানি পরিবর্তনের সময় নতুন পানির পরিমাণ বা গ্যালন অনুযায়ী বোতলের গায়ে লেখা পূর্ণ ডোজ দিন।
Osmocote Plus: অ্যাকুরিয়ামে ঠিক যেখানে গাছ আছে, শুধু সেখানে মাটির গভীরে ক্যাপসুলগুলো গুঁজে দিন। যেখানে গাছ নেই সেখানে দেওয়ার কোনো দরকার নেই! এটি ৫-৬ মাস ধরে ধীরে ধীরে পুষ্টি ছড়াবে।
====
হাইটেক/মিডটেক প্ল্যান্টেড ট্যাংকের গাছ বাড়তি লাল করার নিয়মঃ
লো-টেকের তুলনায় হাইটেক/মিডটেক প্ল্যান্টেড ট্যাংক করার মূল কারণ হলো সবুজসহ অন্য সব রঙের গাছ গ্রো করানো। গাছের সুপার গ্রোথের চিন্তা বাদ দিয়ে মাল্টিকালার গাছ থেকে সর্বোচ্চ রং বের করে আনতে ৪টি বিষয়ে নজর দেওয়া লাগে:
১. কার্বন ডাই-অক্সাইড (CO2):
মিডটেক সেটআপে পানিতে প্রপার (৩০ পিপিএম) CO2 থাকা নিশ্চিত করতে হবে। ড্রপ চেকারে সবুজ রং থাকতে হবে।
২. গাছ সিলেকশন:
সবুজ জাতের গাছকে শত চেষ্টা করেও লাল করা সম্ভব না। Reineckii-এর বিভিন্ন জাত, Ludwigia peruensis ইত্যাদি সহজেই লাল রং ধারণ করে। আবার সঠিক সেটআপ ও ফার্টিলাইজার দিলে Rotala sp. H'Ra, Proserpinaca palustris, Bacopa colorata ইত্যাদি গাছের রং বহুগুণ বেড়ে যায়।
৩. লাইট (আলো):
চমৎকার রং আনার জন্য ভালো মানের লাইটের বিকল্প নেই। কমার্শিয়াল অ্যাকুয়াটিক লাইটে PAR (Photosynthetically Active Radiation) ভ্যালু বেশি থাকে, যা আলো পানির গভীরে পৌঁছে গাছের লাল/নীল স্পেকট্রাম বাড়িয়ে গাছকে কালারফুল দেখায়।
৪. ফার্টিলাইজার:
আয়রন শুধু রং আনে না, অন্যান্য নিউট্রিয়েন্টসকে প্রপার ওয়েতে ব্যবহার করতেও সাহায্য করে। অতিরিক্ত রং আনতে হলে পানিতে নাইট্রেট জিরো বা খুবই কম (