08/08/2026
আসুন জেনে নিই 🥰
Rabbit food list (খরগোশের খাদ্য তালিকা)
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
🐰বাচ্চার জন্মের পর থেকে আড়াই মাস অবধি বাচ্চা তার মায়ের দুধ খাবে😋।
কোনো কারণে মায়ের বুকের দুধ বাচ্চা না পেলে সেক্ষেত্রে জেরোল্যাক খাওয়াতে হবে আড়াই মাস অবধি।
🐰বাচ্চার একুশ দিন বয়স হলে মায়ের দুধের পাশাপাশি কচি কচি টাটকা দূর্বা ঘাস খাওয়ানোর অভ্যাস করাতে হবে। 🥰
বাচ্চার তিনমাস বয়স থেকে ছমাস বয়স অবধি জুনিয়র সেইফ পেলেটস্ সারাদিনে এক চামচ থেকে দু চামচ এবং চব্বিশ ঘন্টা কচি টাটকা দূর্বা ঘাস ও টিমোথি হে মানে শুকনো ঘাস আর চব্বিশ ঘন্টা ফ্রেশ টাটকা জল খাবে। পেলেটস খেলে জল আনলিমিটেড খাওয়া জরুরী এটা মাথায় রাখতে হবে🥰
🐰বাচ্চার ছমাস বয়স হয়ে গেলেই তাকে এডাল্ট মানে প্রাপ্তবয়স্ক বলে ধরা হয়।
তখন তাদের ঘাস, টিমোথি হে, আনলিমিটেড মানে যত খুশি ঘাস দিয়ে যেতে হবে। মানে চব্বিশ ঘন্টা সপ্তাহে র প্রতিদিন ।আর প্রতিদিন সেইফ পেলেটস্ এক মুঠের কম দিতে হবে। আর সবসময় ফ্রেশ জল। এর পাশাপাশি সাপ্তাহিক ট্রিট দেওয়া শুরু করতে হবে।🥰
ডায়েট চার্ট অনুযায়ী বানিদের সাপ্তাহিক ট্রিট যেভাবে দেবেন.... 👇🏻👇🏻👇🏻👇🏻
সোমবার: ফল: পাকা কাঁঠালি কলা(গরমকালে ) মাসে একবার কি দুবার হাফ ইন্চি দুপুরে। মানে আমাদের আঙ্গুলের এক গিড়ে। এর বেশি নয় কিন্তু। অবশ্যই পুপ নজরে রেখে 🥰
সবজি : সকালে , ক্যাপসিকাম(শীতকালে ) ও টমেটো লম্বা সরু এক টুকরো দেবেন ,বীজ ফেলে দিয়ে। পুপ নজরে রেখে 🥰
ফুল: বিকেলে, জবা ( যেকোন রঙের) একটা। পুপ নজরে রেখে🥰
মঙ্গলবার: ফল: দুপুরে, তরমুজ (গরম কালে ) (খোসা-বীজ ফেলে একটা মাঝারি টুকরো)।পুপ নজরে রেখে 🥰
শাক, ভেষজ: সকালে , তুলসী ( পাঁচ / ছ টা পাতা), রোজ বাচ্চা একমাস বয়সের পর থেকে 🥰
ধনেপাতার একটা বড় ডাল পাতা শেকড় সহ ( শীতকালে) পুপ নজরে রেখে 🥰
পুদিনা পাতা দুটো ডাল পাতা সহ , গোড়া বাদ দিয়ে। পুপ নজরে রেখে 🥰
ফুল: বিকেলে, গাঁদা( যেকোন রঙের) একটা। পি, পুপ নজরে রেখে🥰
বুধবার : দুপুরে , আপেল --খোসা ও বীজ ফেলে দিয়ে হাফ ইন্চি মানে আমাদের হাতে র আঙ্গুলের এক গিড়ে🥰
শাক: সকালে, লাল লেটুস একটা পাতা।
ফুল: বিকেলে, সূর্যমুখী একটা। পুপ নজরে রাখতে রেখে🥰
বৃহস্পতিবার: ফল: দুপুরে, শশা-- কচি শশা ( গরম কালে , তিতো শশা বাদ) খোসা বাদ দিয়ে হাফ ইন্চি।
বড় শশা হলে খোসা ,বীজ ফেলে দিয়ে শশা র ধার গুলো দিতে হবে হাফ ইন্চি। পুপ নজরে রেখে🥰
শাক: সকালে তুলসী , গাজর শাক একটা কি দুটো পাতা সহ ডাল গোড়া বাদ দিয়ে। পুপ নজরে রেখে🥰
ফুল : বিকেলে, গোলাপ যেকোন রঙের একটা।
শুক্রবার: ফল: দুপুরে, পেয়ারা বীজ বাদ দিয়ে হাফ ইন্চি । পুপ নজরে রেখে🥰
শাক: সকালে , মৌরিশাক একটা থেকে দুটো ডাল পাতা সহ গোড়া ফেলে দিয়ে
শুশনি শাক দু তিনটে ডাল। পুপ নজরে রেখে🥰
শনিবার: ফল: দুপুরে, আনারস খোসা ও চোখ বাদ দিয়ে হাফ ইন্চি।পুপ নজরে রেখে মাসে একবার 🥰
ভেষজ: সকালে কচি নিমপাতা ও আঁশের মতো পাতলা এক টুকরো কাঁচা হলুদ। এটা কৃমিনাশক কাজ করে।🥰
রবিবার: দুপুরে পাকা পেঁপে বীজ ও খোসা বাদ দিয়ে হাফ ইন্চি। পুপ নজরে রেখে🥰
সকালে , বীট শাক একটা ডাল পাতা সহ গোড়া বাদ দিয়ে, সরিষা শাক ( শীতকালে) একটি ডাল পাতা সহ গোড়া বাদ দিয়ে। পুপ নজরে রেখে 🥰
ফুল: বিকেলে জুঁই ফুল একটা । পুপ নজরে রেখে 🥰
কচি গমের চারা অল্প করে, সন্ধ্যায়। ঘাস বা টিমোথি হে র সাথে মিক্সড করে🥰 , পুপ নজরে রেখে🥰
পরের সপ্তাহে , সোমবার : দুপুরে মিষ্টি কুমড়ো সেদ্ধ হাফ ইন্চি সাথে এক চামচ ওটস্ মেখে। পুপ নজরে রেখে🥰
শাক: সকালে , রাধুনি শাক ও সোয়া শাক একটা ডাল পাতাসহ গোড়া বাদ দিয়ে। পুপ নজরে রেখে🥰
মঙ্গলবার: ফল: দুপুরে পাকা আম খোসা ছাড়িয়ে শাঁস হাফ ইন্চি মাসে দুবার। গরমকালে। পুপ নজরে রেখে 🥰
বুধবার: ফল: কিউই হাফ ইন্চি খোসা বাদ দিয়ে। পুপ নজরে রেখে🥰
বৃহস্পতিবার: ফল আঙুর যেকোন রঙের একটা কি দুটো মাসে একবার 🥰, পুপ নজরে রেখে🥰
শুক্রবার: ফল: কমলা লেবু খোসা বীজ ফেলে এক কোয়া শীতকালে। পুপ নজরে রেখে🥰
এছাড়া গরমের দুপুরে যখন ওরা খাবার কম খায় তখন অবশ্যই যেটা দেবেন: 👇🏻👇🏻👇🏻👇🏻
হে ডাষ্ট এক কাপ, ( কড়া রোদ আধঘণ্টা রেখে )
অল্প পেলেটস্ ও অল্প ওটস্ অল্প জলে ভিজিয়ে, হাফ ইন্চি পাকা কাঁঠালি কলা সব এক সাথে মেখে হাতে চ্যাপ্টা করে চাটুতে সেঁকে কুকিজে র মতো দেবেন।
এছাড়া ওদের ফল দেওয়ার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রীজে থাকলে ফ্রীজের ঠান্ডা কাটিয়ে নিজেরা আগে খেয়ে দেখে নেবেন । ফল যেন খুব বেশি মিষ্টি ও খুব যেন টক না হয়।।
আর শাক সবজি বাজার থেকে এনে ফ্রেশ জলে আধঘণ্টা জলে চুবিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে (ভালো পাতা দেখে যেন পোকা ধরা, বা পচা পাতা না থাকে) তবেই দেবেন। ,
বি:দ্র: 👉🏼আর চেষ্টা করবেন টবেতে আপনার 🐰বাচ্চার জন্য জৈব সার মানে ওদের পুপ শুকিয়ে সার হিসেবে ব্যবহার করতে 🥰
⚠️👉🏼তবে উপরোক্ত ট্রিট গুলি তখনই ওদের সহ্য হবে যদি আপনার বাচ্চা চব্বিশ ঘন্টা আনলিমিটেড , ফ্রেশ টাটকা দূর্বা ঘাস আর টিমোথি হে খায় তবেই 😋😋🥰🥰🥰