25/09/2026
বিড়ালের শরীর থেকে লোম ঝরার কারণ কি?
বিড়ালের শরীর থেকে লোম ঝরার প্রধান কারণ গুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালোপেশিয়া ( Alopecia) বলা হয়। আর অ্যালোপেশিয়ার মানেই হচ্ছে,শরীরের যে কোন স্থান হতে অতিরিক্ত পরিমাণে লোম ঝরে যাওয়া বা টাক হয়ে যাওয়া। স্বাভাবিকভাবে বিড়ালের শরীর থেকে কিছু লোম পড়ে, কিন্তু অতিরিক্ত লোম ঝরা বা শরীরে টাকের মতো দাগ তৈরি হলে রোগের সঠিক কারণ জেনে চিকিৎসা করা উচিত।
বিড়ালের লোম পড়ার অনেক কারণ আছে। যেমন :
১ ছত্রাক সংক্রমণ/ফাংগাল ইনফেকশন (Ringworm), গোলাকার টাক, খোসা, ভাঙা ঝরা।
২ মাছি বা Fleas তীব্র চুলকানি, বিশেষত লেজের গোড়ায় লোম ঝরা।
৩ মাইট বা Mange চুলকানি, কান-মুখে খোসা, ক্ষত ও লোম ঝরা।
৪ খাদ্যজনিত অ্যালার্জি মাথা, ঘাড় ও শরীরে চুলকানি, অতিরিক্ত লোম ঝরা।
৫ পরিবেশগত অ্যালার্জি ধুলাবালি, পরাগরেণু বা অন্যান্য অ্যালার্জেনের কারণে ত্বকে প্রদাহ।
৬ মানসিক চাপ (Stress) অতিরিক্ত শরীর চাটা বা লোম কামড়ানোর কারণে লোম উঠে যায়।
৭খাবারে প্রয়োজনীয় পুষ্টি বা ভিটামিনের অভাব থাকলে যেমন,প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, জিংকসহ পুষ্টির ঘাটতিতে লোম নিষ্প্রভ ও ভঙ্গুর হয় এবং লোম ঝরতে শুরু করে।
৮ হরমোনের ভারসাম্যহীনতায বা থাইরয়েডের সমস্যা থাকলেও সাধারণত বিড়ালের শরীরের দুই পাশে সমানভাবে লোম ঝরতে পারে।
৯/ ব্যাকটেরিয়াল সংক্রমণ, ত্বকে লালভাব, পুঁজ, ক্ষত ও প্রদাহ তৈরি করে। যার ফলে বিড়ালের শরীর থেকে লোম ঝরতে পারে।
১০ অন্যান্য রোগ ও ওষুধের প্রতিক্রিয়া, দীর্ঘস্থায়ী অসুস্থতা। ওষুধ বা ত্বকের রোগের কারণে লোম ঝরতে পারে।