Cumilla Specialized Pet Care

Cumilla Specialized Pet Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cumilla Specialized Pet Care, Pet service, Cumilla.

Cumilla Specialized Pet Care is a modern pet clinic offering expert services including spay/neuter, C-section, emergency surgery, X-ray, Ultrasound, Blood tests, vaccinations, deworming and grooming of cats, dogs, birds and other pets with care and skill.

ময়মনসিংহে পেট প্র্যাকটিশনার ডাঃ আশিক এবং ডাঃ হান্নানের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ভেটেরিনারিয়ানদের সাথে একাত্মতা ঘ...
23/08/2026

ময়মনসিংহে পেট প্র্যাকটিশনার ডাঃ আশিক এবং ডাঃ হান্নানের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ভেটেরিনারিয়ানদের সাথে একাত্মতা ঘোষণা করে, আজকে Cumilla Specialized Pet Care বিকাল ৪.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এ সময় সকল প্রকার ভেটেরিনারি সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন‍্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ।
ধন্যবাদ।

15/08/2026

ভ্যাকসিন থেকে সার্জারি বা ব্লাডটেস্ট থেকে আল্ট্রাসাউন্ড সবকিছু একই গন্তব্যে।

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ারে পাচ্ছেন পোষা প্রাণীর সকল ধরনের সেবা।

Cumilla Specialized Pet Care 🐾
📍 Tomsom Bridge, Cumilla
📱 01961-082432

শীত চলে আসছে, সাথে ফ্লু ও আসছে।আপনার আদরের পোষা প্রাণীকে কী ভ্যাকসিন করেছেন?
06/08/2026

শীত চলে আসছে, সাথে ফ্লু ও আসছে।
আপনার আদরের পোষা প্রাণীকে কী ভ্যাকসিন করেছেন?

💙এপ্রিশিয়েশন পোস্ট | লেট'স এপ্রিশিয়েট 💙(সাব্বির-নাজমুল-আলামিন)কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার-এর অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ...
30/07/2026

💙এপ্রিশিয়েশন পোস্ট | লেট'স এপ্রিশিয়েট 💙
(সাব্বির-নাজমুল-আলামিন)

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার-এর অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট টিমের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
ক্লিনিকে আসা প্রতিটি পোষাপ্রাণীর সঠিক চিকিৎসা, যত্ন ও সেবায় যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম এবং আন্তরিকতা আমাদের সেবার মানকে আরও সমৃদ্ধ করেছে।
এমন একটি দক্ষ, ডেডিকেটেড ও অভিজ্ঞ টিম পেয়ে আমরা সত্যিই গর্বিত।

আপনাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। ❤️

28/07/2026

নামঃ বাবুনী।
কাজঃ ঔষধ না খাওয়া।
স্পে করার পর মাত্র একদিন মেডিসিন খাওয়ানো গিয়েছে।

কিন্তু স্পে করার ৭দিন পরই সেলাই সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আজকে সেলাই কেটে দেয়া হলো।

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার নিশ্চিত করে আধুনিক সুবিধা সম্বলিত অপারেশন থিয়েটারে ঝুঁকিমুক্ত সার্জারি।

লোকেশনঃ টমছমব্রীজ, কুমিল্লা।

25/07/2026

ওর নাম মিঠু।
কিছুদিন হলো উড়তে শিখেছে, কিন্তু দুঃখজনকভাবে ফ্যানে লেগে ওর পা মারাত্মক ইনজুরড হয়।
কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ারে ডাঃ লোকমান স্যার সার্জারি(এম্পুটেশন) করেন।

সবাই মিঠুর জন্য দোয়া করবেন সে যেনো তাড়াতাড়ি সেরে ওঠে।

ক্লিনিক কি শুক্রবারে খোলা থাকে ⁉️ :সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
23/07/2026

ক্লিনিক কি শুক্রবারে খোলা থাকে ⁉️

:সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ট্রিটের বিনিময়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচী!
21/07/2026

ট্রিটের বিনিময়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচী!

21/07/2026

বমির সাথে ক্রিমি বের হলেই কি কৃমির ঔষধ দিবেন? এটা কি মারাত্মক ক্ষতি করতে পারে? এই ক্ষেত্রে এটিই হয়েছে।

আগ্রহীরা পুরো ভিডিও শুনতে পারেন।

আসসালামু আলাইকুম।সম্প্রতি আমাদের ক্লিনিকে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টটি।আমরা যখন কোনো প্রা...
20/07/2026

আসসালামু আলাইকুম।

সম্প্রতি আমাদের ক্লিনিকে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টটি।

আমরা যখন কোনো প্রাণীর চিকিৎসা করি, তখন আমাদের একমাত্র লক্ষ্য থাকে তাকে সর্বোচ্চ আন্তরিকতা ও যত্নের মাধ্যমে সুস্থ করে তোলা। কোনো প্রাণীর জাত (দেশি বা বিদেশি), প্রজাতি কিংবা তার মালিকের আর্থিক অবস্থান, এসব আমাদের চিকিৎসাসেবায় কোনো প্রভাব ফেলে না।

প্রতিটি প্রাণীর প্যারেন্ট তাঁর প্রিয় সঙ্গীকে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাঁর কাছে তাঁর প্রাণীটিই সবচেয়ে মূল্যবান। তাই প্রত্যেক প্যারেন্ট ও প্রতিটি প্রাণী আমাদের কাছে সমান সম্মান ও যত্নের দাবিদার।

দুঃখজনকভাবে, অন্তত একজন প্যারেন্ট আমাদের জানিয়েছেন যে, একটি দেশি বিড়ালকে চিকিৎসার জন্য নিয়ে আসায় ওয়েটিং রুমে উপস্থিত কিছু ব্যক্তি তার প্রতি অভদ্র মন্তব্য ও অসম্মানজনক আচরণ করেছেন। যদি এমনটি সত্য হয়ে থাকে, তবে এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার সব প্রাণীর জন্য সমান মর্যাদা, সম্মান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ক্লিনিকে কোনো প্রাণীকে তার জাত বা প্রজাতির ভিত্তিতে ছোট করে দেখা, কিংবা তার প্যারেন্টকে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভবিষ্যতে এ ধরনের আচরণের সুনির্দিষ্ট প্রমাণসহ কোনো অভিযোগ পেলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আসুন, আমরা সবাই এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে প্রতিটি প্রাণী এবং প্রতিটি প্যারেন্ট সমান সম্মান ও সহমর্মিতা পান।

ধন্যবাদ।

Address

Cumilla

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Specialized Pet Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share