31/05/2026
আজ বিশ্ব প্যারট দিবস ২০২৬-এ আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে ঘোষণা করছি ৩য় পাখি-বন্ধু (Pakhi-Bandhu) পুরস্কার ২০২৬।
দেশীয় পাখি ও তাদের আবাসস্থল রক্ষায় অসাধারণ মানবিকতা, দায়বদ্ধতা এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ এ বছরের পাখি-বন্ধু পুরস্কার প্রদান করা হচ্ছে রুটস সিনেক্লাব, সিরাজগঞ্জ-এর চেয়ারপার্সন জনাবা সামিনা ইসলাম-কে।
নিজ প্রতিষ্ঠানের আর্থিক ও কার্যক্রমগত স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রজননরত চড়ুই পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে সংবেদনশীলতা, ধৈর্য ও প্রকৃতিপ্রেমের পরিচয় দিয়েছেন, তা কেবল পাখি সংরক্ষণেই নয়, মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
পাখি ও প্রকৃতি সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ APPS- Association of Parrot and Parakeet Stockbreeders, Bangladesh এবং Fur and Feather Bangladesh Ltd. যৌথভাবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করতে পেরে গর্বিত।
অভিনন্দন ও শুভেচ্ছা, S Islam Ni, আপনার এই অনন্য উদ্যোগ আমাদের সবাইকে মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি সামান্য সহমর্মিতাও কখনো কখনো অসংখ্য প্রাণের আশ্রয় হয়ে উঠতে পারে।
🕊️ ৩য় পাখি-বন্ধু পুরস্কার ২০২৬
🦜 বিশ্ব প্যারট দিবস ২০২৬
🏆 নগদ পুরস্কার: ১০,০০০ টাকা
M A Mannan
Founding President
Association of Parrot and Parakeet Stockbreeders - APPS
Khairuzzaman Bhuiyan
Chairman
www.furandfeatherbd.com